Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আজ থেকে শুরু হচ্ছে ‘বিগ বস ১৯’, প্রতিযোগীদের তালিকায় বিরাট চমক, কখন কোথায় দেখবেন?

আজ থেকে শুরু হচ্ছে ‘বিগ বস ১৯’। সলমন খানের সঞ্চালনায় থাকছে নতুন টুইস্ট ও চমকপ্রদ প্রতিযোগীদের তালিকা। বাজেট কমেছে, পারিশ্রমিকও কমেছে সলমনের। কোথায় দেখবেন জেনে নিন।

 

আজ থেকে শুরু হচ্ছে ‘বিগ বস ১৯’, প্রতিযোগীদের তালিকায় বিরাট চমক, কখন কোথায় দেখবেন?

‘বিগ বস’ সিজন ১৯

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 24 August 2025 12:10

দ্য ওয়াল ব্যুরো: দর্শকের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী শনিবার, ২৪ অগস্ট থেকে শুরু হচ্ছে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ সিজন ১৯। সলমন খানের সঞ্চালনায় এই শো প্রতিবারের মতো এবারও সম্প্রচারিত হবে কালার্স টিভি ও জিও হটস্টার–এ।

শুরুর দিনক্ষণ ঘোষণা আগেই হয়েছিল। প্রতিশ্রুতি মতোই আগস্টের শেষ সপ্তাহে পর্দায় ফিরছে এই বহুল জনপ্রিয় অনুষ্ঠান। সলমন নিজেই জানিয়ে দিয়েছেন, “আমি নিজে ‘বিগ বস’-এর একটা বড় অংশ। প্রতি সিজনেই নতুন নতুন টুইস্ট থাকে, এবারও তার ব্যতিক্রম হবে না। আমিও দর্শকদের মতোই নতুন সিজনের জন্য মুখিয়ে আছি।”

এবারের সিজনে থাকছেন গৌরব খান্না, অমল মালিক, অভিষেক বাজাজ, মৃদুল তিওয়ারি-সহ একাধিক জনপ্রিয় মুখ।

বাজেট কাটছাঁট, কমেছে সলমনের পারিশ্রমিকও

সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এবারের সিজনে বাজেট কিছুটা কমানো হয়েছে। ফলে সঞ্চালনার জন্য সলমনের পারিশ্রমিকও কমেছে। ‘বিগ বস ১৯’-এর জন্য তিনি ১২০-১৫০ কোটি টাকা পাবেন, যেখানে ‘বিগ বস ১৭’–এ পেয়েছিলেন ২৫০ কোটি এবং ‘বিগ বস ১৮’–এ ২০০ কোটি টাকা। এবারের পর্বগুলো প্রথমেই দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে, এরপর টিভি পর্দায়। ফলে অনলাইন দর্শকদের জন্যও থাকছে বাড়তি আকর্ষণ।
 


```