ভিকির ফোনেই প্রথম ‘বেবি কৌশল’! সন্তানের ছবি দেখে আলিয়া ভাটের চোখেমুখে উচ্ছ্বাস—অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সেই মুহূর্ত এখন নেটদুনিয়ায় ভাইরাল।

ভিকি কৌশল, আলিয়া ভাট
শেষ আপডেট: 16 December 2025 17:14
দ্য ওয়াল ব্যুরো: গত নভেম্বর মাসে বাবা–মা হিসেবে জীবনের একেবারে নতুন অধ্যায়ে পা রেখেছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ও ভিকি কৌশল (Vicky Kaushal)। সেই সুখবর প্রকাশ্যে আসার পর থেকেই শুভেচ্ছা আর ভালবাসায় ভাসছেন বলিউডের এই জনপ্রিয় দম্পতি। স্বাভাবিকভাবেই তাঁদের সদ্যোজাত সন্তানকে ঘিরে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। কার মতো দেখতে হয়েছে ‘বেবি কৌশল’ (Baby Kaushal)? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নেটপাড়ায়।
ঠিক এমন সময়েই চর্চার নতুন রসদ এনে দিলেন ভিকি কৌশল নিজেই। আলিয়া ভাটের (Alia Bhatt) কাছেই প্রথমবার সন্তানের ছবি দেখালেন অভিনেতা। আর সেই মুহূর্তের প্রতিক্রিয়াই এখন সোশ্যাল মিডিয়ায় (Viral Video) আলোচনার কেন্দ্রে। মজার বিষয়, আলিয়া ভাট একসময়ে ক্যাটরিনা কাইফের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, আবার ভিকি কৌশলের স্ত্রীর প্রাক্তন প্রেমিকা হিসেবেও তাঁদের সম্পর্ক নিয়ে বহু গল্প রয়েছে বলিউডে (Bollywood Relationship History)।
সোমবার সন্ধ্যায় মুম্বইয়ের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে (Mumbai Award Night) বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন ভিকি কৌশল ও আলিয়া ভাট। ‘লাভ অ্যান্ড ওয়ার’ (Love And War Movie) ছবির সুবাদে দুই তারকার মধ্যে যে বন্ধুত্ব বেশ গভীর, অনুষ্ঠানে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেই তা স্পষ্ট। কালো পোশাকে রঙ মিলিয়ে খোশমেজাজে আড্ডা দিতে দেখা যায় ভিকি-আলিয়াকে। সেই ফাঁকেই নিজের মোবাইল ফোন থেকে আলিয়াকে সন্তানের ছবি দেখান ভিকি।
Vicky probably showing baby kaushal pics to Alia , this is so cute 😭
byu/Hell_holder11 inBollyBlindsNGossip
ভিডিওতে দেখা যায়, ভিকির ফোনের দিকে তাকিয়ে অবাক বিস্ময়ে হাসছেন আলিয়া ভাট। চোখেমুখে স্পষ্ট উচ্ছ্বাস। আদরে ভরিয়ে দিচ্ছেন ‘বেবি কৌশল’-কে। ভিকি-ক্যাটরিনার ছেলেকে দেখে আলিয়ার সেই স্বতঃস্ফূর্ত, আনন্দে গদগদ প্রতিক্রিয়াই (Alia Bhatt Reaction) এখন নেটদুনিয়ায় ভাইরাল।
উল্লেখ্য, ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট, দু’জনের সঙ্গেই দ্বিতীয়বার কাজ করছেন ভিকি কৌশল। এর আগে ‘রাজি’ (Raazi Movie)-তে আলিয়ার বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। আবার ‘সঞ্জু’ (Sanju Movie) ছবিতে রণবীর কাপুরের বন্ধুর চরিত্রে দেখা গিয়েছিল ভিকিকে। এবার সঞ্জয় লীলা বনশালির (Sanjay Leela Bhansali) ছবিতে কাপুর দম্পতির সঙ্গে স্ক্রিন ভাগ করতে চলেছেন অভিনেতা। সেই সূত্রেই রণবীর ঘরণির সঙ্গে ভিকির বন্ধুত্ব আরও গভীর হয়েছে বলে মনে করছেন অনেকে।
একসময় অবশ্য সম্পর্কের সমীকরণটা ছিল বেশ জটিল। আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফ ছিলেন ‘বেস্ট ফ্রেন্ড’ (Best Friends)। শোনা যায়, রণবীর কাপুরকে ঘিরেই তাঁদের বন্ধুত্বে ফাটল ধরে। তখন ক্যাটরিনা ছিলেন রণবীরের প্রেমিকা। সেই সময়েই আলিয়ার সঙ্গে তাঁর বন্ধুত্ব বেশ দৃঢ় হয়। ভাটকন্যা তখন ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ (Student Of The Year) অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে সম্পর্কে। পরে ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra Movie) করতে গিয়ে আলিয়া ও রণবীরের ঘনিষ্ঠতা বাড়ে। তার আগেই অবশ্য ক্যাটরিনা ও রণবীরের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল। নেপথ্যে আলিয়ার নামও শোনা গিয়েছিল গুঞ্জনে (Bollywood Gossip)।
তবে সেসব এখন অতীত। আলিয়া ভাট এখন রণবীর কাপুরের স্ত্রী। অন্যদিকে ভিকি কৌশলের সঙ্গে সুখের সংসার করছেন ক্যাটরিনা কাইফ। পুরনো মান–অভিমান যে মুছে গেছে, তার প্রমাণ মিলেছিল রামালালার প্রাণপ্রতিষ্ঠার (Ram Mandir Pran Pratistha) দিন, যখন বর্তমান সঙ্গীদের সঙ্গে এক ফ্রেমে ধরা দিয়েছিলেন প্রাক্তন জুটির সদস্যরা।