Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

‘হেরাফেরি ৩’–এ নেই বাবুভাইয়া! প্রিয় চরিত্র থেকে কেন সরে দাঁড়ালেন পরেশ রাওয়াল?

‘হেরাফেরি ৩’–এ আর থাকছেন না বাবুভাইয়ার চরিত্রে পরেশ রাওয়াল। কী এমন হল?

‘হেরাফেরি ৩’–এ নেই বাবুভাইয়া! প্রিয় চরিত্র থেকে কেন সরে দাঁড়ালেন পরেশ রাওয়াল?

‘হেরাফেরি ৩’–এ নেই বাবুভাইয়া!

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 16 May 2025 19:08

দ্য ওয়াল ব্যুরো: নস্ট্যালজিয়ায় মোড়া তিনটি নাম—রাজু, ঘনশ্যাম, আর বাবুভাইয়া। পর্দায় একসঙ্গে এলে দর্শকের হাসি থামতেই চায় না। সেই আনন্দের পরশেই কেটেছে একাধিক প্রজন্মের ছোটবেলা, কৈশোর। তাই ‘হেরাফেরি ৩’-এর ঘোষণা ছিল যেন পুরনো বন্ধুদের সঙ্গে ফের একবার দেখা হওয়ার প্রতিশ্রুতি। কিন্তু এবার ঠিক তার মধ্যেই ছেদ টানলেন ‘বাবুভাইয়া’। অভিনেতা পরেশ রাওয়াল জানালেন, তিনি আর এই ফ্র্যাঞ্চাইজিতে থাকছেন না।

এক সাক্ষাৎকারে পরেশ স্পষ্ট করেছেন, নির্মাতাদের সঙ্গে মতের অমিলের কারণেই এই সিদ্ধান্ত। কী সেই মতভেদ, তা না খুললেও ভক্তদের জন্য এই খবর একরকম হৃদয়ভাঙা মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে। কারণ, রাজু ও শ্যামের মধ্যে যিনি ভারসাম্য রাখতেন, হাসির গতি নির্ধারণ করতেন—তিনি বাবুভাইয়া। তাঁর উপস্থিতি ছাড়া ‘হেরাফেরি’-র ঘর যেন অসম্পূর্ণ।

এখন প্রশ্ন উঠছে, কে হবেন বাবুভাইয়ার জায়গায়? আদৌ কি কারও পক্ষে সম্ভব সেই ছায়ামূর্তিকে পূর্ণতা দেওয়া? অনেক অনুরাগী চাইছেন, মতভেদের বরফ গলে যাক। ফ্র্যাঞ্চাইজি ফিরে পাক তার মূল তিন মুখকেই।

প্রসঙ্গত, ২০০০ সালে প্রিয়দর্শন পরিচালিত ‘হেরাফেরি’ বক্সঅফিসে তুমুল সাফল্য পায়। ২০০৬-এ আসে ‘ফির হেরাফেরি’। সেই ধারাবাহিকতায় প্রায় ১৯ বছর পর তৈরি হচ্ছে তৃতীয় পর্ব। তবে নির্মাতাদের তরফে এখনও পর্যন্ত সিনেমা, গল্প বা কাস্টিং নিয়ে কোনও নিশ্চিত ঘোষণা আসেনি।


```