Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?

'অনন্যার থুতনি ধরে আলতো করে...', ভিডিও ভাইরাল হতেই নতুন ‘অজুহাত’ অভিনেতা রাকেশের

মুম্বইয়ের এক অনুষ্ঠানে অনন্যা পাণ্ডের সঙ্গে রাকেশ বেদীর আচরণ ঘিরে ভাইরাল ভিডিও।

'অনন্যার থুতনি ধরে আলতো করে...', ভিডিও ভাইরাল হতেই নতুন ‘অজুহাত’ অভিনেতা রাকেশের

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 27 March 2026 19:27

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা রাকেশ বেদী (Rakesh Bedi) আবারও নেটদুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে। একসময় টেলিভিশন এবং বড় পর্দা—দুই মাধ্যমেই তাঁর সাবলীল অভিনয় দর্শকদের কাছে তাঁকে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছিল। সম্প্রতি ‘ধুরন্ধর’ ছবির সূত্রে ফের চর্চায় উঠে এসেছেন এই বর্ষীয়ান অভিনেতা। কিছুদিন আগেই সহ-অভিনেত্রী সারা অর্জুন-এর সঙ্গে একটি দৃশ্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল, যেখানে মঞ্চে সারার উন্মুক্ত কাঁধে চুম্বন করতে দেখা যায় তাঁকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নতুন একটি ভিডিও ঘিরে আবারও আলোচনায় রাকেশ বেদী।

সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনন্যা পাণ্ডে এবং কিয়ারা আডবাণী। সেখানেই অনন্যাকে দেখতে পেয়ে তাঁর দিকে এগিয়ে যান রাকেশ বেদী। কথাবার্তার সময় তাঁকে বারবার অনন্যার প্রতি স্নেহশীল আচরণ করতে দেখা যায়—কখনও থুতনি ছুঁয়ে আদর করছেন, কখনও ঝুঁকে কথা বলছেন। এই মুহূর্তগুলোই ক্যামেরাবন্দি হয়ে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং তা নিয়েই শুরু হয়েছে নতুন করে আলোচনা।

ঘটনার সময় অনন্যা পাণ্ডেকে নিজের আসন ছেড়ে উঠতে দেখা যায়নি; তিনি বসেই ছিলেন, আর রাকেশ বেদী বারবার তাঁর দিকে ঝুঁকে কথা বলছিলেন। অনন্যার মুখভঙ্গি নিয়েও নেটপাড়ায় নানা ব্যাখ্যা ঘুরছে। কেউ মনে করছেন, অভিনেত্রী বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি এবং স্বাভাবিকভাবেই নিয়েছেন। আবার কারও মতে, পুরো ঘটনাটি হয়তো হালকা মেজাজের আলাপচারিতারই অংশ ছিল।

পাশেই বসে থাকা কিয়ারা আডবাণীকেও একাধিকবার মাথা নেড়ে প্রতিক্রিয়া জানাতে দেখা যায়, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। তবে ঠিক কী কথা হয়েছিল বা ঘটনার প্রকৃত প্রেক্ষাপট কী, তা এখনও স্পষ্ট নয়। ফলে আগের বিতর্কের রেশ কাটার আগেই নতুন এই ভিডিও ঘিরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন রাকেশ বেদী।


```