Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

'শুধু ব্রা পরে চাদরের তলায় এসো', পরিচালকের এমন কথা শুনে কী করেছিলেন প্রিয়াঙ্কা?

বলিউডে পরিচালকের অশালীন নির্দেশে স্তম্ভিত হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কী করেছিলেন অভিনেত্রী? জানুন বিস্তারিত।

 

'শুধু ব্রা পরে চাদরের তলায় এসো', পরিচালকের এমন কথা শুনে কী করেছিলেন প্রিয়াঙ্কা?

প্রিয়াঙ্কা চোপড়া

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 18 July 2025 16:40

দ্য ওয়াল ব্যুরো: বহুদিন আগেই বলিউডের দুনিয়া ছেড়েছেন তিনি। এখন তাঁর পরিচিতি শুধুই আন্তর্জাতিক মঞ্চে—গ্লোবাল আইকন, নিক জোনাসের স্ত্রী, হলিউডের সফল অভিনেত্রী ও প্রযোজক। তবে প্রিয়াঙ্কা চোপড়াকে কি আবারও দেখা যাবে ভারতীয় ছবির পর্দায়? বলিউডে নয়, শোনা যাচ্ছে দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলির নতুন প্রজেক্টেই নাকি ফিরতে পারেন প্রিয়াঙ্কা।

বলিউডে তাঁর পথচলা যে একেবারেই মসৃণ ছিল না, তা বহুবারই প্রকাশ্যে বলেছেন প্রিয়াঙ্কা। একদিকে মিস ওয়ার্ল্ড-এর মুকুট, অন্যদিকে হিন্দি ছবির পরিচালকদের কুপ্রস্তাব—সব মিলিয়ে শুরুর দিনগুলো ছিল দুঃসহ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা ফিরে দেখেছেন নিজের এক তিক্ত অভিজ্ঞতা। তিনি জানান, তখন তাঁর বয়স ১৯, বলিউডে একেবারেই নতুন। এক শয্যাদৃশ্যের শুটিং চলছিল। তখন তাঁকে বলেছিলেন, 'ব্রা পরে চাদরের তলায় এসো।' তারপরেই প্রিয়াঙ্কা অন্তর্বাস পরে চাদরের তলায় ছিলেন সহ-অভিনেতার সঙ্গে। যথাসাধ্য নিজেকে আড়াল করার চেষ্টা করছিলেন তিনি। এমন সময় পরিচালক চিৎকার করে বলেন, “ক্যামেরায় তোমার অন্তর্বাস দেখাও, না হলে কেউ তোমার সিনেমা দেখতে আসবে না।”

এই ঘটনার পর মুহূর্তের মধ্যে সেই ছবির শুটিং ছেড়ে বেরিয়ে যান প্রিয়াঙ্কা। তাঁর কথায়, “ভাবতেই পারিনি কেউ এরকম বলতে পারে। এত বছর কেটে গেলেও সেই দিনটা আজও মনে পড়ে যায়।”

এর আগে জল্পনা ছিল, ফারহান আখতারের ‘জি লে জারা’ ছবির মাধ্যমেই বলিউডে ফিরবেন প্রিয়াঙ্কা চোপড়া। ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটও ছিলেন সেই প্রজেক্টে। কিন্তু আপাতত সেই ছবির কাজ বন্ধ হয়ে রয়েছে বলেই খবর।


```