Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ক্যানসারের সঙ্গে তুমুল লড়ছেন তন্নিষ্ঠা, বন্ধু-পরিবারকে ভালবেসে পোস্ট সোশ্যাল মিডিয়ায়

স্টেজ ৪ ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী তন্নিষ্ঠা চ্যাটার্জী জানালেন কঠিন লড়াইয়ের কথা। পাশে রয়েছেন তাঁর বন্ধু, পরিবার ও সহকর্মীরা।

ক্যানসারের সঙ্গে তুমুল লড়ছেন তন্নিষ্ঠা, বন্ধু-পরিবারকে ভালবেসে পোস্ট সোশ্যাল মিডিয়ায়

অভিনেত্রী তন্নিষ্ঠা চ্যাটার্জী

তিয়াষ মুখোপাধ্যায়

শেষ আপডেট: 24 August 2025 11:49

দ্য ওয়াল ব্যুরো: এক কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছেন অভিনেত্রী তন্নিষ্ঠা চ্যাটার্জী। বারবারই আন্তর্জাতিক চলচ্চিত্রমঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করেছেন তিনি। গত আট মাস ধরে লড়াই করছেন স্টেজ ৪ ওলিগো মেটাস্ট্যাটিক ব্রেস্ট ক্যানসার-এর সঙ্গে। 

রবিবার সোশ্যাল মিডিয়ায় তন্নিষ্ঠা নিজেই লিখেছেন, “আট মাস আগে যখন আমার ক্যানসার ধরা পড়ল, তখনও আমি বাবাকে ক্যানসারে হারানোর শোক সামলাচ্ছিলাম। ভেবেছিলাম এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। কিন্তু জীবনের এই নতুন পরীক্ষায় আমাকে নামতে হল।”

নিজের পোস্টে তিনি জানিয়েছেন, তাঁর ৭০ বছরের বৃদ্ধা মা এবং মাত্র ৯ বছরের কন্যা, দু’জনেই তাঁর উপর নির্ভরশীল। এই অবস্থায় লড়াই চালিয়ে যাওয়া যে কতটা কঠিন, তা অকপটে তুলে ধরেছেন অভিনেত্রী।

তবে এই দুঃসময়ের মধ্যেও তন্নিষ্ঠা খুঁজে পেয়েছেন অন্য এক শক্তি। তাঁর ভাষায়, “সবচেয়ে অন্ধকার সময়ে আমি আবিষ্কার করেছি এক অসাধারণ ভালবাসা, যা আপনাকে ধরে রাখে, একা হতে দেয় না। আমার পরিবার ও বন্ধুরা পাশে দাঁড়িয়ে আমাকে সেই শক্তি দিয়েছে।”

মানুষের সহানুভূতি, উপস্থিতি আর আন্তরিকতার কথাই বারবার উঠে এসেছে তাঁর লেখায়। প্রযুক্তির যুগে দাঁড়িয়ে তন্নিষ্ঠা লিখেছেন, “এই পৃথিবী যখন এআই আর রোবটের দিকে ছুটছে, তখন আমার জীবনকে বাঁচাচ্ছে মানুষের অদ্বিতীয় মানবিকতা।”

বিশেষ করে মহিলা-বন্ধুত্ব ও বোনতুল্য সম্পর্কের প্রসঙ্গ টেনে অভিনেত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “মেয়েদের বন্ধুত্ব, বোনের মতো ভালবাসা ও অদম্য শক্তি আমার পাশে দাঁড়িয়েছে। তোমরা জানো তোমরা কারা, আমি অন্তহীন কৃতজ্ঞ।”

তন্নিষ্ঠা চ্যাটার্জীর এই খোলামেলা পোস্ট শুধু তাঁর ব্যক্তিগত লড়াইয়ের কথা নয়, বরং সংকটে মানুষের পাশে মানুষের দাঁড়ানোর শক্তি ও ভালবাসার কথাও বলেছে।

হিন্দির পাশাপাশি ইংরেজি ছবিতেও অভিনয় করেছেন তন্নিষ্ঠা। 'দেখ ইন্ডিয়ান সার্কাস' ছবির জন্য তিনি জাতীয় পুরস্কারও পেয়েছেন। তিনি 'বস ইউঁ হি', 'শ্যাডোজ অফ টাইম', 'বাহার আনা', 'জল', 'গুলাব গ্যাং', 'মানসুন শুটআউট', 'সিদ্ধার্থ', 'ভোপাল-প্রেয়ার ফর রেইন', 'আই লাভ নিউ ইয়ার', 'গৌর হরি দাস্তান', 'বিয়ন্ড দ্য ক্লাউড' এবং 'দ্য স্টোরিটেলার' ছবিতে অভিনয় করেছেন।


```