Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'অক্ষয় নিজেই জানেন না তিনি কতটা প্রতিভাবান', কেন এমন বললেন পরিচালক বিপুল শাহ?

অক্ষয়ের প্রতিভা নিয়ে বিস্ফোরক মন্তব্য বিপুল শাহের! জানালেন কেন ‘নমস্তে লন্ডন’-এ অক্ষয়কে ভিন্নভাবে দেখাতে চেয়েছিলেন।

'অক্ষয় নিজেই জানেন না তিনি কতটা প্রতিভাবান', কেন এমন বললেন পরিচালক বিপুল শাহ?

অক্ষয় কুমার

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 23 August 2025 19:23

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। তবে পরিচালক বিপুল শাহ মনে করেন, অক্ষয় তাঁর প্রাপ্য সম্মান পান না। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি অক্ষয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন এবং দাবি করেছেন যে, অভিনেতা নিজে তাঁর ক্ষমতা সম্পর্কে সচেতন নন।

গ্যালাটা প্লাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিপুল শাহ বলেন, “অক্ষয়ের সঙ্গে আমার প্রথম দুটি ছবিতে কাজ করার সময় আমি বুঝতে পারলাম, এমন একজন অভিনেতা যিনি নিজেই জানেন না যে তিনি কী করতে পারেন। তখন তাঁকে কেবল একজন অ্যাকশন হিরো হিসেবে ধরা হতো। সেই সময়ে তিনি কমেডি ছবি করে নিজের ভাবমূর্তি বদলানোর চেষ্টা করছিলেন, কিন্তু কেউ তাঁকে গুরুত্ব দিচ্ছিল না।”

বিপুল শাহ আরও বলেন, “কোনও সমালোচক তাঁকে কখনও মহান বা ভাল অভিনেতা হিসেবে বিবেচনা করেননি। তাই তাঁর মধ্যেও একটা 'আমার কিছু যায় আসে না' মনোভাব তৈরি হয়েছিল। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম, তাঁর আরও অনেক কিছু দেওয়ার আছে।”

পরিচালক বিপুল শাহ জানান, অক্ষয়ের সঙ্গে কাজ করার সময় তিনি দেখেছেন, কীভাবে খুব সহজে তিনি একটি চরিত্রের মধ্যে ঢুকে যেতে পারেন। তিনি বলেন, “গতকাল আমরা একটি মজার দৃশ্যের শুটিং করছিলাম, আর আজ একটি সিরিয়াস বা থ্রিলার দৃশ্যের শুটিং হচ্ছে। কিন্তু তিনি খুব সহজেই এক চরিত্র থেকে অন্য চরিত্রে চলে যেতে পারেন। আগে কী করেছেন, তার কোনওপ্রভাব তাঁর মধ্যে থাকে না।”

বিপুল শাহ আরও বলেন, “আমি দেখেছি, তিনি একজন অভিনেতা হিসেবে অনেক কিছু করতে পারেন, যার জন্য তাঁকে কেউ কোনোদিন সম্মান দেয়নি। তখন আমি বুঝতে পারলাম, তাঁর পুরো কর্মজীবনে কেউ তাঁকে পাঞ্জাবি ছেলে হিসেবে উপস্থাপন করেনি।”

বিপুল শাহের মতে, 'নমস্তে লন্ডন' ছবিতে তিনি অক্ষয়ের সেই সহজাত পাঞ্জাবি সত্তাকেই তুলে ধরতে চেয়েছিলেন। তিনি বলেন, “অক্ষয় মন থেকে একজন সম্পূর্ণ পাঞ্জাবি ছেলে, কিন্তু কেউ তাঁকে সেভাবে পর্দায় দেখাননি। ‘নমস্তে লন্ডন’-এর লক্ষ্য ছিল তাঁকে সেই জায়গাটা দেওয়া, যাতে তিনি নিজেকে একজন পাঞ্জাবি, হাসিখুশি এবং বিন্দাস মানুষ হিসেবে তুলে ধরতে পারেন।” বিপুল শাহ আরও বলেন যে, অক্ষয় অনায়াসে এই চরিত্রটি করতে পেরেছিলেন, কারণ এটি তাঁর কাছে সবচেয়ে স্বাভাবিক।


```