Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রাকে বিদেশ ভ্রমণে যেতে ৬০ কোটি টাকা জমা রাখতে বলল বম্বে হাইকোর্ট

বুধবার হাইকোর্ট তাঁদের সাফ জানিয়ে দেয়, আপনাদের যদি আমেরিকার লস এঞ্জেলসে বেড়াতে যেতে ইচ্ছে হয়, তাহলে আগে ৬০ কোটি টাকা জমা রাখুন।

শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রাকে বিদেশ ভ্রমণে যেতে ৬০ কোটি টাকা জমা রাখতে বলল বম্বে হাইকোর্ট

রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠি। ফাইল ছবি।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 8 October 2025 16:36

দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী শিল্পা শেঠি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রাকে ৬০ কোটি টাকা জমা রেখে বিদেশ যাওয়ার নির্দেশ দিল বম্বে হাইকোর্ট। বুধবার হাইকোর্ট তাঁদের সাফ জানিয়ে দেয়, আপনাদের যদি আমেরিকার লস এঞ্জেলসে বেড়াতে যেতে ইচ্ছে হয়, তাহলে আগে ৬০ কোটি টাকা জমা রাখুন। তারপর ভাবা যাবে। আমেরিকা বা বিদেশের কোথাও বেড়াতে যাওয়ার জন্য তাঁদের বিরুদ্ধে লুকআউট নোটিস স্থগিত রাখতেও আপত্তি জানিয়েছে উচ্চ আদালত।

চলচ্চিত জগতের এই দম্পতির বিরুদ্ধে ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। যার প্রেক্ষিতে তাঁদের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করেছিল আদালত। যে কারণে আদালতের বিনা অনুমতিতে তাঁরা দেশ ছাড়তে পারবেন না। এরই ভিত্তিতে দাঁড়িয়ে শিল্পা ও তাঁর স্বামী রাজ হাইকোর্টে এই লুকআউট নোটিস সাময়িক স্থগিত রাখার আবেদন করেছিলেন। এদিন আদালত তাঁদের আর্জি খারিজ করে দিয়ে এই মামলার পরবর্তী শুনানির দিন ১৪ অক্টোবর ধার্য করেছে।

আদালত জানিয়েছে, যেহেতু মামলাটি ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ। তাই আবেদনকারীদ্বয়কে সমপরিমাণ টাকা আগে জমা করতে হবে। তারপর তাঁরা দেশ ছাড়তে পারেন। শিল্পা শেঠির আইনজীবী বলেন, অভিনেত্রীর একটি ইউটিউব ইভেন্টে যোগ দিতে কলম্বো যাওয়ার কথা রয়েছে। ইভেন্টটি হবে ২৫-২৯ অক্টোবর। আদালত তাঁকে জিজ্ঞাসা করে, তাঁর কাছে কোনও আমন্ত্রণপত্র আছে কি? জবাবে আইনজীবী বলেন, যতক্ষণ না বিদেশ যাওয়ার অনুমতি মিলছে, ততক্ষণ কোনও আমন্ত্রণপত্র আসবে না। অভিনেত্রীর সঙ্গে ফোনে কথা চূড়ান্ত হয়েছে।

মঙ্গলবার শিল্পা শেঠি মুম্বই পুলিশকে জানান, রাজ কুন্দ্রার সঙ্গে মিলিতভাবে গঠিত কোম্পানির ম্যানেজমেন্ট বিষয়ক কিছুর সঙ্গে তিনি জড়িত নন। উল্লেখ্য, ওই কোম্পানির বিরুদ্ধেই ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। পুলিশের আর্থিক অপরাধ দমন শাখা শেঠির বাড়িতে যায় গত ৪ অক্টোবর এবং প্রায় ৪ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে। তাতে তিনি বলেছিলেন, বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেডের কোনও বাণিজ্যিক কাজে তিনি যুক্ত নন। কোম্পানি অনেক আগেই দেউলিয়া হয়ে গিয়েছে তাই তার আর্থিক কারবার সম্পর্কেও তিনি কিছু জানেন না। 


```