Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'ও বাইক চালাক আর শরীর দেখাক', ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে জনের মন্তব্যে ক্ষিপ্ত বিবেক

জন আব্রাহামের ‘দ্য কাশ্মীর ফাইলস’ মন্তব্যে ক্ষোভ প্রকাশ করলেন বিবেক অগ্নিহোত্রী। বললেন, জনের উচিত সিনেমা নয়, বাইক আর শরীরচর্চায় মন দেওয়া।

'ও বাইক চালাক আর শরীর দেখাক', ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে জনের মন্তব্যে ক্ষিপ্ত বিবেক

জন আব্রাহাম ও বিবেক অগ্নিহোত্রী

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 23 August 2025 19:36

দ্য ওয়াল ব্যুরো: জন আব্রাহাম তাঁর আসন্ন সিনেমা 'দ্য কাশ্মীর ফাইলস' এবং 'ছাভা' নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। জন এই দুটি ছবিকে 'ডানপন্থী আদর্শের' সিনেমা হিসেবে উল্লেখ করে বলেছেন যে, এই ধরনের ছবি সমাজের জন্য ভাল নয়। তিনি আরও দাবি করেন, 'অতি-রাজনৈতিক পরিবেশে' মানুষের মনকে প্রভাবিত করার উদ্দেশ্যেই এই ধরনের ছবি তৈরি করা হয়।

জন আব্রাহামের এমন মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিবেক অগ্নিহোত্রী। এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “জন কোনও ইতিহাসবিদ, বুদ্ধিজীবী, চিন্তাবিদ বা লেখক নন। তিনিও 'সত্যমেব জয়তে'র মতো অতি-দেশপ্রেমী সিনেমা বানিয়েছেন। তার 'ডিপ্লোম্যাট' বা এই ধরনের ছবিও আছে। তিনি নানা কারণে এই ধরনের কথা বলেছেন।”

বিবেক অগ্নিহোত্রী আরও বলেন, “যদি কোনও মহান ইতিহাসবিদ এই কথা বলতেন, তাহলে আমি বুঝতাম। জন কী বলছেন, তাতে আমার কিছু যায় আসে না। ভারতের পরিবেশ কখন অতি-রাজনৈতিক ছিল না? হিন্দু-মুসলিম এবং জাতিগত বিভেদ কখন ভারতে ছিল না?” এরপর তিনি সরাসরি জন আব্রাহামকে আক্রমণ করে বলেন, “ওর বাইক চালানো, শরীর দেখানো আর প্রোটিন খাওয়া নিয়েই মনোযোগ দেওয়া উচিত। সিনেমার ব্যাপারে ওর না কথা বলাই ভালো।”

বিবেক অগ্নিহোত্রী বলেন, তিনি যে সিনেমাগুলো তৈরি করেছেন, তাতে হিন্দু-মুসলিম দাঙ্গা বা জাতিগত বিভেদের মতো বিষয়গুলোকে কেন স্পর্শ করা হয়েছে, তারও ব্যাখ্যা দেন। তিনি বলেন, “আমি বলছি না যে হিন্দুদের মুসলিমদের পছন্দ করা উচিত নয়... আমার ছবিটি হল সাধারণ মানুষের কথা। রাজনৈতিক ক্ষমতা যখন সাম্প্রদায়িক রাজনীতি ও সহিংসতা ব্যবহার করে, তখন সাধারণ মানুষ কীভাবে ভোগে, সেটাই ছবিতে দেখানো হয়েছে।”


```