Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

'এটা হতে পারে না যে...' পরেশের 'হেরা ফেরি ৩' প্রত্যাখ্যান নিয়ে বোমা ফাটালেন সুনীল

ANI-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “পরেশ রাওয়াল ছাড়া এই ছবি হতে পারে না। ১০০ শতাংশ হতে পারে না। আমার বা অক্ষয়ের ছাড়াও হয়তো কোনওভাবে হতো, কিন্তু পরেশজি ছাড়া নয়।"

'এটা হতে পারে না যে...' পরেশের 'হেরা ফেরি ৩' প্রত্যাখ্যান নিয়ে বোমা ফাটালেন সুনীল

'হেরা ফেরি ৩'

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 21 May 2025 19:25

দ্য ওয়াল ব্যুরো: প্রতিদিনই ‘হেরা ফেরি ৩’ নিয়ে কোনও না কোনও আলোচনা চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে। একদিকে পরেশ রাওয়ালের হঠাৎ বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত, অন্যদিকে অক্ষয় কুমারের আইনি পদক্ষেপের জল্পনা—এই আবহেই এবার নিজের মত জানালেন ‘শ্যাম’ ওরফে সুনীল শেট্টি। ANI-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “পরেশ রাওয়াল ছাড়া এই ছবি হতে পারে না। ১০০ শতাংশ হতে পারে না। আমার বা অক্ষয়ের ছাড়াও হয়তো কোনওভাবে হতো, কিন্তু পরেশজি ছাড়া নয়। ‘রাজু’ আর ‘শ্যাম’ যদি ‘বাবু’র হাত থেকে মার না খায়, তাহলে ছবিটাই জমে না!”

তিনি আরও জানান, এই খবর প্রথম তাঁর কাছে পৌঁছয় মেয়ে আথিয়া ও ছেলে আহান শেট্টির মাধ্যমে। India Today-কে দেওয়া আর এক সাক্ষাৎকারে সুনীল বলেন, “ওরা দু’জনেই ১৫ মিনিটের মধ্যে খবরটা আমাকে পাঠায়। ওরা জিজ্ঞাসা করে, ‘পাপা, এটা কী হচ্ছে?’ আমি তখন নিজের নতুন ছবি ‘কেরসারি বীর: লেজেন্ডস অফ সোমনাথ’ প্রচার করছি। সত্যি বলতে তখনই মাথায় বাজ পড়েছিল।”

তবে এখানেই শেষ নয়। অভিনেতা জানিয়েছেন, তিনিও দর্শকদের মতোই ‘হেরা ফেরি’ ট্রিলজির তৃতীয় পর্বের জন্য মুখিয়ে ছিলেন। তাই এখন কিছু ফোন করে গোটা পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন তিনি।

এদিকে, পুরো ঘটনাকে ঘিরে বাড়ছে ধোঁয়াশা। পরেশ রাওয়াল Mid-Day-কে জানান, তিনি আগেই অক্ষয়, সুনীল এবং পরিচালক প্রিয়দর্শনকে জানিয়েছিলেন এই প্রকল্প ছাড়ার কথা। তবে প্রিয়দর্শনের দাবি, “পরেশজি আমাদের কিছুই জানাননি। ছবি শুরুর আগে অক্ষয় আমায় বলেন, সুনীল আর পরেশ দু’জনের সঙ্গে কথা বলে নিশ্চিত হতে। আমি কথা বলেছিলাম, ওঁরা দু’জনেই রাজি ছিলেন।”

তাঁর মতে, পরেশের এই সিদ্ধান্তের ফলে যেহেতু অক্ষয় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, তাই হয়তো তিনি আইনি পথে হাঁটছেন। “আমার তেমন কিছু ক্ষতি নেই। কিন্তু অক্ষয় টাকা লাগিয়েছে ছবিতে। তাই ও যদি পদক্ষেপ নেয়, সেটাই স্বাভাবিক,” বলেন পরিচালক।


```