Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

জুনিয়র এনটিআরের জন্মদিনে বিরাট সারপ্রাইজ দিতে চান হৃতিক, বললেন, 'তুমি ভাবতেও পারবে না...'

২০ মে ২০২৫-এ এনটিআরের জন্মদিন। আর সেই দিনই বিরাট সারপ্রাইজ দিতে চান হৃতিক। কী বললেন অভিনেতা?

জুনিয়র এনটিআরের জন্মদিনে বিরাট সারপ্রাইজ দিতে চান হৃতিক, বললেন, 'তুমি ভাবতেও পারবে না...'

হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 16 May 2025 18:59

দ্য ওয়াল ব্যুরো: আবারও উত্তেজনায় ফেটে পড়েছে ভক্তমহল! বহু প্রতীক্ষিত ‘ওয়ার ২’ (War 2) ঘিরে এবার নতুন জল্পনা তৈরি হল। আর তার সূত্রপাত করলেন হৃতিক রোশন নিজেই। যশরাজ ফিল্মস-এর স্পাই ইউনিভার্সের এই অ্যাকশনধর্মী সিনেমায় হৃতিকের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করছেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর।

২০ মে ২০২৫-এ এনটিআরের জন্মদিন। আর সেই দিনই কি তবে মুক্তি পাবে ‘ওয়ার ২’-এর টিজার? এমন সম্ভাবনাকেই উস্কে দিলেন হৃতিক রোশন নিজের এক্স (পূর্বতন টুইটার) পোস্টে। অভিনেতা লিখেছেন, “এই @tarak9999, ভাবছ তুমি জানো ২০ মে কী হতে চলেছে? বিশ্বাস করো, তুমি কল্পনাও করতে পারবে না! তৈরি তো?”

এই পোস্ট প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয় গুঞ্জন। কেউ লিখেছেন, “আর অপেক্ষা করতে পারছি না!”, কেউ আবার নিশ্চিত যে জন্মদিনের দিনই সামনে আসবে টিজার। অভিনেতা আয়ান মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’-এ ফের দেখা যাবে হৃতিক রোশনকে ‘কবির’ চরিত্রে। অন্যদিকে জুনিয়র এনটিআর-এর এটি যশরাজের স্পাই ইউনিভার্সে প্রথম ইনিংস। হিন্দি, তেলুগু এবং তামিলে মুক্তি পেতে চলেছে এই সিনেমা, ২০২৫-এর ১৪ আগস্ট।

এর আগে স্পাই ইউনিভার্সের ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’, ‘পাঠান’ ও ‘টাইগার ৩’ — প্রত্যেকটি ছবিই বক্স অফিসে সুপারহিট হয়েছে। সম্প্রতি হৃতিক রোশনকে দেখা গিয়েছিল ‘ফাইটার’ সিনেমায় দীপিকা পাড়ুকোন ও অনিল কাপুরের সঙ্গে।

এবার তিনি কাজ করছেন ‘কৃষ ৪’ নিয়েও, যেখানে তিনি নিজে পরিচালনার দায়িত্বও নিচ্ছেন। শোনা যাচ্ছে, সেই ছবিতে ফিরবেন প্রিয়াঙ্কা চোপড়া ও রেখা। অন্যদিকে এনটিআর কাজ করছেন ‘কেজিএফ’ খ্যাত প্রশান্ত নীলের সঙ্গে একটি নতুন ছবিতে, যা তাদের প্রথম যৌথ প্রজেক্ট। এই ছবি নিয়েও উত্তেজনা তুঙ্গে, যদিও বিস্তারিত এখনও প্রকাশ্যে আসেনি।


```