প্রয়াত টলিউডের প্রবীণ অভিনেতা তমাল রায় চৌধুরী (Tamal Roy Chowdhury)। সোমবার ভোরে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা।

প্রয়াত অভিনেতা তমাল রায় চৌধুরী
শেষ আপডেট: 9 March 2026 10:21
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত টলিউডের প্রবীণ অভিনেতা তমাল রায় চৌধুরী (Tamal Roy Chowdhury Passed Away)। সোমবার ভোরে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলা চলচ্চিত্র (Bengali Film Industry) ও থিয়েটার জগতে।
বহু বছর ধরে বাংলা সিনেমা, টেলিভিশন ধারাবাহিক এবং নাট্য মঞ্চে অভিনয় করেছেন তমাল রায় চৌধুরী (Tamal Roy Chowdhury)। অভিনয়ের জগতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা এবং বিভিন্ন ধরনের চরিত্রে সাবলীল অভিনয় তাঁকে দর্শকদের কাছে পরিচিত করে তুলেছিল।
টলিউডের (Tollywood) জনপ্রিয় একাধিক ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। এর মধ্যে রয়েছে চ্যালেঞ্জ (Challenge), লে হালুয়া লে (Le Halua Le), বিন্দাস (Bindass), জাতিশ্মর (Jaatishwar), অ্যামাজন অভিযান (Amazon Obhijaan) এবং চাঁদের পাহাড় (Chander Pahar)।
সবশেষে তাঁকে দেখা গিয়েছিল পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের (Tathagata Mukherjee) ছবি ]ভটভটি'তে (Bhotbhoti)। সিনেমার পাশাপাশি ছোট পর্দার ধারাবাহিকেও তিনি একচেটিয়া অভিনয় করেছেন। একই সঙ্গে নাটকের মঞ্চেও তাঁর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বেশ কিছু নাটকের পরিচালনার দায়িত্বও সামলেছিলেন তিনি।
পর্দায় নেগেটিভ চরিত্রেও তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছিল। তবে শুধু খলনায়কই নয়, ইতিবাচক চরিত্রেও তিনি সমান দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন।
তবে এক সময় হঠাৎ করেই অভিনয় থেকে কিছুটা সরে দাঁড়ান তমাল রায় চৌধুরী (Tamal Roy Chowdhury Passed Away)। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, শারীরিক অসুস্থতার কারণেই ধীরে ধীরে কাজ কমিয়ে দিয়েছিলেন। তাঁর বুকে পেসমেকারও বসানো হয়েছিল। শুটিংয়ের কাজে দূরে দূরে যেতে হওয়ায় তিনি অনেক প্রস্তাব থাকা সত্ত্বেও কাজ নেওয়া বন্ধ করে দেন।পাশাপাশি সাম্প্রতিক সময়ে অভিনয়ের সুযোগও আগের তুলনায় কম পাচ্ছিলেন বলে জানিয়েছিলেন তিনি।
আর্টিস্ট ফোরামের (Artist Forum) পক্ষ থেকে জানানো হয়েছে, ভোরের দিকে ঘুমের মধ্যেই হঠাৎ স্ট্রোক হয় তমাল রায় চৌধুরীর। এরপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যাতেও ভুগছিলেন।
অভিনয়ের (Acting) প্রতি তাঁর আগ্রহ শুরু হয়েছিল স্কুলজীবন থেকেই। ছোটবেলা থেকেই বিভিন্ন নাটকে অভিনয় করতেন তিনি। পাড়ার নাটকেও তাঁর অভিনয় দেখে প্রশংসা করতেন সবাই। ১৯৬২ সাল থেকে থিয়েটারের প্রতি তাঁর আগ্রহ আরও বাড়তে শুরু করে।
দীর্ঘদিন ধরে সিনেমা, নাটক এবং বিনোদনের জগতে কাজ করে গিয়েছেন তমাল রায়চৌধুরী (Tamal Roy Chowdhury)। তাঁর মৃত্যুতে সহ-শিল্পী, পরিচালক ও অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বাংলা চলচ্চিত্র জগতে তাঁর অবদান দর্শকদের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।