Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

প্রজাপতি গায়ে বসেও উড়ে গেল অকালে, বন্ধুর প্রেমিকার সঙ্গেই ঘনিষ্ঠ টলি-নায়ক!

টলিপাড়ায় কত কী যে হয়! চর্চিত জুটি, তুমুল প্রেম, সব চলছিল নিয়মমাফিক। তবে খবর, সম্পর্কে নাকি হঠাৎই আগমন হয় টলিপাড়ার এক হ্যান্ডসাম হাঙ্কের।

 

প্রজাপতি গায়ে বসেও উড়ে গেল অকালে, বন্ধুর প্রেমিকার সঙ্গেই ঘনিষ্ঠ টলি-নায়ক!

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 2 December 2025 16:27

দ্য ওয়াল ব্যুরো: এই বছরেরই শেষের দিকে ফোটার কথা ছিল বিয়ের ফুল! কিন্তু হায়, তা আর হল কই? প্রজাপতি গায়ে বসেও উড়ে গেল অকালে। 

সত্যিই, টলিপাড়ায় কত কী যে হয়! চর্চিত জুটি, তুমুল প্রেম, সব চলছিল নিয়মমাফিক। তবে খবর, সম্পর্কে নাকি হঠাৎই আগমন হয় টলিপাড়ার এক হ্যান্ডসাম হাঙ্কের।

বছর কয়েক সেই হাঙ্ক আবার সোশ্যাল মিডিয়া কাঁপিয়েছিলেন এক ফিকশনাল 'দাদা' হয়ে! চাপদাড়ি, সুন্দর বাচনভঙ্গি, নায়িকা গলে জল। বন্ধুত্বের শুরু সেই স্কুল থেকে কিন্তু নতুন অবতার দেখে তা প্রেমে পরিণত হতে বেশি সময় নেয়নি, দাবি ঘনিষ্ঠ বৃত্তের। ওদিকে নায়িকার প্রেমিকের কানেও এ খবর এসে পৌঁছয়। প্রথম প্রথম 'ইগনোরায় নমো' করলেও বিস্ফোরণ হয় খানিক পর!

নায়িকা নাকি প্রেগন্যান্ট, বাবা তাঁর প্রেমিক নয়! সেই বিশেষ বন্ধু। মেনে নিতে পারেননি প্রেমিকটি। অতঃপর বিয়ে গেল ভেঙে! এই মুহূর্তে যদিও সব শান্ত, প্রকৃতির কোলে 'হিলিং প্রসেস' চলছে নায়িকার, তবু 'ভালবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়'?

টলিউডে কত কী যে ঘটে। সম্পর্ক ভাঙে গড়ে, আবার জোড়া লাগে। কিছু খবর সামনে আসে, কিছু আবার মিলিয়ে যায় সময়ের দাবি মেনে। 
 


```