Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

'তুমি চিরকাল প্লেলিস্টে থাকবে', 'ইয়া আলি' গেয়ে জুবিনকে শ্রদ্ধা পাকিস্তানের ব্যান্ড 'খুদগর্জ'-এর

জুবিন গর্গের প্রয়াণে শ্রদ্ধা জানাতে করাচিতে তাঁর গান ‘ইয়া আলি’ পরিবেশন করল পাকিস্তানের ব্যান্ড ‘খুদগর্জ’।

'তুমি চিরকাল প্লেলিস্টে থাকবে', 'ইয়া আলি' গেয়ে জুবিনকে শ্রদ্ধা পাকিস্তানের ব্যান্ড 'খুদগর্জ'-এর

ব্যান্ড ‘খুদগর্জ’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 8 October 2025 17:41

দ্য ওয়াল ব্যুরো: একজন কিংবদন্তি শিল্পীর প্রভাব যে দেশের গণ্ডি পেরিয়ে কত দূর পৌঁছতে পারে, তা আরও একবার প্রমাণ হল। গায়ক জুবিন গর্গের আকস্মিক প্রয়াণে যখন ভারতজুড়ে গভীর শোক, ঠিক তখনই তাঁকে স্মরণ করে এক বিশেষ উদ্যোগ নিল প্রতিবেশী দেশ পাকিস্তানের জনপ্রিয় পপ-রক ব্যান্ড— 'খুদগর্জ'।

সম্প্রতি করাচিতে এক অনুষ্ঠানে জুবিন গর্গের কালজয়ী গান 'ইয়া আলি' পরিবেশন করে শ্রদ্ধা জানায় ব্যান্ডটি। 'খুদগর্জ' ব্যান্ড তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই পরিবেশনার একটি ক্লিপ শেয়ার করে একটি ক্যাপশন লেখে, "করাচি থেকে ভালবাসা রইল, জুবিন গর্গ—তুমি চিরকাল আমাদের প্লেলিস্টে থাকবে। ধন্যবাদ।"

ভিডিওতে দেখা যায়, ব্যান্ডের সদস্যরা উচ্ছ্বাস ও শ্রদ্ধার সঙ্গে গানটি পরিবেশন করছেন, এবং দর্শকরাও গভীর আবেগে গানটির সঙ্গে গলা মিলিয়ে অংশ নিচ্ছেন। মঞ্চজুড়ে জুবিন গর্গের সঙ্গীতের এক অনবদ্য উদযাপন ফুটে ওঠে। ভিডিওটি দ্রুত ভাইরাল হয় এবং ইতিমধ্যেই এটি প্রায় পাঁচ লক্ষেরও বেশি ভিউ পেয়েছে।

জুবিন গর্গের প্রতি পাকিস্তানের শিল্পীদের এই শ্রদ্ধা দেখে নেটিজেনরা আবেগপ্রবণ প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন ভক্ত লেখেন, "জুবিন কতটা প্রিয় ছিলেন, তা আজ আরও স্পষ্ট। তিনি শুধু আসামে নয়, সারা বিশ্বে ভালবাসা পেয়েছেন। সত্যিকারের এক কিংবদন্তি।"

আরেকজন মন্তব্য করেন, "ভালবাসা দেখানোর জন্য ধন্যবাদ। তিনি মানবতার প্রতীক ছিলেন—মানুষ, প্রাণী এবং প্রকৃতির জন্য কাজ করেছেন, ধর্ম নয়, ভালবাসার পথে চলেছেন।" তৃতীয় একজন এই উদ্যোগের প্রশংসা করে লেখেন, "শিল্পের কোনও সীমানা নেই—এটাই তার প্রমাণ! আসাম, ভারত থেকে আপনাদের প্রতি ভালবাসা ও কৃতজ্ঞতা।"
 


```