Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

জুবিন গর্গের খুড়তুতো ভাই, অসম পুলিশের কর্তা গ্রেফতার, মৃত্যুরহস্যে নয়া মোচড়

জুবিনের মৃত্যুতদন্তে গঠিত অসম সিআইডি-র বিশেষ তদন্তকারী দল সন্দীপনকে গ্রেফতার করে। এই নিয়ে জুবিন গর্গের মৃত্যু তদন্তে মোট পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ।

জুবিন গর্গের খুড়তুতো ভাই, অসম পুলিশের কর্তা গ্রেফতার, মৃত্যুরহস্যে নয়া মোচড়

কয়েকদিন ধরেই সন্দীপন গর্গকে লাগাতার জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছিল পুলিশ।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 8 October 2025 13:03

দ্য ওয়াল ব্যুরো: জুবিন মৃত্যুরহস্যের তদন্তে এবার গ্রেফতার হলেন প্রখ্যাত গায়কের তুতো ভাই তথা অসমের এক পুলিশ অফিসার সন্দীপন গর্গ। তিনি জুবিনের সঙ্গে সিঙ্গাপুর সফরে গিয়েছিলেন। সন্দীপন অসম পুলিশ সার্ভিসের সুপারিন্টেন্ডেন্ট (ইন-চার্জ) পদে কর্মরত। জুবিনের মৃত্যুতদন্তে গঠিত অসম সিআইডি-র বিশেষ তদন্তকারী দল সন্দীপনকে গ্রেফতার করে। এই নিয়ে জুবিন গর্গের মৃত্যু তদন্তে মোট পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ।

সিআইডি-র স্পেশাল ডিজিপি মুন্নাপ্রসাদ গুপ্তা বলেন, আমরা সন্দীপন গর্গকে গ্রেফতার করেছি। এখন আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিচ্ছি। আমরা তাঁকে আদালতে তুলে হেফাজতে চেয়ে আর্জি জানাব। গত কয়েকদিন ধরেই সন্দীপন গর্গকে লাগাতার জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছিল পুলিশ। তিনি জুবিনের সঙ্গী ছিলেন বলে তাঁর কাছে প্রতি মুহূর্তের ঘটনা জানার চেষ্টা চলছিল।

পুলিশের দাবি, সিঙ্গাপুরে জুবিনের মৃত্যুর সময় সন্দীপন তাঁর কাছেই ছিলেন। এর আগে জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, বাদ্যযন্ত্র শিল্পী শেখরজ্যোতি গোস্বামী, গায়ক অমিতপ্রভ মহন্ত এবং উত্তর-পূর্ব ভারত উৎসবের উদ্যোক্তা শ্যামকানু মহন্তকে গ্রেফতার করে পুলিশ। তাঁরা এখনও পুলিশ হেফাজতে রয়েছেন।

সন্দীপন বর্তমানে কামরূপ জেলার ডেপুটি পুলিশ সুপার হিসেবে বহাল রয়েছেন। কামরূপের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত সন্দীপনকে পুলিশের দাবিমতো ১৪ দিনের হেফাজতে রাখার অনুমতি দিয়েছে। সন্দীপন হলেন জুবিনের কাকার ছেলে অর্থাৎ খুড়তুতো ভাই।


```