Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

বলিউডের ৩ তারকা ফিরিয়ে দেন পরিচালক কুণালকে, রাজি হন সইফ, তৈরি হয় ব্লকবাস্টার 'হাম তুম'

৩ সুপারস্টার ফিরিয়ে দেন ‘হাম তুম’-এর প্রস্তাব। শেষমেশ সইফ আলি খানকে নিয়ে তৈরি হয় ব্লকবাস্টার ছবি, যা তাঁকে এনে দেয় জাতীয় পুরস্কার।

বলিউডের ৩ তারকা ফিরিয়ে দেন পরিচালক কুণালকে, রাজি হন সইফ, তৈরি হয় ব্লকবাস্টার 'হাম তুম'

'হাম তুম’

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 17 May 2025 16:22

দ্য ওয়াল ব্যুরো: ২০০৪ সালে মুক্তি পেয়েছিল ‘হম তুম’। প্রেমের গল্পকে কেন্দ্র করে নির্মিত সেই ছবিতে সইফ আলি খান ও রানি মুখার্জির অভিনয় দর্শকের মন কাড়ে। সমালোচনামূলক প্রশংসার পাশাপাশি ছবিটি বক্স অফিসেও সফল হয়। কিন্তু জানেন কি, এই ছবিতে সইফ ছিলেন নির্মাতাদের শেষ পছন্দ?

সম্প্রতি রেডিও নশায় এক সাক্ষাৎকারে পরিচালক কুনাল কোহলি জানালেন, সইফের আগে ‘হম তুম’-এর মুখ্য চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছিল হৃতিক রোশন, আমির খান এবং বিবেক ওবেরয়কে।


প্রথমে যোগাযোগ করা হয়েছিল হৃতিক রোশনের সঙ্গে। কুনালের কথায়, “হৃতিক বলেছিলেন, ‘চিত্রনাট্যটা দারুণ লেগেছে, কিন্তু আমি এটা করতে পারব না। মানসিকভাবে প্রস্তুত নই। এক–দু’বছর অপেক্ষা করতে পারবে? আমার কয়েকটা ছবি মুক্তি পাক, তার পর ভাবব।’ ও জানত, সামনে ওর কিছু ছবি চলবে না। ওর মধ্যে দ্বিধা ছিল, আত্মবিশ্বাসের অভাব ছিল। সে কোনও অজুহাত দিচ্ছিল না, বরং খুব সততা দেখিয়েছিল।”

এর পর প্রস্তাব দেওয়া হয় আমির খানকে। কিন্তু তখন রীনা দত্তর সঙ্গে বিচ্ছেদের কারণে আমির নিজেই জানিয়ে দেন, তিনি চিত্রনাট্য শুনতেও প্রস্তুত নন। শেষে বিবেক ওবেরয়ের কাছে যায় প্রস্তাব। তিনি প্রথমে তারিখও দিয়ে দেন, কিন্তু পরে তা বাতিল করেন। পরে তিনি চিত্রনাট্যে বদল চেয়ে বসেন, যা নির্মাতারা মানতে রাজি হননি। তখনই আদিত্য চোপড়া পরামর্শ দেন, সইফ আলি খানের কথা ভাবতে।

“আদি (আদিত্য চোপড়া) বলল, ‘সইফের কথা ভাবছ না কেন?’ তখন আমি ওকে ছবির প্রতিটি দৃশ্যে কল্পনা করলাম। মনে হল দুর্দান্ত হবে। বাকিটা ইতিহাস,” বলেন কুনাল কোহলি। ‘হম তুম’ পরিণত হয় একটি ব্লকবাস্টার ছবিতে। প্রেম, সম্পর্ক আর কেমেস্ট্রিকে ছুঁয়ে যাওয়া এই ছবি সইফকে এনে দেয় জাতীয় পুরস্কার, আর ছবির গ্লোবাল বক্স অফিস কালেকশন ছিল ৪১.৩৮ কোটি টাকা।


```