Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’

টিআরপি চমক: টলিপাড়ার টিআরপি যুদ্ধে এবার নতুন বাঁক?

টলিপাড়ার দর্শকদের চোখ ছিল একদম টানটান। দিতিপ্রিয়া রায় বিদায় নেওয়ার পর থেকেই প্রশ্ন উঠছিল—এবার কি তাল কেটে যাবে ‘চিরদিনই তুমি যে আমার’-এর ছন্দ? 

টিআরপি চমক: টলিপাড়ার টিআরপি যুদ্ধে এবার নতুন বাঁক?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 4 December 2025 12:55

দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ার দর্শকদের চোখ ছিল একদম টানটান। দিতিপ্রিয়া রায় বিদায় নেওয়ার পর থেকেই প্রশ্ন উঠছিল—এবার কি তাল কেটে যাবে ‘চিরদিনই তুমি যে আমার’-এর ছন্দ? কিন্তু সপ্তাহের টিআরপি প্রকাশ হতেই যেন সব জল্পনা মিলিয়ে গেল। ধারাবাহিকটি এখনও নিজের জায়গা ধরে রেখেছে অটলভাবে—রেটিং ৬.০, অবস্থান পঞ্চম। আর সেই জায়গাটাই ভাগ করে নিয়েছে ‘চিরসখা’। নতুন কাকুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে বাড়তে থাকা টানাপোড়েন যেন সংখ্যার ঝাঁপি খুলে দিয়েছে—দুটোই আবার স্লট লিডার।

একইসঙ্গে নজর ছিল সদ্য শুরু হওয়া ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জী’-র তৃতীয় সপ্তাহের ফলাফলে। দেখাই গেল, গত সপ্তাহের মতো এবারেও দ্বিতীয় স্থানেই স্বস্তিকা দত্তের এই কামব্যাক-মেগা—টিআরপি ৬.৯। তবে প্রিয় প্রতিপক্ষ ‘পরিণীতা’ও কাছাকাছি—তার নম্বর ৬.৫। দু’টির ব্যবধান থাকলেও প্রতিযোগিতা যে ঘাড়ে ঘাড়ে, তা বলাই যায়।

ফলাফল ঘোষণার আগেই অনুমান করেছিলেন দর্শক—প্রথম স্থান আবারও কি ‘পরশুরাম’? অনুমানই সত্যি হল। তৃণা সাহা ও ইন্দ্রজিৎ বসুর জনপ্রিয় ধারাবাহিকটি রেটিং ৭.০ নিয়ে আবার শীর্ষে। ‘পরিণীতা’র স্লট ফের দখল করে নিয়েছে নির্ভুল ছন্দে।

টিআরপির সেরা দশে এবার অবস্থান এমন—
প্রথম: পরশুরাম (৭.০)
দ্বিতীয়: প্রফেসর বিদ্যা ব্যানার্জি (৬.৯)
তৃতীয়: পরিণীতা (৬.৫)
চতুর্থ: রাঙামতি তীরন্দাজ (৬.২)
পঞ্চম: চিরদিনই তুমি যে আমার / চিরসখা (৬.০)
ষষ্ঠ: জগদ্ধাত্রী (৫.৯)
সপ্তম: ফুলকি / আমাদের দাদামণি / জোয়ার ভাঁটা (৫.৭)
অষ্টম: লক্ষ্মী ঝাঁপি / ও মোর দরদিয়া (৫.৫)
নবম: কম্পাস (৫.১)
দশম: তুই আমার হিরো (৫.০)

তবে স্লট বদলের আগাম হাওয়াতে যে ‘জগদ্ধাত্রী’-র স্থিতি কেঁপে উঠেছে, তা স্পষ্ট—নম্বর নেমে ৫.৯। তবু ‘ও মোর দরদিয়া’-র থেকে নিজের স্লট ধরে রাখতে পেরেছে। সপ্তম স্থানে তিনটি ধারাবাহিক কাঁধে কাঁধ মিলিয়ে—‘ফুলকি’, ‘আমাদের দাদামণি’ ও ‘জোয়ার ভাঁটা’, তিনটিই ৫.৭। অষ্টম স্থানও ভাগাভাগি—‘লক্ষ্মী ঝাঁপি’ আর ‘ও মোর দরদিয়া’, রেটিং ৫.৫।

সপ্তাহের নজরকাড়া পতন অবশ্য ‘রাজরাজেশ্বরী রানী ভবানী’। স্লট বদলের পর সংখ্যাটি নেমে এল ১.৯-এ। দিদি নম্বর ১-এর স্লট তারা এবারও ছাড়াতে পারল না। যদিও সেরা দশে না থাকলেও ‘কনে দেখা আলো’ পেয়েছে ৪.৮, আর ‘আনন্দী’ বেশ পিছিয়ে—মাত্র ২.৮।

নন-ফিকশনের আঙিনায় ‘সারেগামাপা’-ও খুব একটা জোর ফলাচ্ছে না। নতুন সিজনের নম্বর এসেছে ৪.৫—উঠছে ঠিকই, কিন্তু গতি নিরুদ্যম। শেষমেশ টিআরপির এই কাঁটা-নাচে স্পষ্ট—কেউ দর্শকের মন জিতে স্থির বসে আছে, কেউ আবার দোলাচলে। প্রশ্ন একটাই… আগামী সপ্তাহে কোন ধারাবাহিক আবার স্লট পালটাবে, আর কে বা উঠবে-নামবে এই অদৃশ্য রেটিং-রথে?


```