Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সিজন ৩ নিয়ে বিতর্ক চলছেই, তবে 'হেরা ফেরি' থেকে কত টাকা কামিয়েছেন অক্ষয়, সুনীল আর পরেশ?

২০০০ সালে মুক্তি পেয়েছিল প্রিয়দর্শন পরিচালিত জনপ্রিয় কমেডি ছবি ‘হেরা ফেরি’। 

সিজন ৩ নিয়ে বিতর্ক চলছেই, তবে 'হেরা ফেরি' থেকে কত টাকা কামিয়েছেন অক্ষয়, সুনীল আর পরেশ?

হেরা ফেরি

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 21 May 2025 18:25

দ্য ওয়াল ব্যুরো: ২০০০ সালে মুক্তি পেয়েছিল প্রিয়দর্শন পরিচালিত জনপ্রিয় কমেডি ছবি ‘হেরা ফেরি’। ‘বাবুরাও’, ‘রাজু’ আর ‘শ্যাম’-এর মজার কাণ্ডকারখানা আজও দর্শকদের মুখে মুখে ফেরে। সংলাপ, গান থেকে শুরু করে চরিত্র—সবই হয়ে উঠেছে বলিউডের কাল্ট ক্লাসিক। এখন যখন ‘হেরা ফেরি ৩’ নিয়ে আবার আলোচনায় উঠে এসেছে এই সিরিজ, তখন অনেকের মনেই কৌতূহল—প্রথম ছবির তারকারা ঠিক কত পারিশ্রমিক নিয়েছিলেন?

সিনেমার বাজেট ছিল ৭.৫ কোটি, আয় হয়েছিল প্রায় ২৪.৫ কোটি টাকা

মাত্র ৭.৫ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল ‘হেরা ফেরি’। মুক্তির পর সিনেমাটি আয় করে প্রায় তিনগুণ অর্থাৎ ২৪.৫ কোটি টাকা। এর পরে ২০০৬ সালে আসে সিকুয়েল ‘ফির হেরা ফেরি’। দুই ছবিই আজ কাল্ট ক্লাসিক হিসেবে প্রতিষ্ঠিত। একটি ইউটিউব রিপোর্ট বলছে, ‘রাজু’-র চরিত্রে অভিনয়ের জন্য অক্ষয় কুমার পেয়েছিলেন প্রায় ২০ লক্ষ টাকা। তখন তিনি মূলত অ্যাকশন হিরো হিসেবেই পরিচিত ছিলেন, তবে এই সিনেমার হাত ধরেই কমেডিতেও সফল হন।

‘শ্যাম’-এর চরিত্রে থাকা সুনীল শেট্টি তখন বলিউডের পরিচিত মুখ। তিনিও পেয়েছিলেন অক্ষয়ের কাছাকাছি পারিশ্রমিক—প্রায় ১৯-২০ লক্ষ টাকা। ‘বাবুরাও’ চরিত্রে যিনি মন জিতে নিয়েছিলেন, সেই পরেশ রাওয়াল পেয়েছিলেন সবচেয়ে কম পারিশ্রমিক—মাত্র ১৬-১৭ লক্ষ টাকা। যদিও পরবর্তীকালে তিনিই হয়ে ওঠেন এই সিরিজের প্রাণ।

‘অনুরাধা’-র চরিত্রে থাকা টাবু সেই সময় আর্ট ফিল্মে বেশি দেখা যেতেন। এই ছবির জন্য তিনি নিয়েছিলেন ৮-৯ লক্ষ টাকা। ভিলেন ‘কবিরা’-র চরিত্রে গুলশন গ্রোভার পেয়েছিলেন মাত্র ৫ লক্ষ টাকা। অন্যদিকে ‘খড়ক সিং’ চরিত্রে থাকা ওম পুরী পেয়েছিলেন ৩ লক্ষ টাকা। ‘দেবী প্রসাদ’ চরিত্রে কুলভূষণ খারবন্দা পেয়েছিলেন ৪-৫ লক্ষ টাকা। যদিও চরিত্রটা ছোট, গল্পে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

এদিকে ‘হেরা ফেরি ৩’ নিয়ে এখন জোর আলোচনা। শুরুতে শোনা যায় ফারহাদ সামজি পরিচালনা করছেন ছবিটি, পরে আবার অক্ষয় কুমার জানান, পরিচালনায় তেমন কোনও বদল হচ্ছে না। এর মধ্যেই পরেশ রাওয়াল বলেন, তিনি আর ‘বাবুরাও’-র চরিত্রে ফিরছেন না। এমনকি শোনা যাচ্ছে, অক্ষয় নাকি পরেশের বিরুদ্ধে আইনি পদক্ষেপও নিয়েছেন।
 


```