Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

তীক্ষ্ণ জ'লাইন, ছোট্ট নাক! শাহরুখ কি তবে 'ফেসলিফট' করিয়েছেন? প্রশ্ন অনুরাগীদের

ছেলে আরিয়ান খানের পরিচালনা সিরিজের প্রিভিউতে শাহরুখ খানের বদলে যাওয়া মুখশ্রী দেখে অনুরাগীদের প্রশ্ন— ফেসলিফট করিয়েছেন নাকি শুধুই ওজন কমিয়েছেন? রেডিটে চলছে জোর আলোচনা।

 

তীক্ষ্ণ জ'লাইন, ছোট্ট নাক! শাহরুখ কি তবে 'ফেসলিফট' করিয়েছেন? প্রশ্ন অনুরাগীদের

শাহরুখ খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 24 August 2025 11:41

দ্য ওয়াল ব্যুরো: তিনি বলিউডের 'বাদশা', যার এক ঝলক দেখার জন্য মুখিয়ে থাকেন হাজার হাজার ভক্ত। অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিত্ব দিয়ে তিনি মুগ্ধ করেছেন কোটি কোটি মানুষকে। কিন্তু সম্প্রতি ছেলে আরিয়ান খানের প্রথম পরিচালনা সিরিজ 'দ্য বা**র্ডস অফ বলিউড'-এর প্রিভিউ অনুষ্ঠানে হাজির হয়ে শাহরুখ খান শুধু ভক্তদের নয়, বরং গোটা নেটদুনিয়াকে অবাক করে দিয়েছেন। তার তীক্ষ্ণ জ'লাইন এবং আগের চেয়েও স্লিম চেহারা দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, এ কি শুধুই ওজন কমানোর ফল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনও রহস্য?

সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে রেডিট-এর মতো প্ল্যাটফর্মে, জল্পনা শুরু হয়েছে যে তিনি সম্ভবত 'ফেসলিফট' করিয়েছেন। রেডিটে একটি পোস্টে শাহরুখের বর্তমান এবং ছয় বছর আগের দুটি ছবি পাশাপাশি দিয়ে লেখা হয়েছে, “শাহরুখ খান ফেসলিফট করিয়েছেন।” পোস্টটিতে দাবি করা হয়, “দুটো ছবিই অপরিবর্তিত। বাম দিকের ছবিটি ৬ বছর আগের 'কুছ কুছ হোতা হ্যায়'-এর রিইউনিয়নের এবং ডান দিকেরটি আরিয়ান খানের পরিচালনায় অভিষেক অনুষ্ঠানের। চোখ, চোয়াল, নাক, গাল এবং পুরো মুখের গঠনে স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। আমার মনে হয় সবচেয়ে সুস্পষ্ট পরিবর্তন হয়েছে নাকে। বয়স বাড়ার সঙ্গে নাক ছোট হয়ে যায় না।”

অনেকেই এই পরিবর্তনে একমত হয়েছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, “তিনি যে কিছু করিয়েছেন, তা স্পষ্ট।” আরেকজন বলেছেন, “আজকাল ফেসলিফটের এত উন্নতি হয়েছে যে কোনও দাগ ছাড়াই এটি করানো যায়। তিনি নিশ্চয়ই সেরা কোনও সার্জনের কাছে গিয়েছিলেন, তাই এত স্বাভাবিক লাগছে।”

SRK HAS HAS A FACELIFT
byu/Interesting-Apple857 inBollywoodHotTakes

তবে অন্য কিছু ব্যবহারকারী মনে করেন, এই পরিবর্তনের কারণ কসমেটিক সার্জারি নয়, বরং সম্প্রতি ঘটে যাওয়া চোট এবং ওজন কমা। একজন রেডিটর বলেন, “তাঁকে অনেক বেশি স্লিম দেখাচ্ছে, বিশেষ করে মুখে। আমার মনে হয় তিনি অসুস্থ ছিলেন এবং ওজন কমিয়েছেন।” আরেকজন লেখেন, “তিনি আগেও কিছু করিয়েছেন, এটা সত্যি... কিন্তু এখন শুধু ওজন কমানোর জন্যই এমনটা লাগছে। বাম দিকের পুরোনো ছবিটার চেয়ে এখন তাকে অনেক বেশি হালকা লাগছে। ২০২৩ সালের ব্লকবাস্টার হিট ছবির পর তাকে অবশ্যই রোগা দেখাচ্ছে।”


```