Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘চুপ থাকা মানে প্রশ্রয়’, কাদের নাম প্রকাশের হুমকি দিলেন অপরাজিতা?মিছিলে না যাওয়ায় নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, শুভেন্দুকে শো-কজের দাবিIPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?

শুক্রাচার্য রূপে অক্ষয়, ‘রেহমান ডাকাত’-এর পর বড় চমক অপেক্ষায়, সেট থেকে ফাঁস ছবি?

‘ধুরন্ধর’-এ তাঁর দাপুটে অভিনয় দর্শকদের মন কাড়ে রাতারাতি। তবে সেই ঘোর কাটার আগেও আবারও নতুন অবতারে অভিনেতা। এবার যেন আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি। 

শুক্রাচার্য রূপে অক্ষয়, ‘রেহমান ডাকাত’-এর পর বড় চমক অপেক্ষায়, সেট থেকে ফাঁস ছবি?

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 29 March 2026 14:51

দ্য ওয়াল ব্যুরো: দর্শকের নজরে এখন তিনি ‘রেহমান ডাকাত’। বলিউডে কামব্যাক করে একের পর এক চরিত্রে যেভাবে ঝড় তুলে চলেছেন অক্ষয় খান্না, তা রীতিমত তাক লাগাচ্ছে অনুরাগীদের। ‘ধুরন্ধর’-এ তাঁর দাপুটে অভিনয় দর্শকদের মন কাড়ে রাতারাতি। তবে সেই ঘোর কাটার আগেও আবারও নতুন অবতারে অভিনেতা। এবার যেন আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি। কোন নতুন চমক নিয়ে আরতে চলেছেন অক্ষয় খান্না (Akshaye Khanna)? জন্মদিনে হল রহস্যভেদ। ধুরন্ধর-এর সাফল্যের আবহেই সামনে এল তাঁর নতুন প্রজেক্টের এক চিলতে লুক। আর তাতেই বাজিমাত।

অভিনেতার জন্মদিন উপলক্ষে পরিচালক প্রশান্ত ভর্মা (Prasanth Varma) সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তাঁর আসন্ন ছবি মহাকালী (Mahakali) ছবির সেটের একটি ছবি। আর সেখানেই নজরে এলেন অভিনেতা। একেবারে ভিন্ন অবতারে ধরা দেন অক্ষয়, পৌরাণিক চরিত্র শুক্রাচার্যের রূপে। তাঁর এই নতুন লুক ইতিমধ্যেই অনুরাগীদের কৌতূহল বাড়িয়ে তুলেছে।

অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে প্রশান্ত ভর্মা অক্ষয়ের অভিনয়ের প্রশংসা করেন। তাঁর মতে, পর্দায় অক্ষয়ের উপস্থিতি স্বতঃস্ফূর্ত, যা বারবার দর্শকের মনে দাগ কাটে।

পরিচালক স্পষ্ট ইঙ্গিত দেন, ‘মহাকালী’ কোনও সাধারণ ছবি নয়, বরং দর্শকদের জন্য বিশেষ চমক অপেক্ষায়। খুব শিগগিরই এই প্রজেক্ট নিয়ে আরও তথ্য সামনে আসবে বলেও জানান তিনি।

এই ছবিতে শুক্রাচার্যের মতো গুরুত্বপূর্ণ চরিত্রে অক্ষয়ের উপস্থিতি সিনেমায় যে নতুন মাত্রা যোগ করবে, তা বলাই বাহুল্য। ছবিটি পরিচালনা করছেন পুজা কল্লুরু (Puja Kolluru)। সম্প্রতিতে অক্ষয় খান্নার চরিত্রগুলোতে নজর রাখলে, একটা বিষয় স্পষ্ট হয়ে যায়, ছবিতে চরিত্রের বিশেষ দাপট না থাকলে, তিনি এর অংশ হতেন না। ফলে ‘ধুরন্ধর ২’-তে যাঁরা তাঁর অভাব অনুভব করেছেন, তাঁদের নজরে এবার আগামী ছবি ‘মহাকালী’। 


```