Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

'লিপ ফিলার্স করাতে গিয়ে লক্ষ লক্ষ টাকা নষ্ট হল', নিজের মুখ দেখে আক্ষেপ যাচ্ছে না উরফির

লিপ ফিলার্স করাতে গিয়ে লক্ষ লক্ষ টাকা নষ্ট! নিজের মুখ দেখে আফসোস থামাতে পারছেন না উরফি জাভেদ।

'লিপ ফিলার্স করাতে গিয়ে লক্ষ লক্ষ টাকা নষ্ট হল', নিজের মুখ দেখে আক্ষেপ যাচ্ছে না উরফির

উরফি জাভেদ

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 24 August 2025 16:21

দ্য ওয়াল ব্যুরো: নিত্যনতুন পোশাক আর এক্সপেরিমেন্টাল ফ্যাশন সেন্স, এই দুইয়ের জন্যই বরাবর চর্চার কেন্দ্রে থাকেন মডেল-অভিনেত্রী উরফি জাভেদ। কখনও অদ্ভুত পোশাকের জন্য, তো কখনও ফ্যাশন স্টেটমেন্টের জন্য। গত জুলাই মাসেও উরফিকে ঘিরে শুরু হয়েছিল নতুন বিতর্ক।

আসলে নিজের মুখ থেকে লিপ ফিলার্স সরাতেই রীতিমতো ফুলে গিয়েছিল তাঁর ঠোঁট-মুখ। সেই ছবি দেখে আঁতকে উঠেছিল নেটপাড়া। অনেকেই ধরে নিয়েছিলেন, উরফি হয়তো নতুন করে ফিলার্স করাচ্ছেন। কিন্তু না, বাস্তবটা ছিল একেবারেই উল্টো।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে উরফি নিজেই জানালেন, “এখন নিজের মুখ দেখে মনে হয়, ফিলার্স করানোর কোনও প্রয়োজনই ছিল না। অকারণে এত বছর ধরে লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছি।”

 এর আগে, হলুদ রঙের পোশাক পরে নিজের নতুন লুকের ছবি শেয়ার করে উরফি অনুরাগীদের আশ্বস্ত করেন, তিনি কোনও নতুন ফিলার্স করাচ্ছেন না, বরং পুরনো ফিলার্সই সরাচ্ছেন মুখ থেকে।


```