দু'জনেরই ইনস্টা জুড়ে ভালবাসার কত টুকরো স্মৃতি। কিন্তু এ কী! ইন্ডাস্ট্রির ফিসফাস, নায়িকা নাকি অভিনয়ের থেকে গানের দিকে ঝুঁকছেন বেশি!

শেষ আপডেট: 2 December 2025 15:39
দ্য ওয়াল ব্যুরো: বিয়ে--যেন 'দিল্লি কা লাড্ডু', খেলেও পস্তাবেন আবার না খেলেও। তবু আশায় বাঁচে চাষা। লাড্ডু খাওয়া হয়, হয় আনন্দও, কিন্তু ছন্দপতন? তা কি আর এড়ানো যায়? এই যেমন টলিউডের সিরিয়াল পাড়ার এক জনপ্রিয় নায়িকা। বিয়ে করেছেন খুব বেশিদিন নয়। অনেক টালবাহানার পর চুপিসারে বিয়ে। বরটি আবার ইন্ডাস্ট্রিরই মানুষ!
দু'জনেরই ইনস্টা জুড়ে ভালবাসার কত টুকরো স্মৃতি। কিন্তু এ কী! ইন্ডাস্ট্রির ফিসফাস, নায়িকা নাকি অভিনয়ের থেকে গানের দিকে ঝুঁকছেন বেশি! মাঝেমধ্যেই নাকি মন গেয়ে উঠছে, 'মিলন হবে কতদিনে...আমার মনের মানুষেরই সনে...'।
বরবাবাজি যে কিছুই জানেন না তা কিন্তু নয়! মাঝেমধ্যেই মধ্যরাতে ইনস্টায় ভেসে আসছে তাঁর দুঃখ মাখা পোস্ট, কিন্তু সকাল হলেই সব ঠিক। দু'জনেই অসম্ভব পেশাদার, তাই ভিতরের টালমাটাল বাইরে আনা যে ঠিক নয়, তা হয়তো বুঝছেন দু'জনেই।
তবে ঘনিষ্ঠ বৃত্ত আবার সিঁদুরে মেঘ দেখছেন! কেউ কেউ তো নিজেদের 'ঘরপোড়া গরু' আখ্যা দিয়ে দীর্ঘশ্বাস ফেলে টেনে আনছেন, বরের পুরনো অভ্যেসের কথা! এর আগে যতবার বর প্রেম করেছেন, প্রেম ভেঙেছেন তার পুরো আপডেট সামাজিক মাধ্যমে ফলাও করে লিখেছেন। এবারেও কি মান-অভিমানের স্যাচুরেশন পয়েন্ট পার হয়ে গেলে গোপন কথাটি রহিবে না গোপনে? উঠছে প্রশ্ন।
যদিও হালফিলে 'পরকীয়া' চমকে দেওয়া কয়নেজ নয়। এই যেমন সম্প্রতি টলিপাড়ার এক বিখ্যাত জুটিকে নিয়েও সামনে এসেছিল চমকে দেওয়া খবর। গাড়ির ড্রাইভারের সঙ্গে নাকি অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে পড়েছিলেন অভিনেত্রী, শোনা গিয়েছিল এমনটাই। ওদিকে আবার আর এক দম্পতির যে বিয়ের 'অফিসিয়াল' শেষ না হলেও বহুদিন ধরেই দু'জনার দু'টি পথা আলাদা, সে তো অনেকেই জানেন! তবু ওই, দিল্লি কা 'লাড্ডু', খেলেও পস্তাবেন আবার না খেলেও...