Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

‘আপনি আমাদের রান্নাঘরে ঢুকে পড়েছেন...’, ট্রাম্পকে কড়া কটাক্ষ, মোদীর প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কল

ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে এবং ভারতের প্রধানমন্ত্রীর কূটনীতির প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন টুইঙ্কল খান্না।

‘আপনি আমাদের রান্নাঘরে ঢুকে পড়েছেন...’, ট্রাম্পকে কড়া কটাক্ষ, মোদীর প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কল

টুইঙ্কল খান্না, ডোনাল্ড ট্রাম্প

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 29 March 2026 16:24

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী টুইঙ্কল খান্না (Twinkle Khanna) এখন আর শুধু অভিনয়ের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। একজন প্রতিষ্ঠিত লেখক হিসেবে তিনি ইতিমধ্যেই নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ সক্রিয়। নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে স্পষ্ট মতামত প্রকাশ করায় মাঝেমধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে আসেন টুইঙ্কল। সম্প্রতি আবারও তাঁর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।

রবিবার (২৯ মার্চ) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেন টুইঙ্কল খান্না। সেই পোস্টেই উঠে আসে ডোনাল্ড ট্রাম্প এবং ‘পার্ল হারবার’-এর প্রসঙ্গ, যা ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

পোস্টে টুইঙ্কল লেখেন, “ডোনাল্ড ট্রাম্প আমাদের রান্নাঘরে ঢুকে পড়েছেন এবং কূটনীতিকে দেশ থেকে বের করে দিয়েছেন।” একইসঙ্গে তিনি ভারতের প্রধানমন্ত্রীর কৌশলী কূটনীতির প্রশংসাও করেন। তাঁর কথায়, একদিকে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা, অন্যদিকে ইরান, ইজরায়েল এবং উপসাগরীয় দেশগুলির সঙ্গে ভারসাম্য রক্ষা—এই জটিল আন্তর্জাতিক সমীকরণকে তিনি মজার ছলে ‘গ্লোবাল গরবা’ বলে উল্লেখ করেছেন।

টুইঙ্কল ট্রাম্পের ব্যক্তিগত জীবনযাপন নিয়েও হালকা কটাক্ষ করতে ভোলেননি। তিনি লেখেন, “আমি যখন সালাদ আর গ্রিলড পনির খাচ্ছিলাম, তখন মনে হল—খবর অনুযায়ী ট্রাম্প নাকি ডায়েট কোক আর ফ্রাইড চিকেন খেয়েই বেঁচে থাকেন, খুব একটা ব্যায়ামও করেন না। অথচ ৭৯ বছর বয়সেও তাঁর শক্তি অবাক করার মতো।”

পোস্টের ক্যাপশনে টুইঙ্কল লেখেন, “এই সপ্তাহে সবকিছুই ‘গ্লোবাল গরবা’ নিয়ে।” সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায়, ট্রাম্প জাপানের প্রধানমন্ত্রীর সামনে বসে পার্ল হারবার নিয়ে মজা করছেন—যা আন্তর্জাতিক কূটনীতির পরিবর্তিত চেহারার ইঙ্গিত বলে মনে করছেন অনেকেই।

‘গ্লোবাল গরবা’ প্রসঙ্গে আরও ব্যাখ্যা দিতে গিয়ে টুইঙ্কল লেখেন, পুতিনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ, ইরানের প্রতি সহানুভূতি, ইজরায়েলের সঙ্গে একমত হওয়া, ট্রাম্পকে আলিঙ্গন করা এবং ফোনালাপের মাধ্যমে উপসাগরীয় দেশগুলির সঙ্গে দূরত্ব কমানো—সব মিলিয়েই তৈরি হয়েছে এই ‘গ্লোবাল গরবা’। তাঁর মতে, “শুধু গুজরাটিরাই জানে কীভাবে দলবদ্ধভাবে বৃত্তাকারে নাচতে হয়, কারও পায়ে না পা রেখে ঘুরে বেড়াতে হয়।”

পোস্টের শেষে টুইঙ্কল তাঁর অনুরাগীদের উদ্দেশে একটি প্রশ্নও ছুড়ে দেন। তিনি জানতে চান, “আপনি কি এমন মানুষ, যিনি বন্ধুদের মধ্যে কাউকে অপমান না করে চলেন, নাকি সরাসরি নিজের মতামত বলে দেন?” টুইঙ্কল খান্নার এই পোস্ট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে এবং বিভিন্ন মহলে আলোচনা তৈরি করেছে।


```