Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Supreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?

অভিনয় দুনিয়ায় থেকেও সিনেমা দেখায় অনীহা আমিরের! কিন্তু কেন?

ছোটবেলায় সিনেমা দেখার উপর ছিল কড়া নিষেধাজ্ঞা! এখনও নাকি খুব কম সিনেমা দেখেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান।

অভিনয় দুনিয়ায় থেকেও সিনেমা দেখায় অনীহা আমিরের! কিন্তু কেন?

আমির খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 29 March 2026 16:12

দ্য ওয়াল ব্যুরো: তারকাদের ঝলমলে পর্দার জীবন দেখতে দেখতে আমরা অনেক সময়ই ধরে নিই, তাঁদের বাস্তব জীবনও বুঝি একই রকম রঙিন। কিন্তু বাস্তবটা যে অনেকটাই সাধারণ ও নিখাদ হতে পারে, সেটাই আবার মনে করিয়ে দিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান (Aamir Kha)। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ছোটবেলার নানা অজানা স্মৃতি ভাগ করে নিয়ে তিনি জানান, তাঁর শৈশব কেটেছে এক রক্ষণশীল পারিবারিক পরিবেশে, যেখানে সিনেমা দেখার ওপরও ছিল একাধিক নিয়মকানুন।

আমির জানান, ছোটবেলা থেকেই সিনেমার চেয়ে বই পড়ার দিকেই তাঁর ঝোঁক বেশি ছিল। বাড়িতে বিশেষ করে রোম্যান্টিক সিনেমা দেখার অনুমতি ছিল না। তবে সপ্তাহান্তে, শনিবার বা রবিবার দূরদর্শনে পুরোনো সাদা-কালো সিনেমা দেখার সুযোগ মিলত। সেই সময়ের অভিনেতা অশোক কুমার ও দিলীপ কুমারের বহু ছবি তিনি দেখেছেন। পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ভাষার সিনেমাও দেখতেন, যা তাঁর সিনেমা সম্পর্কে দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সাহায্য করেছে।

সাক্ষাৎকারে আমির আরও জানান, ১৮ বছর বয়সেই তিনি ফিল্মমেকিংয়ের সঙ্গে যুক্ত হয়ে সহকারী হিসেবে কাজ শুরু করেন। মজার ছলে তিনি বলেন, “কেউ ফুটবল খেলে, কেউ ফুটবল দেখে। আমি সিনেমা বানাই, কিন্তু খুব কম সিনেমা দেখি।” তাঁর এই মন্তব্য থেকেই স্পষ্ট, নতুন হিন্দি বা হলিউড সিনেমা দেখার দিকে খুব একটা ঝোঁক নেই তাঁর। নিজের কাজ ও সৃজনশীল জগত নিয়েই তিনি বেশি ব্যস্ত থাকতে পছন্দ করেন। ভারতীয় সিনেমার অন্যতম প্রভাবশালী অভিনেতা হয়েও তিনি যে খুব কম সিনেমা দেখেন, এই খোলামেলা স্বীকারোক্তি অনেককেই বিস্মিত করেছে।

এদিকে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন আমির খান। তাঁর প্রযোজনায় তৈরি নতুন ছবি ‘এক দিন’ মুক্তির অপেক্ষায়। এই ছবিতে অভিনয় করেছেন তাঁর ছেলে জুনেইদ খান এবং অভিনেত্রী সাই পল্লবী। একটি রোম্যান্টিক ড্রামা ঘরানার এই ছবি ২০১৬ সালের একটি থাই ছবির রিমেক, যা আগামী ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

এছাড়াও আমিরের আর একটি বড় প্রযোজনা ‘লাহোর ১৯৪৭’ মুক্তির পথে। রাজকুমার সন্তোষী পরিচালিত এই ছবির গল্প তৈরি হয়েছে ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপটে। ছবিতে অভিনয় করেছেন সানি দেওল, প্রীতি জিন্টা, শাবানা আজমি, করণ দেওল, আলি ফজল এবং অভিমন্যু সিং। আগামী ১৩ অগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা। 


```