Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

‘আমি মা নই, তাই অনেকক্ষণ টানা কাজ করতে পারি’, দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবিকে সমর্থন বিদ্যার

দীপিকার আট ঘণ্টার কাজের সময় নিয়ে বিতর্কের মাঝেই মুখ খুললেন বিদ্যা বালান। জানালেন, নতুন মায়েদের জন্য নমনীয় শিডিউল থাকা একান্ত জরুরি।

 

 ‘আমি মা নই, তাই অনেকক্ষণ টানা কাজ করতে পারি’, দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবিকে সমর্থন বিদ্যার

বিদ্যা বালান - দীপিকা পাড়ুকোন

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 21 July 2025 20:08

দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী, বিশেষ করে নতুন মায়েদের জন্য কাজের সময়ে নমনীয়তা থাকা উচিত—এই দাবি উঠছে টলিউড-বলিউডে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি ছেড়ে বেরিয়ে যাওয়ার পর থেকে দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টার কাজের সময়ের শর্ত নিয়ে বিতর্ক তুঙ্গে। এবার সেই ইস্যুতেই মুখ খুললেন বিদ্যা বালান।

সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে বিদ্যা বালন জানান, “মা হওয়ার পর অনেক মহিলাই কম সময় কাজ করতে চান বা কাজের সময়ে নমনীয়তা চান, সেটা একেবারেই স্বাভাবিক। এটা হওয়া উচিত।” অভিনেত্রী আরও বলেন, “প্রতিটি ইন্ডাস্ট্রিই এখন চেষ্টা করছে এমন পরিবেশ তৈরি করতে, যাতে নতুন মায়েরা বা ছোট সন্তানের মা হওয়ার পরও তাঁরা কাজ চালিয়ে যেতে পারেন। কাজেই নমনীয় কাজের সময় দেওয়া খুব জরুরি।”

তবে নিজের কাজের সময় নিয়ে প্রশ্নে বিদ্যা বলেন, “আমি মা নই, তাই আমার হাতে অনেক সময় থাকে। ফলে আমি ১২ ঘণ্টার শিফটও করতে পারি। বিশেষত আমি যে ধরনের ছবি করি, তাতে আট ঘণ্টায় কাজ শেষ করা সম্ভব নয়।”

উল্লেখ্য, সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি ‘স্পিরিট’ থেকে দীপিকা সরে দাঁড়ানোর অন্যতম কারণ ছিল আট ঘণ্টার কাজের সময় চাওয়া—যা নির্মাতার পছন্দ হয়নি বলে খবর। তারপর থেকেই বিনোদনজগতে শুরু হয়েছে বিতর্ক—কেন মহিলা শিল্পীদের যৌক্তিক দাবি মানা হবে না? এই ইস্যুতে দীপিকার পাশে দাঁড়িয়েছেন সোনাক্ষী সিনহা, নেহা ধুপিয়া, সোহা আলি খান, কাজলের মতো অভিনেত্রীরাও।

পেশাগত দিক থেকে বিদ্যা বালনকে শেষ দেখা গেছে হরর-কমেডি ছবি ‘ভুল ভুলাইয়া ৩’-তে। দীপাবলিতে মুক্তি পাওয়া ছবিটি পরিচালনা করেছেন আনিস বাজমি। অভিনয়ে ছিলেন কার্তিক আরিয়ান, তৃপ্তি দিমরি ও মাধুরী দীক্ষিতও। ছবিটি বক্স অফিসে সফলতা পায় এবং এর আগের কিস্তি ‘ভুল ভুলাইয়া ২’-এর আয়কেও ছাপিয়ে যায়। তবে এখনও পর্যন্ত বিদ্যার পরবর্তী প্রজেক্টের ঘোষণা হয়নি।
 


```