Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

'পা' ছবিতে অমিতাভের মায়ের চরিত্র সহজ ছিল না, ভেবেছিলাম কেরিয়ার শেষ হয়ে গেল: বিদ্যা

‘পা’ ছবিতে অমিতাভ বচ্চনের মায়ের চরিত্রে অভিনয় করা সহজ ছিল না, জানালেন বিদ্যা। কীভাবে ভয় জয় করে সাহসী সিদ্ধান্ত নিলেন, জানুন।

'পা' ছবিতে অমিতাভের মায়ের চরিত্র সহজ ছিল না, ভেবেছিলাম কেরিয়ার শেষ হয়ে গেল: বিদ্যা

বিদ্যা বালান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 31 July 2025 16:42

দ্য ওয়াল ব্যুরো: সময়টা ২০০৯। বলিউড তখন জমকালো রোমান্স, বড় বাজেট আর স্টার-ক্যামেরার চকচকে খেলায় বুঁদ। তার মধ্যেই এক অভিনেত্রী এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, যা অনেকের চোখে ছিল ‘পাগলামি’। বিদ্যা বালান। তখন বলিউডে নিজের জায়গা তৈরি করার লড়াইয়ে। সেই সময় অমিতাভ বচ্চনের মা-এর চরিত্রে অভিনয় করা! তাও আবার তাঁর থেকে বয়সে ছোট অভিষেক বচ্চনের স্ত্রী হয়ে পর্দায়!

'আর বাল্কি যখন প্রথম ‘পা’ ছবির কথা বলেন, আমি ভেবেছিলাম উনি বোধহয় পাগল হয়ে গেছেন,”—সম্প্রতি Filmfare-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেন বিদ্যা। “উনি বললেন, আমাকে আর অভিষেককে ওঁরা মিস্টার বচ্চনের বাবা-মা হিসেবে ভাবছেন! শুনেই আমার হাসি পেয়ে গিয়েছিল। কিন্তু তারপর চিত্রনাট্যটা যখন পড়লাম, ভেতরে কোথাও একটা কাঁপন জেগে উঠল। মনে হল, এটা তো দারুণ কিছু হতে পারে। আবার ভয়ও করছিল।”

তাঁর চারপাশের লোকজনও তাঁকে ভয় পাইয়ে দিয়েছিলেন। "সবার একটাই কথা—‘এই চরিত্র করলে কেরিয়ার শেষ’! কিন্তু আমি আর চুপ থাকতে পারছিলাম না। আমার দু'জন ঘনিষ্ঠ বন্ধু—একজন চিত্রনাট্যকার, একজন বিজ্ঞাপন নির্মাতা—তাঁদের স্ক্রিপ্টটা পড়ালাম। ওঁরা দু’জনেই বললেন, ‘বিদ্যা, এটা না করলে ভুল করবে’। তখনই ঠিক করলাম, আর চারদিকের কথায় কান দেব না। আগেও এমন কিছু ছবি করেছি যেগুলো সফল হলেও আমার ভাল লাগেনি। এবার নিজের কথা শুনে কাজ করব,”—বললেন বিদ্যা।

শেষমেশ, সেই সাহসী সিদ্ধান্তই তাঁকে ইতিহাসের পাতায় নিয়ে যায়। ‘পা’ ছবিতে অমিতাভ বচ্চন অভিনয় করেন ‘অরো’-র চরিত্রে, এক ১২ বছরের ছেলে যে বিরল প্রোজেরিয়া রোগে আক্রান্ত। বাবা অভিষেক, মা বিদ্যা। অভিনয়ের স্তরেই এই সম্পর্কের উলটপুরাণ যেন নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়।

‘পা’ শুধু বক্স অফিসে হিটই হয়নি, সমালোচকদের কাছেও পেয়েছিল তুমুল প্রশংসা। জাতীয় পুরস্কারে সেরা অভিনেতার সম্মান পান অমিতাভ বচ্চন। ছবিটি পায় সেরা হিন্দি ফিচার ফিল্ম-এর পুরস্কারও।


```