Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

‘পা বেঁকে যেত, আড়াই মাস ধরে...’, ছোট্ট মেয়ের বিরল রোগের কথা জানিয়ে সতর্ক করলেন বরুণ

দেড় বছর বয়সি কন্যা লারার বিরল রোগ ডিডিএইচ নিয়ে প্রথমবার মুখ খুললেন বরুণ ধাওয়ান।

‘পা বেঁকে যেত, আড়াই মাস ধরে...’, ছোট্ট মেয়ের বিরল রোগের কথা জানিয়ে সতর্ক করলেন বরুণ

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 28 March 2026 11:34

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ সালের জুন মাসে প্রথমবার পিতৃত্বের স্বাদ পান বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান (Varun Dhawan)। ব্যক্তিগত জীবন বরাবরই ক্যামেরার আড়ালে রাখতে পছন্দ করেন তিনি। তবে কাজের ব্যস্ততার পাশাপাশি সংসার ও সন্তানের দায়িত্ব কীভাবে সামলাচ্ছেন, তা নিয়ে এবার প্রথমবার খোলাখুলি কথা বললেন অভিনেতা। সম্প্রতি ‘বি আ ম্যান, ইয়ার!’ পডকাস্টে যোগ দিয়ে দেড় বছর বয়সি কন্যা লারার বিরল রোগের কথা সামনে আনলেন বরুণ।

পডকাস্টে তিনি জানান, তাঁর মেয়ে লারা ‘ডিডিএইচ’ বা ‘ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অফ দ্য হিপ’ নামের এক বিরল রোগে আক্রান্ত। এই রোগে শিশুর নিতম্বের সন্ধি সঠিকভাবে গঠন হয় না। ফলে কোমরের অংশ কিছুটা বেরিয়ে আসে এবং দুই পায়ের দৈর্ঘ্যে অসামঞ্জস্য দেখা দেয়, যার কারণে হাঁটাচলায় সমস্যা হয়। ছোট থেকেই লারার চিকিৎসা শুরু করতে হয়েছিল বলে জানান অভিনেতা।

বরুণের কথায়, হাঁটার সময় মাঝেমধ্যেই মেয়ের পা বেঁকে যেত। সেই কারণেই খুব অল্প বয়স থেকেই চিকিৎসার প্রয়োজন হয়। প্রায় আড়াই মাস স্পাইকা কাস্ট পরে থাকতে হয়েছিল লারাকে। এই চিকিৎসা প্রক্রিয়াকে অত্যন্ত কঠিন বলে বর্ণনা করেন তিনি। অভিনেতা জানান, মেয়েকে অচৈতন্য করে স্পাইকা কাস্ট পরানো হত, আর সেই আড়াই মাস পুরো পরিবারকে কঠিন মানসিক সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে।

তবে স্বস্তির খবরও দিয়েছেন বরুণ। তিনি বলেন, লারার কোনও অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। চিকিৎসকেরা বিশেষ পদ্ধতিতে সমস্যার সমাধান করতে পেরেছেন এবং এখন আর তাকে কাস্ট পরে থাকতে হচ্ছে না। বিদেশে জন্মের সময় থেকেই এই রোগের চিকিৎসা সহজলভ্য হলেও ভারতে সব জায়গায় এই চিকিৎসা পাওয়া যায় না বলেও উল্লেখ করেন তিনি।

এতদিন পর মেয়ের অসুস্থতার কথা প্রকাশ্যে আনার কারণ হিসেবে বরুণ জানান, অন্য বাবা-মায়েদের সচেতন করতেই তিনি এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। একজন বাবা হিসেবে সন্তানের কষ্ট দেখা খুবই কঠিন, তবে এই কঠিন সময়ে তাঁর বাবা ডেভিড ধাওয়ানের অনুপ্রেরণাই তাঁকে মানসিকভাবে শক্তি জুগিয়েছে বলে জানান অভিনেতা।

 

```