Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

‘হিরো’ হবেন কুণাল ঘোষ! অরিন্দমের ছবিতেই অভিষেক

সাহিত্যিক দীপান্বিতা রায়ের ‘অন্তর্ধানের নেপথ্যে’ উপন্যাস অবলম্বনে হতে চলেছে এক ছবি। পরিচালক অরিন্দম শীল ছবির নাম রেখেছেন, ‘কর্পূর’।

‘হিরো’ হবেন কুণাল ঘোষ! অরিন্দমের ছবিতেই অভিষেক

গ্রাফিক্স - দ্য ওয়াল

শেষ আপডেট: 5 June 2025 11:56

শুভঙ্কর চক্রবর্তী

হেডলাইনই বলে দিচ্ছে, আজকের দিনের সবচেয়ে বড় খবর, এটাই। একেবারে ঠিক পড়ছেন। অরিন্দম শীলের (Arindam Sil) আদ্যপান্ত পলিটিক্যাল থ্রিলারে এবার দেখা যাবে বাংলার দুঁদে রাজনৈতিক ব্যক্তিত্ব কুণাল ঘোষকে (Kunal Ghosh)। বিশদে আসা যাক!

সাহিত্যিক দীপান্বিতা রায়ের ‘অন্তর্ধানের নেপথ্যে’ উপন্যাস অবলম্বনে হতে চলেছে এক ছবি। পরিচালক অরিন্দম শীল ছবির নাম রেখেছেন, ‘কর্পূর’ (Karpur)। সেই ছবিতেই এক রাজনৈতিক দলের রাজ্য সম্পাদক ও সাংসদের চরিত্রে অভিনয় করছেন কুণাল ঘোষ।

এমন এক ‘ব্রেকিং’ খবরের ‘গন্ধ’ পাওয়ামাত্রই ফোনে ধরা হল ছবির ‘মুখ্য পাত্র’ কুণাল ঘোষকে। প্রশ্ন ছিল, যে চরিত্রে আপনি অভিনয় করছেন, তাতে আপনাকে আলাদাভাবে অভিনয় করতে হবে কি? 

প্রশ্ন শুনে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কুণাল বললেন, '‘না না, অভিনয় তো করতেই হবে। কারণ পরিচালক অরিন্দম শীল, অত্যন্ত দক্ষতার সঙ্গে ঘটনার উপর নির্ভর করে এই পলিটিক্যাল থ্রিলারটি ভেবেছেন। আমাকে নিশ্চিতভাবে তৈরি হতে হবে।'’ এখানেই থামেননি ‘কনফিডেন্ট’ কুণাল। বললেন, ‘'যদি অভিনয় জগত থেকে এত মানুষ রাজনীতিতে সফল হতে পারে, তা হলে সাংবাদিকতা এবং রাজনীতির জগতের একজন হয়ে অভিনয়ে কেন সফল হওয়া যাবে না?’'

কুণাল ঘোষকে রাজনৈতিক ময়দান থেকে টেনে সিনেমার পর্দায় যিনি আনতে পারলেন অর্থাৎ পরিচালক অরিন্দম শীল ‘অভিনেতা’ কুণাল প্রসঙ্গে বললেন, ''কুণাল ছবিতে কাস্ট করার মজা হচ্ছে, ও ক্যামেরার সামনে যতটা আগ্রাসী ততোটাই সতস্ফূর্ত। আমি ওর রাজনৈতিক জ্ঞানটা ক্যামেরায় ধরতে চাই। কুণালের বাচনভঙ্গির সূক্ষ্মতা, ওর অভিনয়ে পেতে চাই। আমার মনে হয় ছবির যে সংলাপ ও বলবে, তাতে ওকে আলাদা করে অভিনয় করতে হবে না।’'

নবাগত ‘অভিনেতা’র প্রশংসা এখানেই থামেনি। অরিন্দম বললেন, '‘কুণালের একটা দৃঢ়তা রয়েছে। ও যেটা করবে ভাবে, সেটা ও করবেই। বহুদিন আগে আমায় একবার এমনিই বলেছিল, আমি অভিনয় করতে চাই। আজ আমার মনে হয়েছে, কেন নয়?’' 

May be an image of 5 people, people studying and table

চলছে স্ক্রিপ্ট রিডিং সেশন। ছবি: কুণাল ঘোষ

কুণাল ছাড়াও ছবিতে অভিনয় করছেন আরও এক দাপুটে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং রাজ্যের মন্ত্রী, ব্রাত্য বসু। লালবাজারের এক দুঁদে গোয়েন্দা অফিসারের (হোমিসাইড ডিপার্টমেন্ট) চরিত্রে দেখা যাবে তাঁকে।পরিচালক বললেন, '‘ব্রাত্য দীর্ঘদিনের বন্ধু। বহু ছবি নিয়ে আলোচনা-তর্ক দুইই হয়েছে। অনেকবার কথা হয়েছে ইনটেন্স পলিটিক্যাল থ্রিলার কেন করছি না? ছবিটার কথা যখন ভেবেছি, ব্রাত্যর মুখই মনে পড়েছে। এটুকু বলতে পারি, এই ছবিতে ব্রাত্যর অন্যতম সেরা পারফর্ম্যান্স দেখতে পাবে দর্শক।’'

