বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান আবারও শিরোনামে। পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বরাবরই আলোচনায় থাকেন তিনি।

আমির খান
শেষ আপডেট: 24 August 2025 13:40
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান আবারও শিরোনামে। পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বরাবরই আলোচনায় থাকেন তিনি। দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের কয়েক বছর পর ষাটোর্ধ আমিরের জীবনে নতুন করে এন্ট্রি নিয়েছেন গৌরী স্প্র্যাট। বলিপাড়ার অন্দরমহলে এখন তাঁদের প্রেমই সবচেয়ে বড় চর্চার বিষয়।
সম্প্রতি ভাই ফয়জল খানের গুরুতর অভিযোগের মাঝেই গৌরীর সঙ্গে জনসমক্ষে ধরা দিলেন আমির। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একসঙ্গে গাড়ি থেকে নামছেন আমির ও গৌরী। দুজনকেই দেখা গেল একেবারে ক্যাজুয়াল লুকে। সেদিন তাঁদের সঙ্গে ছিলেন গৌরীর ছয় বছরের ছেলে, যাকে মা আপ্রাণ চেষ্টা করছিলেন ক্যামেরার ফ্ল্যাশ থেকে আড়াল করতে। গৌরীর প্রথম স্বামীর নাম এখনও অজানা, তবে তাঁর ছেলে আর আমিরের মধ্যে জমে ওঠা বন্ডিং দেখে অনেকেই প্রশ্ন তুলছেন— তবে কি পরবর্তী ধাপের দিকে এগোচ্ছেন আমির-গৌরী?
আমিরের প্রথম স্ত্রী রিনা দত্তর দুই সন্তান— ইরা খান ও জুনায়েদ খান। দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে রয়েছে ছেলে আজাদ। বিচ্ছেদের পরও দুই স্ত্রী এবং সন্তানদের সঙ্গে আমিরের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। এমনকী রিনা আর কিরণের বন্ধুত্ব নিয়েও বলিপাড়ায় রীতিমতো চর্চা হয়।
এদিকে, সাংবাদিক বৈঠকে ভাই ফয়জল খানের গুরুতর অভিযোগে ফের বিতর্কে জড়ালেন আমির। ফয়জল বলেন, ‘মেলা’ ছবিতে আমার অভিনয় পছন্দ করেছিল দর্শক। অনেকে বলেছিল, এটা আমার সেরা কাজ। হয়তো তাই আমির ঈর্ষান্বিত হয়ে পড়েছিল। মেলার সাফল্যের পর একদিন আমির আমাকে বলেছিল, ফয়জল, তুমি অভিনয় জানো না, তোমার এই পেশা ছেড়ে দেওয়া উচিত।”