Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বন্ধ হয়ে যাচ্ছে ‘ভোলে বাবা পার করেগা’, রাহুলের মৃত্যুর পরই সিদ্ধান্ত, ৭ এপ্রিল শেষ সম্প্রচার

রাহুল ও শ্বেতার পর্দার রসায়ন দর্শকদের কাছে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছিল। এর আগে স্টার জলসার একাধিক হিট ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে রাহুলকে। তাঁর হঠাৎ চলে যাওয়া তাই মেনে নিতে পারছেন না দর্শকরাও।

বন্ধ হয়ে যাচ্ছে ‘ভোলে বাবা পার করেগা’, রাহুলের মৃত্যুর পরই সিদ্ধান্ত, ৭ এপ্রিল শেষ সম্প্রচার

'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং দৃশ্য

পৃথা ঘোষ

শেষ আপডেট: 7 April 2026 14:37

দ্য ওয়াল ব্যুরো: এত তাড়াতাড়ি হয়তো কথা ছিল না। সময়ের আগেই থেমে গেল জনপ্রিয় ধারাবাহিক (bengali tv serial news) 'ভোলে বাবা পার করেগা'র পথচলা (bhole baba par karega off air)। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর (rahul arunoday banerjee death) পর এই ধারাবাহিক আর এগোবে না, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ধারাবাহিকের শুটিং চলাকালীনই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যু ঘটে তালসারিতে। সেই সময় তাঁর সঙ্গেই ছিলেন সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্র, যদিও প্রাণে বেঁচে যান তিনি। ঘটনাটির পর থেকেই শোকস্তব্ধ টলিপাড়া।

প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments production controversy) তত্ত্বাবধানে তৈরি এই ধারাবাহিকের প্রথম সিজনে দেখা গিয়েছিল মধুমিতা সরকার ও নীল ভট্টাচার্যকে। পরবর্তী সিজনে মূল আকর্ষণ হয়ে ওঠেন রাহুল ও শ্বেতা। জানা যাচ্ছে, সিজন থ্রি-র শুটিং শুরু হলেও রাহুলের মৃত্যুর পর ধারাবাহিকটি চালিয়ে যাওয়া সম্ভব নয় বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। ফলে ৮ এপ্রিল থেকে আর সম্প্রচার হবে না এই সিরিয়াল।

রাহুল ও শ্বেতার পর্দার রসায়ন দর্শকদের কাছে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছিল। এর আগে স্টার জলসার একাধিক হিট ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে রাহুলকে। তাঁর হঠাৎ চলে যাওয়া তাই মেনে নিতে পারছেন না দর্শকরাও।

প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটার স্লটে সম্প্রচারিত হত এই ধারাবাহিক। সেই জায়গায় এখন কোন অনুষ্ঠান আসবে, তা এখনও স্পষ্ট নয়। যদিও চ্যানেলে শীঘ্রই আসছে নতুন দুই ধারাবাহিক - প্রতিজ্ঞা এবং সংসারের সংকীর্তন। তবে কোনটি ওই সময়সূচিতে জায়গা পাবে, তা জানতে অপেক্ষায় দর্শকরা।


```