Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

পরিবারে একাধিক ধর্মের লোক, ছেলের জন্ম শংসাপত্রে 'ধর্ম' ফাঁকা রাখলেন বিক্রান্ত

ছেলের প্রথম জন্মদিনের ঠিক আগেই এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন অভিনেতা বিক্রান্ত মাসে। ধর্মনিরপেক্ষতার বার্তা দিয়ে ছেলের জন্মসার্টিফিকেটে ‘ধর্ম’ সংক্রান্ত ঘরটি ফাঁকাই রেখে দিলেন তিনি। 

পরিবারে একাধিক ধর্মের লোক, ছেলের জন্ম শংসাপত্রে 'ধর্ম' ফাঁকা রাখলেন বিক্রান্ত

বিক্রান্ত মাসে

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 2 July 2025 20:36

দ্য ওয়াল ব্যুরো: ছেলের প্রথম জন্মদিনের ঠিক আগেই এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন অভিনেতা বিক্রান্ত মাসে। ধর্মনিরপেক্ষতার বার্তা দিয়ে ছেলের জন্মসার্টিফিকেটে ‘ধর্ম’ সংক্রান্ত ঘরটি ফাঁকাই রেখে দিলেন তিনি। বললেন, "ধর্ম হোক ব্যক্তিগত পছন্দ, চাপিয়ে নয়।"

চলতি বছর এক বছর পূর্ণ করেছে তাঁদের ছেলে বেদান্ত। ছেলের জন্মসনদ তৈরি করতে গিয়ে সরকারের দেওয়া ফর্মে ধর্মের ঘরে কী লেখা হবে, তা নিয়ে খানিকক্ষণ থমকে যান ‘টুয়েলভ ফেল’-এর অভিনেতা।

কারণটা শুধু ব্যক্তিগত নয়, পারিবারিকও। বিক্রান্ত হিন্দু হলেও তাঁর বাবা খ্রিস্টান, মা শিখ। পরিবারেরই আরেক সদস্য—ভাই—মাত্র ১৭ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রাখেন ‘মইন’। এই বৈচিত্র্যেই বেড়ে উঠেছেন বিক্রান্ত। তাই ছেলের ধর্মের ঘরে কোনও কিছু লিখে তাকে কোনও নির্দিষ্ট ধারায় বেঁধে দিতে চাননি অভিনেতা।

সিদ্ধান্ত নিয়ে বিক্রান্ত বলেন, “আমি চাই না আমার ছেলে ধর্মের ভিত্তিতে মানুষকে বিচার করুক বা নিজেকে কোনও গণ্ডিতে বেঁধে ফেলুক। ও যেন নিজে বেছে নিতে পারে নিজের বিশ্বাস। সরকার তো ধর্ম উল্লেখ করতেই হবে বলে না, তাহলে কেন জোর করব?”

বিক্রান্ত নিজেও নিজের বিশ্বাস নিয়ে বহুবার সরব হয়েছেন। তিনি বলেন, “আমি পুজো করি, গুরুদ্বারে যাই, দরগাতেও যাই। সব জায়গাতেই আমি শান্তি খুঁজি। আমার বাবামা ভিন্ন ধর্মের, তবুও কোনওদিন অশান্তি হয়নি।”বেকার যুবকের লড়াই নিয়ে নির্মিত ‘টুয়েলভ ফেল’-এ অভিনয় করে ২০২৩ সালে নজর কেড়েছিলেন বিক্রান্ত মাসে। পরের বছর ‘দ্য সবরমতী রিপোর্ট’ মুক্তির পর ঘোষণা করেন অভিনয় থেকে সাময়িক বিরতি নেবেন। যদিও পরে ভক্তদের অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। 


```