এই লেখা নিছকই ভাবনা, নাকি ব্যক্তিগত জীবনের কোনও উপলব্ধি, তা স্পষ্ট করেননি অভিনেত্রী। তবু তাঁর পোস্ট ঘিরে নেটপাড়ায় জোর চর্চাশুরু হয়েছে। কেউ তাঁর মন্তব্যের প্রশংসা করছেন, কেউ আবার তাঁর মনের অবস্থার সঙ্গে নিজেদের অভিজ্ঞতার মিল খুঁজে পাচ্ছেন।

শেষ আপডেট: 29 March 2026 14:21
দ্য ওয়াল ব্যুরো: জি বাংলার ধারাবাহিক জোয়ার ভাটা (Jowar Bhata) এখন দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দু। দুই বোনের সম্পর্কের টানাপোড়েন, জটিল পরিস্থিতিতে গল্প নিয়েছে নাটকীয় মোড়ে। দিদি নিশা এবং বোন উজির সম্পর্ক ঘিরেই মূলত তৈরি হয়েছে এই টানটান পরিস্থিতি। নিশার চরিত্রে রয়েছেন শ্রুতি দাস (Shruti Das), আর উজি হিসেবে দেখা যাচ্ছে আরাত্রিকা মাইতি (Aratrika Maity)-কে।
আরাত্রিকা সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। মাঝে মধ্যেই নানা পোস্ট করে তিনি সকলের নজর কেড়ে থাকেন। তবে রবিবার যা লিখলেন, তাতে বেশ প্রশ্ন দেখা দিল অনুরাগীদের মনে। এদিন নিজের কিছু নতুন ছবি শেয়ার করেন তিনি। কাজল চোখে, একেবারে সহজ সাজে তোলা সেই ছবিগুলো নজর কাড়ে ঠিকই, তবে তার থেকেও বেশি আলোচনায় উঠে আসে পোস্টের ক্যাপশন।
লেখায় যেন ধরা পড়ে এক ক্লান্তি আর আত্মসমর্পণের সুর। আরাত্রিকা জানান, কারও জীবনে গুরুত্ব পাওয়ার জন্য বারবার চেষ্টা করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। তাই এখন আর কারও কাছে নিজেকে প্রমাণ করার তাগিদ নেই, বরং নিজের শান্তি আর মানসিক স্থিতিকেই প্রাধান্য দিতে চান তিনি। তাঁর কথায়, জোর করে সম্পর্ক ধরে রাখার চেয়ে, প্রত্যাশাহীন জীবনই এখন তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।
এই লেখা নিছকই ভাবনা, নাকি ব্যক্তিগত জীবনের কোনও উপলব্ধি, তা স্পষ্ট করেননি অভিনেত্রী। তবু তাঁর পোস্ট ঘিরে নেটপাড়ায় জোর চর্চাশুরু হয়েছে। কেউ তাঁর মন্তব্যের প্রশংসা করছেন, কেউ আবার তাঁর মনের অবস্থার সঙ্গে নিজেদের অভিজ্ঞতার মিল খুঁজে পাচ্ছেন। যদিও ব্যক্তিজীবন সম্পর্কে এি মন্তব্য করেছেন কি না, তা স্পষ্ট করেননি অভিনেত্রী।
অন্যদিকে ধারাবাহিকের গল্পেও বাড়ছে উত্তেজনা। দিদিকে সঠিক পথে ফেরাতে মরিয়া উজি, আর প্রতিশোধের আগুনে জ্বলছে নিশা। এই পরিস্থিতিতে নতুন মোড় আনতে পারে উজির ভবিষ্যৎ সিদ্ধান্ত, সে কি সত্যিই পুলিশ অফিসার হওয়ার পথে হাঁটবে? আর তাতে কি আরও দূরত্ব তৈরি হবে দুই বোনের সম্পর্কে? উত্তর মিলবে আগামী পর্বে।