Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'ওঁর ঠোঁট ওঁর চেয়ে বেশি অভিনয় করছে', ট্রোলের মুখে ভূমি, জবাব যদিও আগেই দিয়েছেন অভিনেত্রী

‘দ্য রয়্যালস’ দেখে ভূমি পেডনেকরের ঠোঁট নিয়ে কটাক্ষ করছেন নেটিজেনরা। তবে এ বিষয়ে জবাব দিলেন অভিনেত্রী।

'ওঁর ঠোঁট ওঁর চেয়ে বেশি অভিনয় করছে', ট্রোলের মুখে ভূমি, জবাব যদিও আগেই দিয়েছেন অভিনেত্রী

ভূমি পেডনেকর

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 16 May 2025 18:35

দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী ভূমি পেডনেকর সম্প্রতি ওয়েব সিরিজ ‘দ্য রয়্যালস’-এ দেখা গেছে। এই সিরিজটি দেখার পর ভূমির ঠোঁট নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য শুরু হয়। অনেকেই অভিনেত্রীকে ট্রোল করতে শুরু করেছেন। কেউ বলছেন ভূমির ঠোঁট বড় দেখাচ্ছে, আবার কেউ প্রশ্ন তুলেছেন যে ভূমি হয়তো ঠোঁট বড় করার জন্য সার্জারি করিয়েছেন। কেউ আবার মন্তব্য করেছেন, ‘দ্য রয়্যালস-এ তার ঠোঁট তার চেয়ে বেশি অভিনয় করছে’ কিংবা ‘ভূমির আগের ঠোঁট এখনকার থেকে অনেক সুন্দর ছিল’।

তবে ভূমি পেডনেকর এই ট্রোলিং নিয়ে সম্প্রতি কোনও মন্তব্য করেননি। তবে সোশ্যাল মিডিয়ায় রেডিট প্ল্যাটফর্মে ২০১৭ সালের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে ক্যারিয়ারের শুরুতেই ভূমি তার ঠোঁট নিয়ে আসা ট্রোলিং-এর জবাব দিয়েছেন। সেই সাক্ষাৎকারে, ভূমি বলেছিলেন, “যে কেউ বলেছিল আমার ঠোঁট বড়, আমি ভেবেছিলাম এটা কি কখনও সমস্যা হতে পারে? মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে ঠোঁট বড় করার জন্য, তাহলে কেউ কিভাবে এরকম অদ্ভুত কথা বলতে পারে?” তার কথায়, “এমন সময় এসব কথা উপেক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের প্রতি মনোযোগ দিতে হবে।”

‘দ্য রয়্যালস’-এ ভূমির সঙ্গে রয়েছেন ঈশান খট্টর, বিহান সামাত, জিনাত আমান, নোরা ফাতেহি, সাক্ষী তানওয়ার প্রমুখ। সিরিজের গল্পে দেখা যায়, একসময় রাজপরিবারের অত্যাশ্চর্য জীবন এখন ঋণের বোঝায় দিশাহীন। তবে দর্শকদের মধ্যে সিরিজটি তেমন ভালো সাড়া পাননি, বিশেষ করে চরিত্রগুলোর মধ্যে রসায়নের অভাব এবং দুর্বল চিত্রনাট্যের কারণে।


```