শুধু কি অভিনয়ই করবেন ব্রাত্য? আজ্ঞে না। কুণাল ঘোষের অভিনয় শেখার ‘মাস্টারমশাই’ও তিনি। কুণাল বলছিলেন, '‘অভিনয় জগতে আমি একেবারে নতুন, তাই শিক্ষক হিসেবে আমি বেছে নিয়েছি আমার বন্ধুবর ব্রাত্য বসুকে। আমাকে একটু শিখিয়েপড়িয়ে নেওয়ার জন্য আমি ওকে অনুরোধ করেছি।’'

নয়ের দশকে ঘটে যাওয়া এক সত্য ঘটনার নিয়ে সাহিত্যিক দীপান্বিতা রায়ের লেখা উপন্যাল ‘অন্তর্ধানের নেপথ্যে’। পরিচালক অরিন্দম শীল, সেই উপন্যাসের সঙ্গে জুড়েছেন বেশ খানিকটা ‘কাল্পনিক’ প্লট। নয়ের দশকের শেষের দিক। ১৯৯৭। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার মনীষা মুখোপাধ্যায় একদিন সকালে বাড়ি থেকে বেরোন, বিশ্ববিদ্যালয় পৌঁছন। কাজ শেষ করেন, কিন্তু বাড়ি আর ফেরেন না। নিঁখোজ মণীষা। আজ পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি। 

সেই ঘটনার প্রায় দু’বছর পর, তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় দিস্তার পর দিস্তা তদানীন্তন কন্ট্রোলারের সই করা ব্ল্যাঙ্ক মার্কশিট। উঠে আসে তৎকালীন বামফ্রন্ট সরকারের সঙ্গে তাঁর যোগাযোগের তথ্য।

কাট টু ২০১৯। ২৮ বছর আগের সেই ‘নিঁখোজ’ ঘটনাটির বিষয়ে রিসার্চ শুরু করে এক নিউজ পোর্টালের দুই ‘উৎসুক’ সাংবাদিক। তারপর ঠিক কোন দিকে তাদের তদন্ত এগোয়, ঠিক কী হয়, তা অবশ্য খোলসা করেননি পরিচালক অরিন্দম শীল। তাঁর কাছে প্রশ্ন ছিল, নয়ের দশক বলতেই, বামফ্রন্ট সরকার, সিনেমাতেও কি তার উল্লেখ রয়েছে? অরিন্দম বললেন, ‘' যা রয়েছে তা গোটাটাই কাল্পনিক। তবে কল্পনার বাস্তবচিত্রে রয়েছে রাজনীতি এবং থ্রিলার এলিমেন্ট। এমন ছবি টলিউডে হয়নি, বলতে পারি। দুটো টাইমলাইন ছবিটিতে থাকবে, ১৯৯৭ এবং ২০১৯ সাল। সময় এবং পরিস্থিতির পরিবর্তনও ধরা থাকবে ছবিতে।’'

‘নিঁখোজ’ মৌসুমী সেনের (মণীষা মুখোপাধ্যায়) চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। অরিন্দম শীলের পরিচালিত ‘মায়াকুমারী’র পর দ্বিতীয় ছবিতে অভিনয় করতে চলেছেন ঋতুপর্ণা। মৌসুমী সেনের স্বামীর চরিত্রে অভিনয় করছেন পরিচালক অরিন্দম শীল স্বয়ং। এ ছাড়া ‘কর্পূর’-এ রাজনৈতিক নেতার চরিত্রে রয়েছেন সাহেব চট্টোপাধ্যায়। সাংবাদিকের চরিত্রে রয়েছেন অর্পণ ঘোষাল এবং আরেক সাংবাদিকের (ইন্টার্ন) চরিত্রে রয়েছেন লহমা ভট্টাচার্য। তারা যে নিউজ পোর্টালে কর্মরত, তার নাম ‘এডিপি নিউজ’। পোর্টালের এডিটরের চরিত্রে অভিনয় করছেন অনন্যা বন্দ্যোপাধ্যায় (পৌরমাতা, ওয়ার্ড ১০৯)। ‘কর্পূর’-এ অভিনয় করছেন রুমকি চট্টোপাধ্যায়, কণাদ মৈত্র, সঞ্জীব সরকার, সন্দীপ ভট্টাচার্য, প্রদীপ্ত রায়, অভিষেক বিশ্বাস, পায়েল রায়, তপস্যা দাশগুপ্ত। ‘কর্পূর’-এর প্রযোজনার দায়িত্বে রয়েছেন ফিরদৌসল হাসান (ফ্রেন্ডস কমিউমনিকেশন) এবং আদিপ্ত মজুমদার (কাহাক স্টুডিয়োজ)। 

আগামী মাসেই শুরু হতে চলেছে, ছবির শুটিং। সব ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষে মুক্তি পাবে অরিন্দম শীল পরিচালিত ও কুণাল ঘোষ অভিনীত প্রথম ছবি ‘কর্পূর’।


```