Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'আমরা পরস্পরের সম্পর্কে সবকিছু জানি না', রকির সঙ্গে সংসার কেমন চলছে, বললেন হিনা

‘পতি পত্নী অর পাঙ্গা’তে অংশ নিচ্ছেন হিনা খান ও রকি জয়সওয়াল। সম্প্রতি এক সাক্ষাৎকারে হিনা জানালেন, তাঁদের সম্পর্কের রসায়ন ঠিক কেমন। 

'আমরা পরস্পরের সম্পর্কে সবকিছু জানি না', রকির সঙ্গে সংসার কেমন চলছে, বললেন হিনা

হিনা খান ও রকি জয়সওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 1 August 2025 19:45

দ্য ওয়াল ব্যুরো: চার চোখ এক হয়েছিল অনেক দিন আগেই, কিন্তু সাতপাকে বাঁধা পড়লেন চলতি বছরের ৪ জুন। হ্যাঁ, বলছি হিনা খান ও রকি জয়সওয়ালের কথা। প্রেম, বন্ধুত্ব আর পারস্পরিক বোঝাপড়ার পর এবার তাঁরা জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন, একান্ত ঘনিষ্ঠদের উপস্থিতিতে। আর এই দম্পতিকে খুব শিগগিরই দেখা যাবে কালারস চ্যানেলের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘পতি পত্নী অর পাঙ্গা’-তে।

শো-এর প্রোমো যখনই প্রকাশ পেয়েছে, তখন থেকেই উত্তেজনা তুঙ্গে। অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন, কীভাবে ক্যামেরার সামনে নিজেদের রসায়ন মেলে ধরবেন হিনা-রকি।

সম্প্রতি, এক সাক্ষাৎকারে রকি জয়সওয়াল জানিয়েছেন, তাঁদের বিয়েটা আসলে হওয়ার কথা ছিল গত বছরই। কিন্তু নানা কাজ আর ব্যস্ততায় পিছিয়ে যায় সব কিছু। শেষে সময় বের করতে পেরেছিলেন, আর তাই আর দেরি না করে বিয়েটা সেরে ফেলেছেন।

রকি বলেন, “আমরা এক বছর আগেই বিয়ে করার প্ল্যান করেছিলাম। কিন্তু সময় মেলাতে পারছিলাম না। এবার একটা সময় খুঁজে পেলাম, আর তখনই করলাম।”

‘পতি পত্নী অর পাঙ্গা’ নিয়ে হিনার প্রতিক্রিয়া ছিল আরও সরল। তাঁর কথায়, “এই শো আমাদের কাছে একরকম হানিমুন ভ্যাকেশন। খুব মজা করি আমরা। স্ট্রেস থেকে দূরে থাকি, নিজেদের সময় দিই। আর সেটাই সবচেয়ে বড় আনন্দ।”

তবে সবচেয়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় হিনার কিছু ব্যক্তিগত স্বীকারোক্তি। তিনি বলেন, “আমি আর রকি একে অপরের সব কিছু জানি না। আমি জানি না ওর প্রিয় রঙ কী, ও-ও জানে না আমার পছন্দ কী। ও কখনও আমাকে বলেনি আমি সুন্দর। তবে আমি অভিমান করি না। কারণ ও ভাবে আমি সব সময়ই সুন্দর দেখাই!”


```