Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ঘনিষ্ঠ দৃশ্য করার সময় সহ-অভিনেতার আচরণে বিরক্ত বিদ্যা, বললেন 'চাইনিজ খেয়ে এসেছিল, গন্ধে...'

বিদ্যার কথায় স্পষ্ট, তিনি নিজে পরিচ্ছন্নতা নিয়ে অত্যন্ত সচেতন এবং ঘনিষ্ঠ দৃশ্যের ক্ষেত্রে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করেন।

ঘনিষ্ঠ দৃশ্য করার সময় সহ-অভিনেতার আচরণে বিরক্ত বিদ্যা, বললেন 'চাইনিজ খেয়ে এসেছিল, গন্ধে...'

বিদ্যা বালন (ফাইল ছবি)

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 23 July 2025 23:15

দ্য ওয়াল ব্যুরো: চিত্রনাট্যের প্রয়োজনে পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করতে হয় অভিনেতাদের। তবে সেই দৃশ্য শ্যুটের আগে ন্যূনতম ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি, মনে করেন বিদ্যা বালন। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা ভাগ করতে গিয়ে বিদ্যা জানিয়েছেন, কীভাবে এক সহ-অভিনেতার অস্বচ্ছল আচরণ তাঁকে চরম অস্বস্তিতে ফেলেছিল।

ঘটনাটি তাঁর কেরিয়ারের শুরুর দিকে। বিদ্যা বলেন, 'এক ঘনিষ্ঠ দৃশ্যের আগে আমার সহ-অভিনেতা চাইনিজ খেয়ে শ্যুটে এসেছিলেন। দাঁতও মাজেননি। আমি মনে মনে ভাবছিলাম, ‘আপনার কি কোনও প্রেমিকা নেই?’ আমি তখন ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন। তাই তাঁকে মিন্ট বা কিছু মুখশুদ্ধির কিছু দেওয়ার সাহস পাইনি। খুবই বিব্রত হয়েছিলাম।'

বিদ্যার কথায় স্পষ্ট, তিনি নিজে পরিচ্ছন্নতা নিয়ে অত্যন্ত সচেতন এবং ঘনিষ্ঠ দৃশ্যের ক্ষেত্রে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করেন।

তবে অভিজ্ঞতা সব সময় খারাপ হয় না, জানিয়েছেন অভিনেত্রী। উদাহরণস্বরূপ বিদ্যা তুলে ধরেছেন তাঁর প্রথম ছবি ‘পরিণীতা’র একটি ঘটনা। সেখানে তাঁর বিপরীতে ছিলেন সঞ্জয় দত্ত। 'সঞ্জয় দত্ত নিজেই এসে বলেছিলেন, তিনি বেশ নার্ভাস। বুঝে উঠতে পারছেন না, কীভাবে ঘনিষ্ঠ দৃশ্য করবেন। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম! এত বড় স্টার হয়েও এত ভদ্র ব্যবহার করলেন!' বলেন অভিনেত্রী।

সাক্ষাৎকারে তিনি আরও জানান, খুবই ইতিবাচক এবং আত্মবিশ্বাসী একজন মানুষ তিনি। নির্লজ্জের মতো যেকোনও কিছুতে পজিটিভ। বহু মানুক তাঁকে ওজন নিয়ে খোঁটা দিয়েছেন কিন্তু তিনি কোনও দিন সেটাকে নিজের খামতি হিসেবে দেখেননি। নিজের উপর অগাধ বিশ্বাস আছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, বিদ্যার অভিনয়, সাহসী চরিত্র নির্বাচনের মতোই তাঁর চিন্তাভাবনা এবং আত্মপ্রত্যয় বরাবর প্রশংসিত হয়েছে বলিউডে। এই অভিজ্ঞতা সেই আত্মবিশ্বাসেরই আরেকটি দিক প্রকাশ করল।
 


```