Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

বলিউড ছবিতে নাচ-গান করতে চাই: টম ক্রুজ

হলিউড সুপারস্টার টম ক্রুজ জানিয়েছেন, তিনি একদিন ভারতে এসে এক বলিউড-স্টাইলের ছবি তৈরি করতে চান। ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’ ছবির প্রচারে পর্বে ভারত সম্পর্কে তাঁর মুগ্ধতা প্রকাশ্য আসে। অ্যাকশন তারকার বক্তব্যে মসগুল হয়ে পড়েন তামাম দর্শক।

বলিউড ছবিতে নাচ-গান করতে চাই: টম ক্রুজ

টম ক্রুজ

শেষ আপডেট: 17 May 2025 15:11

দ্য ওয়াল ব্যুরো: হলিউড সুপারস্টার টম ক্রুজ জানিয়েছেন, তিনি একবার অন্তত ভারতে এসে এক বলিউড-স্টাইলের ছবি তৈরি করতে চান। ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’ ছবির প্রচারে পর্বে ভারত সম্পর্কে তাঁর মুগ্ধতা প্রকাশ্য আসে। অ্যাকশন তারকার বক্তব্যে মসগুল হয়ে পড়েন তামাম দর্শক।

তিনি বলেন, ‘ভারতের জন্য আমার অঢেল ভালোবাসা রয়েছে। দেশ, মানুষগুলো, সংস্কৃতি—সবই অসাধারণ। আমি এখনও সেই অভিজ্ঞতা ভুলিনি। তাজ মহল দর্শন, মুম্বইয়ের পথঘাটে ঘোরা—সব মুহূর্ত এখনও স্পষ্ট মনে আছে।’

২০১১ সালে মুক্তি পায় Mission Impossible: Ghost Protocol’।  ছবির বেশ কিছু অংশ মুম্বইয়ে শুট করা হয়েছিল। সেই ছবিতে বলিউড অভিনেতা অনিল কাপুরও অভিনয় করেছিলেন ব্রিজ নাথ নামের এক চরিত্রে। যদিও ছবিতে বেঙ্গালুরু শহরকে দেখানো হয়েছিল, সেটি আসলে নির্মিত হয়েছিল ভ্যাঙ্কুভারের সেটে। ছবির প্রচারকালীন সময় টম ক্রুজ ঘুরে দেখেন আগ্রার ঐতিহাসিক তাজ মহলও।

ভারতীয় সিনেমার প্রতি ভালোবাসা ব্যক্ত করে টম বলেন, ‘আমি বলিউড সিনেমা খুবই পছন্দ করি। নাচ-গান-অভিনয় একসঙ্গে করতে যে দক্ষতা লাগে, সেটা সত্যিই প্রশংসনীয়। আমি মুগ্ধ হয়ে দেখি—একটা দৃশ্যের মধ্যে হঠাৎ গান শুরু হয়ে যায়। এটা এতই স্বাভাবিক আর সুন্দর লাগে। আমি ছোটবেলা থেকেই বিভিন্ন দেশের মিউজিক্যাল সিনেমা দেখে বড় হয়েছি। বলিউড সিনেমা সেই তালিকায় আমার খুব প্রিয়।”

তিনি আরও বলেন, ‘আমি ভারতে গিয়ে একটি বলিউড-স্টাইল সিনেমা করতে চাই। আমি জানি এটা সত্যিই দারুণ এবং চমৎকার এক অভিজ্ঞতা হবে। আমি নাচগান খুব ভালোবাসি—এটা করতে পারলে সত্যিই আনন্দ পাব।’ ভারতের মানুষের সান্নিধ্যে আসা তাঁর মনের খুব কাছাকাছি বলেও জানান ক্রুজ, ‘ভারতে আমার অনেক বন্ধু আছে। আমি দারুণ সব মানুষের সঙ্গে দেখা করেছি। আমি অপেক্ষা করে আছি আবার কবে যেতে পারব ওই দেশে।’

শেষে নিজের নতুন ছবি ‘দ্য ফাইনাল রেকিং’-এর (The Final Reckoning) জনপ্রিয় সংলাপ ‘আই নিড ইউ টু ট্রাস্ট মি, ওয়ান লাস্ট টাইমহিন্দি ভাষায় বলেন, ‘মুঝ পর ভরোসা করো, এক আঁখরি বার’। এ দেশে টম ক্রুজের অগণিত ভক্ত। তাঁর বলিউড ছবিতে অভিনয়ের ইচ্ছা যেন ভক্তদের মনে জাগায় এক অন্যরকম উত্তেজনা ও কৌতূহল!


```