Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

Exclusive: 'আজ দু'জনার দু'টি পথ আলাদা', বিচ্ছেদের পর ছেলেকে কী পরামর্শ দিয়েছিলেন জয়জিৎ?

ব্যক্তিগত এই সিদ্ধান্ত নিয়ে খবর হোক তিনি চাননি। বিচ্ছেদের কারণ যাই হোক না কেন, ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি থেকে বিরতই ছিলেন তাঁরা, এ যাবৎ। কী ঘটেছে দাম্পত্যে, তা নিয়ে মুখ খোলেননি কেউই। 

Exclusive: 'আজ দু'জনার দু'টি পথ আলাদা', বিচ্ছেদের পর ছেলেকে কী পরামর্শ দিয়েছিলেন জয়জিৎ?

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 10 February 2026 13:43

অরুনাভ বসু

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালের শেষেই সব শেষ। যদিও অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় (Joyjit Banerjee) ও শ্রেয়া বন্দ্যোপাধ্যায় বিচ্ছেদের পথে হাঁটেন। টলিপাড়ার অন্দরে গুঞ্জন ছিল বেশ কিছু মাস আগে থেকেই, তবে অভিনেতা সবটাই গোপনে রাখার চেষ্টা করেছিলেন। ব্যক্তিগত এই সিদ্ধান্ত নিয়ে খবর হোক তিনি চাননি। বিচ্ছেদের কারণ যাই হোক না কেন, ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি থেকে বিরতই ছিলেন তাঁরা, এ যাবৎ। কী ঘটেছে দাম্পত্যে, তা নিয়ে মুখ খোলেননি কেউই। বরং নিভৃতেই আলাদা হয়েছেন তাঁরা। খাতায় কলমে হয়েছে বিচ্ছেদ। দীর্ঘদিনের দাম্পত্যে পড়েছে ছেদ, 'আজ দু'জনার দু'টি পথ আলাদা'।

ছেলেকে কী পরামর্শ দিলেন?

ছেলে আপাতত বাবার কাছে। পরিস্থিতি কীভাবে সামলাচ্ছে সে? বিচ্ছেদ প্রসঙ্গে সন্তানকে কী পরামর্শ দিলেন জয়জিৎ? দ্য ওয়াল-এর প্রশ্নে অভিনেতা বললেন, ‘আমি শুধু একটা কথাই বলেছি, আমরাই তোমার বাবা-মা, আমাদের পথ আলাদা হয়েছে, তোমার বাবা-মার পথ আলাদা হয়েছে, কিন্তু তুমি আমাদের সন্তান, সে জায়গায় ফাঁক থাকবে না। আমি আমার জায়গা থেকে বলেছি, তুমি যেমন আমার জন্যে করো, বা আগামীতে করবে আশা করি, একই রকম দায়িত্ব তুমি তোমার মায়ের জন্যেও পালন করবে। আমি তাঁর সঙ্গে আছি, ছিলাম, থাকব।’

মাকে নিয়ে কোনও অভিমান কী জন্মেছে তাঁর মনে? জয়জিতের কথায়, ‘আমি চাই না ওর মাকে কেন্দ্র করে কোনও ভুল ধারণা তৈরি হোক। ও যথেষ্ট বড় হয়েছে, ভাল কলেজে পড়ে। লেখাপড়ায় ভাল, সেও দেখুক, সমস্তটাই বুঝতে পারবে। নিজে সিদ্ধান্ত নেবে। আমি তাঁর ওপর কোনও কিছুই চাপিয়ে দিতে চাই না।’

ব্যক্তিগত জীবন চর্চায় আসুক, চাননি জয়জিৎ

এর আগে শ্রেয়ার সঙ্গে দাম্পত্য নিয়ে দ্য ওয়ালে মুখ খুলেছিলেন জয়জিৎ। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, "আপনি না চাইলেও আপনাদের সাংসারিক বিষয় এই মুহূর্তে চর্চায়। শোনা যাচ্ছে আপনার ডিভোর্স হচ্ছে?" উত্তরে তিনি বলেছিলেন, "আমি ম্যারেড।" হ্যাপিলি? আবারও প্রশ্ন করা হয়েছিল তাঁকে। হালকা হেসেছিলেন শুধু, উত্তর দেননি। কারণ কখনই তিনি উত্তর দিতে চাননি।

প্রসঙ্গত, বর্তমানে কাজ নিয়ে ব্যস্ত অভিনেতা। সামনেই বড় কাজ আসতে চলেছে। ছেলেও কলেজ নিয়ে ব্যস্ত। পরিবার-কাজ দুইয়ের মাঝে ভাল থাকার চেষ্টা মাত্র। যদিও বিশেষ দিনে মন খারাপ হওয়াটা অস্বাভাবিক নয়। তাই মাঝে একটি পোস্টও করে বসেছিলেন। যদিও হেসে দ্য ওয়ালকে বলেন, ‘বুঝতে পারিনি, সেটা নিয়েও চর্চা হবে।’ 


```