‘সিকান্দর’ ছবির পর থেকেই নেটদুনিয়ায় ট্রোলের মুখে পড়েছিলেন সলমন খান। ওজন বেড়েছে, আগের মতো টোনড নেই—এমন নানা মন্তব্য ভেসে আসছিল সোশ্যাল মিডিয়ার পাতায়।

সলমন খান
শেষ আপডেট: 2 July 2025 19:39
দ্য ওয়াল ব্যুরো: ‘সিকান্দর’ ছবির পর থেকেই নেটদুনিয়ায় ট্রোলের মুখে পড়েছিলেন সলমন খান। ওজন বেড়েছে, আগের মতো টোনড নেই—এমন নানা মন্তব্য ভেসে আসছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। তবে বলিউডের ‘ভাইজান’ এবার সেই সমস্ত কটাক্ষকে চুপ করিয়ে দিলেন এক ঝলকে।
বুধবার সকালেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একাধিক ছবি পোস্ট করেন সলমন খান। যেখানে তাঁকে দেখা যাচ্ছে জিমে ঘাম ঝরাতে, একেবারে শার্টলেস, কাঁধ-মাংসপেশিতে ফুটে উঠেছে তারকার দৃঢ় পরিশ্রমের ছাপ। ছবির ক্যাপশনে সলমন লেখেন— "আয়নায় যে মানুষটাকে দেখো, তার যত্ন নাও… শেষমেশ সেই মানুষটাই তোমার কাজে লাগবে।"
ছবি পোস্ট হওয়ার পরই কমেন্ট সেকশন ভরে ওঠে অনুরাগীদের উচ্ছ্বাসে। এক ভক্ত লেখেন, "ভাই আবার আগের ছন্দে আর চেহারাতেও ফিরেছেন!" আরেকজন মন্তব্য করেন, "দুনিয়ার সবচেয়ে বড় কামব্যাক আসছে এবার!" বহু অনুরাগী প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স, কেউ বলেছেন অনুপ্রেরণা, কেউ বলেছেন ‘ভাইজান’ কখনও বুড়ো হন না।
সলমনকে শেষ দেখা গিয়েছে এ আর মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দর’ ছবিতে, যেখানে তাঁর বিপরীতে ছিলেন রাশমিকা মন্দানা। ছবিটি বক্স অফিসে আশানুরূপ সাড়া না পেলেও, সালমানের ফ্যানবেসে ভাটা পড়েনি। ১৭৭ কোটি টাকার মোট আয় করলেও, ছবি নিয়ে দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া ছিল। ছবিতে আরও অভিনয় করেছেন কাজল আগরওয়াল, শর্মন যোশি, সত্যরাজ, প্রতীক স্মিতা পাটিল প্রমুখ।