Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

জেন-জি'রা ১০ মিনিটে সম্পর্ক ভেঙে দেয়, ওদের একটা আলাদা অভিধান বানানো উচিত: অর্জুন রামপাল

রিয়া চক্রবর্তীর পডকাস্টে জেন-জি প্রজন্মের সম্পর্ক ভাবনা নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করলেন অর্জুন রামপাল।

জেন-জি'রা ১০ মিনিটে সম্পর্ক ভেঙে দেয়, ওদের একটা আলাদা অভিধান বানানো উচিত: অর্জুন রামপাল

অর্জুন রামপাল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 16 December 2025 16:11

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেতা অর্জুন রামপাল (Arjun Rampal) আপাতত চর্চার কেন্দ্রে তাঁর নতুন ছবি ‘ধুরন্ধর’ (Dhurandhar)-এর জন্য। ছবিতে একেবারে ভিন্ন রূপে ধরা দিয়েছেন তিনি। আইএসআই অফিসার মেজর ইকবাল (ISI Officer Major Iqbal)-এর চরিত্রে। তবে কাজের বাইরেও ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে তাঁর সাম্প্রতিক মন্তব্য ঘিরে শুরু হয়েছে আলাদা আলোচনা।

দীর্ঘদিন ধরেই অর্জুন রামপাল বিয়ে না করেই তাঁর বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডস (Gabriella Demetriades)-এর সঙ্গে লিভ-ইন সম্পর্কে রয়েছেন। ২০১৮ সাল থেকে একসঙ্গে বসবাস করছেন তাঁরা এবং ইতিমধ্যেই ছয় বছরের বেশি সময় একসঙ্গে কাটিয়েছেন এই জুটি। সম্প্রতি একটি পডকাস্টে তাঁরা তাঁদের বাগদানের (engagement) কথাও প্রকাশ্যে এনেছেন। এই দম্পতির দুই সন্তান, একজনের নাম আরিক (Arik) এবং অন্যজনের নাম আরিভ (Ariv)।

এর মধ্যেই রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) পডকাস্ট ‘চ্যাপ্টার ২’ (Chapter 2 Podcast)-এ অতিথি হয়ে এসে জেন-জির সম্পর্ক ভাবনা নিয়ে মুখ খুলেছেন অর্জুন। পডকাস্টে রিয়া প্রশ্ন তোলেন, বর্তমান প্রজন্মের সম্পর্কের সংজ্ঞা কীভাবে বদলে যাচ্ছে। তিনি বলেন, আজকের দিনে এমনকি কয়েক মিনিটের সম্পর্কের জন্যও আলাদা শব্দ তৈরি হয়েছে, যার নাম ‘ন্যানোশিপ’ (Nano-relationship / Nanoship)। রিয়ার কথায়, কোনও সম্পর্ক যদি ১০ মিনিট বা তার বেশি সময় স্থায়ী হয়, তাহলে সেটাকেই ন্যানোশিপ বলা হচ্ছে।

এই প্রসঙ্গে অর্জুন রামপালের প্রতিক্রিয়াও ছিল যথেষ্ট ব্যঙ্গাত্মক। অভিনেতা বলেন, জেন-জি প্রজন্ম সব কিছুরই নামকরণ করতে ভালবাসে। তাঁর কথায়, “যে প্রজন্ম আসলে সম্পর্কের নাম দিতে ঘৃণা করে, তারাই আবার সব কিছুর জন্য আলাদা আলাদা নাম বানিয়ে ফেলেছে।” তাঁর মতে, এখন সম্পর্ক খুবই স্বল্পস্থায়ী, যা কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়।

এখানেই থামেননি অর্জুন। তিনি মজা করে আরও বলেন, “আমার মনে হয়, ওঁদের নিজেদের একটা আলাদা অভিধান বানিয়ে নেওয়া উচিত (own dictionary for Gen Z)।”

জেনারেশন জি (Gen Z) প্রজন্মের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও ভাগ করে নেন অভিনেতা। অর্জুন জানান, তাঁদের কাজের ধরন একেবারেই আলাদা। তিনি বলেন, তাঁর প্রজন্ম দিনে ২০ ঘণ্টা কাজ করতে অভ্যস্ত, কোনও কাজ শুরু করলে শেষ না করা পর্যন্ত বিশ্রাম নেন না। কিন্তু জেন-জি তাড়াহুড়ো করতে পছন্দ করে না। বরং এতটাই দৃঢ় অবস্থানে থাকে যে অনেক সময় সিনিয়রদেরই কাজ ছেড়ে দিতে হয়।
 


```