Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'কত বড় সাহস, তুমি এবার শেষ...' ছবির প্রস্তাব ফেরানোয় কঙ্গনাকে হুমকি দেন আদিত্য

মাত্র ১৮ বছর বয়সে বাবার সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন আদিত্য। ‘চাঁদনি’, ‘লমহে’, ‘ডর’-এর মতো ছবিতে কাজ করে তৈরি করেন নিজস্ব দক্ষতা। 

'কত বড় সাহস, তুমি এবার শেষ...' ছবির প্রস্তাব ফেরানোয় কঙ্গনাকে হুমকি দেন আদিত্য

আদিত্য চোপড়া ও কঙ্গনা রানাউত

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 21 May 2025 19:13

দ্য ওয়াল ব্যুরো: আজ বলিউডের অন্যতম প্রভাবশালী নির্মাতা আদিত্য চোপড়ার জন্মদিন। বিখ্যাত প্রযোজক যশ চোপড়ার পুত্র হিসেবে যাত্রা শুরু করলেও, ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ (১৯৯৫)-র মতো ছবির মাধ্যমে নিজেই হয়ে ওঠেন একটি ব্র্যান্ড। তবে সাফল্যের পাশাপাশি তাঁর ব্যক্তিজীবনও কম চর্চিত নয়। বিশেষত রানি মুখার্জির সঙ্গে সম্পর্ক, গোপন বিয়ে এবং কঙ্গনা রানাউত বিতর্ক—সব মিলিয়ে আদিত্য চোপড়ার জীবন এক রূপকথার চেয়ে কম নয়।

মাত্র ১৮ বছর বয়সে বাবার সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন আদিত্য। ‘চাঁদনি’, ‘লমহে’, ‘ডর’-এর মতো ছবিতে কাজ করে তৈরি করেন নিজস্ব দক্ষতা। আর তারপর ১৯৯৫ সালে ‘ডিডিএলজে’-র মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ। এই ছবিই তাঁকে এনে দেয় জনপ্রিয়তা। শাহরুখ খান ও কাজলের রসায়ন আজও রূপকথা হয়ে আছে হিন্দি সিনেমায়।

মুম্বইয়ের সম্পান হোটেলে প্রথম রানির সঙ্গে দেখা হয়েছিল আদিত্যর। কিন্তু অভিনেত্রী কোনো রকম ছবির অনুরোধ করেননি—এই ব্যাপারটাই মুগ্ধ করে তাঁকে। এরপর আদিত্য নিজেই করণ জোহরকে পরামর্শ দেন ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির জন্য রানিকে নেওয়ার। এরপর একে একে রানি হয়ে উঠলেন যশরাজ ফিল্মসের ‘ফেভারিট’। যদিও কোনও ছবিতেই আদিত্য নিজে তাঁকে পরিচালনা করেননি।

যদিও রানি ও আদিত্যর বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে রূপ নেয়, কিন্তু তাঁদের সম্পর্ক মেনে নেননি যশ ও পামেলা চোপড়া। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, আদিত্য বাধ্য হয়ে বাড়ি ছেড়ে এক হোটেলে গিয়ে থাকেন কিছুদিন। প্রায় পাঁচ বছর সম্পর্কে থাকার পর, ২১ এপ্রিল ২০১৪-য় একান্তে ইতালিতে গাঁটছড়া বাঁধেন আদিত্য ও রানি। এটি ছিল একেবারেই গোপন বাঙালি রীতি মেনে বিয়ে। পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া কেউই জানতেন না।

বিয়ের এক বছর পর, ২০১৫ সালের ডিসেম্বরে জন্ম নেয় তাঁদের কন্যা আদিরা চোপড়া। রানি একাধিকবার জানিয়েছেন, মেয়েকে নিয়েই তাঁর বর্তমান জীবন আবর্তিত। এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে কঙ্গনা রানাউত অভিযোগ করেন, তিনি যখন ‘সুলতান’ ছবিতে না বলে দেন, তখন আদিত্য চোপড়া নাকি তাঁকে হুমকি দেন। কঙ্গনার কথায়, “উনি আমাকে মেসেজ করে বলেন, ‘তুমি শেষ হয়ে গিয়েছো’। এই ইন্ডাস্ট্রিতে ‘না’ বলার অধিকার যেন অনেকের নেই।”
 


```