Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

রাহুলের স্মৃতিতে আগামিকাল থেকে কর্মবিরতি, সকাল ১০টায় সদস্যদের উপস্থিত থাকার নির্দেশ ফোরামের

দিনটি ‘ওয়ার্কিং ডে’ হিসেবে চিহ্নিত থাকলেও টেকনিশিয়ানস স্টুডিওতে সব ধরনের শুটিং ও কাজ বন্ধ রাখা হবে। তবে সত্তরোর্ধ্ব শিল্পী এবং যাঁরা আউটডোর শুটিংয়ে যুক্ত রয়েছেন, তাঁদের ক্ষেত্রে এই নির্দেশ বাধ্যতামূলক নয় বলে স্পষ্ট করেছে ফোরাম। 

রাহুলের স্মৃতিতে আগামিকাল থেকে কর্মবিরতি, সকাল ১০টায় সদস্যদের উপস্থিত থাকার নির্দেশ ফোরামের

পৃথা ঘোষ

শেষ আপডেট: 6 April 2026 22:20

দ্য ওয়াল ব্যুরো: সিদ্ধান্ত আগেই নেওয়া হয়ে গিয়েছে, সেকথা জানিয়েও দিয়েছিল আর্টিস্ট ফোরাম। রাহুলের স্মৃতির (Rahul Banerjee memory) প্রতি শ্রদ্ধা জানাতে ৭ এপ্রিল কর্মবিরতির (Tollywood Shooting stopped from Tuesday) ঘোষণা করা হয়েছে। ওই দিনটি ‘ওয়ার্কিং ডে’ হিসেবে চিহ্নিত থাকলেও টেকনিশিয়ানস স্টুডিওতে সব ধরনের শুটিং ও কাজ বন্ধ রাখা হবে। সকাল ১০টায় সমস্ত সদস্যকে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে ফোরাম এক বিজ্ঞপ্তি জারি করেছে।

তবে সত্তরোর্ধ্ব শিল্পী এবং যাঁরা আউটডোর শুটিংয়ে যুক্ত রয়েছেন, তাঁদের ক্ষেত্রে এই নির্দেশ বাধ্যতামূলক নয় বলে স্পষ্ট করেছে ফোরাম। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই কর্মসূচিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আবশ্যিক হিসেবে বিবেচনা করতে অনুরোধ করা হচ্ছে। সংগঠনের ঐক্য ও সংহতি বজায় রাখতে সকল সদস্যের সহযোগিতা কাম্য বলেও জানানো হয়েছে।

মঙ্গলবার থেকে টলিপাড়ায় সমস্ত শ্যুটিং বন্ধ হয়ে যাবে, আগেই জানানো হয়েছিল। টেকনিশিয়ানদের ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস, চ্যানেলের প্রতিনিধি এবং প্রযোজকদের উপস্থিতিতে এই সিদ্ধান্তে শিলমোহর দিয়েছিল।

শনিবার যখন এফআইআর দায়ের (Rahul Banerjee death FIR) করতে ব্যস্ত ছিলেন আর্টিস্ট ফোরামের সদস্যরা, তখন অন্যদিকে রাহুলের অকালমৃত্যুর (Rahul Arunoday Banerjee death) বিচার চেয়ে পথে নেমেছিলেন বাংলার কলাকুশলীদের একাংশ। সেই মিছিল শুরু হওয়ার আগেই ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছিলেন, তালসারিতে এফআইআর দায়ের করে ফেরার পর রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার এবং আর্টিস্ট ফোরামের সঙ্গে বৈঠক ডাকা হবে। সেই মতো রবিবার বিকেলে ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ একাধিক তারকা।

এককথায়, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর অভিঘাত এবার সরাসরি এসে পড়ল টলিপাড়ার কাজে। শিল্পীদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে মঙ্গলবার থেকে সমস্ত শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিল টলিউডের বিভিন্ন সংগঠন।

রবিবার বিকেলে টেকনিশিয়ান্স স্টুডিওর সেই বৈঠক থেকেই ঘোষণা করা হল - মঙ্গলবার থেকে সাময়িক কর্মবিরতি পালন করবে টলিপাড়া। শুটিং পুরোপুরি বন্ধ থাকবে। মঙ্গলবার সকাল ১০টা থেকে স্টুডিয়ো চত্বরে উপস্থিত থেকে কর্মবিরতি পালন করবেন শিল্পী ও টেকনিশিয়ানরা। শিল্পী ও কলাকুশলীদের সুরক্ষা ব্যবস্থা আরও কড়া করার লক্ষ্যে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

বৈঠকে এক প্রযোজনা সংস্থার বিরুদ্ধেও ক্ষোভ উগরে ওঠে। ম্যাজিক মোমেন্টস-এর বিরুদ্ধে ওঠে একাধিক অভিযোগ। জানা গিয়েছে, শুটিংয়ের জন্য প্রশাসনিক অনুমতি ছিল না, পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট ছিল না। সেই অভিযোগেই সরব হয়েছেন শিল্পীরা।

গত রবিবার, ২৯ মার্চ তালসারিতে শ্যুটিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ঘটে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তার পর থেকেই শোরগোল গোটা বাংলায়। একাধিক প্রশ্ন, যার উত্তর একসপ্তাহ পরও অধরা। আর এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই শনিবার কলকাতার রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়েরের পর তালসারি থানায় এফআইআর করতে পৌঁছে যান প্রিয়াঙ্কা সরকার। সঙ্গে ছিলেন আর্টিস্ট ফোরামের (Tollywood Artist Forum) সদস্যরা।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে মোট পাঁচজনের নামে এদিন লিখিত অভিযোগ জানান প্রিয়াঙ্কা। ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার ডিরেক্টর শৈবাল বন্দ্যোপাধ্যায়, লীনা গঙ্গোপাধ্যায়ের নামের পাশাপাশি থাকল শুভাশিস মণ্ডল, শান্তনু নন্দী ও চন্দ্রশেখর চক্রবর্তীর নাম। ভারতীয় ন্যায় সংহিতার ১০৬(১), ২৪০, ও ৩(৫) ধারায় এই মামলা রুজু করা হয়।

শনিবার দুপুরেই কলকাতার রিজেন্ট পার্ক থানায় আর্টিস্ট ফোরামের সঙ্গে প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার গিয়ে ধারাবাহিকের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।

প্রসঙ্গত, ঠিক কীভাবে মৃত্যু হল রাহুলের (Rahul Arunodoy Banerjee Death), তা জানানোর জন্য প্রযোজনা সংস্থাকে ১ তারিখ একটি চিঠি দিয়েছিল আর্টিস্ট ফোরাম। তার সন্তোষজনক উত্তর না মেলায় ফের বৈঠকে বসেন ফোরামের সদস্যরা। সেখানেই FIR-এর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে খবর। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, লাবণী সরকার প্রমুখ। প্রসঙ্গত, এই আর্টিস্ট ফোরামের সদস্য ছিলেন রাহুল নিজেও।


```