দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দনা নাকি চুপিসারে বাগদান সারলেন। কবে বিয়ে করবেন এই পাওয়ার কাপল? জানুন বিস্তারিত।

বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দনা
শেষ আপডেট: 4 October 2025 11:35
দ্য ওয়াল ব্যুরো: নবরাত্রি আর দুর্গাপুজোর উৎসবের রেশ কাটতে না কাটতেই সিনেপাড়া থেকে এল বিরাট সুখবর। দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত জুটি বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) এবং রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna) নাকি তাঁদের বাগদান পর্ব সেরে ফেলেছেন! শুক্রবার সন্ধ্যায় চুপিসারে এই আংটি বদলের অনুষ্ঠান (Engagement) হয়েছে বলে টলিউডের (South Indian Actors) অন্দরের খবর।
জানা গেছে, বাগদান অনুষ্ঠানে কেবল দুই পরিবারের সদস্য এবং কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন। যেহেতু পুরো অনুষ্ঠানটি চুপিচুপি হয়েছে, তাই এই মুহূর্তে দুই তারকার তরফে কোনও ছবি বা আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ভক্তরা এই পাওয়ার কাপলের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
দীর্ঘদিন ধরেই বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী রশ্মিকা মন্দনা, যিনি সলমন খানের আসন্ন ছবি 'সিকান্দার'-এর নায়িকা। ইন্ডিয়া টুডে-র এক প্রতিবেদনে বলা হয়েছে, এই তারকা জুটি সম্ভবত আগামী বছরের ফেব্রুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন। যদিও বিয়ের বাকি বিবরণ এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।
বিজয় এবং রশ্মিকা কেউই তাঁদের সম্পর্ক নিয়ে কখনও অফিসিয়াল মন্তব্য করেননি। তবে প্রায়শই তাঁদের দুজনকে একসঙ্গে রেস্তরাঁয় দেখা গেছে এবং একসঙ্গে ছুটি কাটাতেও দেখা গিয়েছে। তাঁদের সম্পর্ক নিয়ে চর্চা তীব্র হয় যখন তাঁরা একসঙ্গে দুটি সুপারহিট ছবিতে কাজ করেন। ২০১৮ সালের সুপারহিট ছবি 'গীতা গোবিন্দম'। ২০১৯ সালের ছবি 'ডিয়ার কমরেড'।
অভিনেত্রী রশ্মিকা মন্দনাকে আগামীতে হরর কমেডি ছবি 'থিমা'-তে দেখা যাবে, যা ২০২৫ সালের দীপাবলিতে মুক্তি পেতে চলেছে। অন্যদিকে, বিজয় দেবেরাকোন্ডাকে সম্প্রতি পরিচালক গৌতম তিন্নানুরির ছবি 'কিংডম'-এ দেখা গিয়েছিল।