Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

'কোম্পানি' ছবিতে ডেবিউ-এর আগে বস্তিতে রাত কাটাতাম, রাম গোপাল বর্মা আমার ভাগ্য বদলেছেন: বিবেক ওবেরয়

ডেবিউ সিনেমা ‘কোম্পানি’-তে সুযোগ পেতে বস্তিতে দেড় মাস কাটিয়েছিলেন বিবেক ওবেরয়।

'কোম্পানি' ছবিতে ডেবিউ-এর আগে বস্তিতে রাত কাটাতাম, রাম গোপাল বর্মা আমার ভাগ্য বদলেছেন: বিবেক ওবেরয়

বিবেক ওবেরয়, রাম গোপাল বর্মা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 20 November 2025 19:00

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে নিজের প্রথম ছবি 'কোম্পানি' (Company)-তে সুযোগ পাওয়ার জন্য অভিনেতা বিবেক ওবেরয় কতটা কঠিন পথ পাড়ি দিয়েছিলেন, সম্প্রতি সেই সময়ের স্মৃতিচারণ করেছেন তিনি। পিঙ্কভিলার সঙ্গে এক সাক্ষাৎকারে বিবেক তাঁর ডেবিউ-এর পেছনের অবিশ্বাস্য গল্পটি তুলে ধরেছেন।

বিবেক জানিয়েছেন, পরিচালক রাম গোপাল বর্মা (আরজিভি) শুরুতে তাঁকে তাঁর চরিত্র 'চান্দু নাগরে'-এর জন্য মানানসই মনে করেননি। কারণ, আরজিভি মনে করেছিলেন বিবেককে দেখতে 'খুব বেশি পলিশড' (Too polished), যা একজন গ্যাংস্টারের চরিত্রের সঙ্গে মানায় না।

পরিচালকের এই কথা শুনে বিবেক নিজেকে প্রমাণ করতে পণ করেন। তিনি টানা দেড় মাস (প্রায় ৬-৭ সপ্তাহ) মুম্বইয়ের একটি বস্তিতে সাধারণ জীবনযাপন শুরু করেন।

বিবেক বলেন, "আমি বস্তিতে গিয়ে ভাড়া করে একটি ছোট ঘর নিয়ে থাকতাম। রাতে সেখানে বড় বড় ইঁদুর আসত। ড্রাম থেকে জল তুলতে হতো, আর বাথরুম না থাকায় লাইনে দাঁড়িয়ে সুলভ শৌচালয় ব্যবহার করতে হতো। এই অভিজ্ঞতার মাধ্যমেই আমি বুঝতে পারলাম, 'চান্দু নাগরে'-এর জীবন কেমন ছিল, সে কীভাবে বিড়ি খায়, চা পান করে বা কথা বলে।"

পুরোপুরি প্রস্তুত হওয়ার পর বিবেক সেই গ্যাংস্টারের লুকেই আরজিভির অফিসে যান এবং আরেকটি সুযোগ চান। বিবেক জানান, তাঁর সেই রূপান্তর দেখে পরিচালক একেবারে স্তম্ভিত হয়ে যান এবং সঙ্গে সঙ্গেই তাঁকে ছবিতে চুক্তিবদ্ধ করেন। আরজিভি নাকি তাঁকে বলেছিলেন, "জবরদস্ত অডিশন... এমন অডিশন আমি আগে কখনও দেখিনি।"

ছবিতে চূড়ান্ত হওয়ার পর আরজিভি বিবেককে নিয়ে তাঁর বাবা, অভিনেতা সুরেশ ওবেরয়-এর বাড়িতে যান। ছেলের ডেবিউ-এর খবর শুনে বাবার চোখে জল চলে এসেছিল। মজার বিষয় হল, আরজিভি সেই মুহূর্তে বিবেককে সাইনিং অ্যামাউন্ট দিতে চাইলেও তাঁর কাছে নগদ টাকা ছিল না। তাই তিনি সুরেশ ওবেরয়ের কাছ থেকে ১০ টাকা ধার নিয়ে সেই টাকা বিবেকের হাতে তুলে দেন।


```