হরর ফিল্ম সবসময়ই দর্শকদের এক অন্য অভিজ্ঞতা দিয়ে থাকে– গা ছমছমে ভাব, অজানা আতঙ্ক, আর রহস্যময় প্লট। বলিউডে এমন বহু হরর সিনেমা হয়েছে যা মূলত হলিউডের বিখ্যাত ছবির অনুপ্রেরণায় তৈরি। তেমনই কিছু বলিউডের ভৌতিক ছবিকে ঘিরে, যা হলিউডের ছায়ায় গড়ে উঠেছে। তবে, বলিউডের ভৌতিক ছবিগুলি শুধু হলিউডের ছায়া অনুসরণই করেনি, বরং ভারতীয় সংস্কৃতি ও আবহাওয়ায় মিশিয়ে দর্শকদের সামনে এক নতুন রূপে উপস্থাপন করেছে। কখনও ডাইনি, কখনও ডিবুক, আবার কখনও ফাউন্ড ফুটেজ—সব মিলিয়ে হিন্দি হরর সিনেমা এক অনন্য ঘরানা গড়ে তুলেছে।

বলিউডে হরর ছবি।
শেষ আপডেট: 21 May 2025 13:31
দ্য ওয়াল ব্যুরো: হরর ফিল্ম সবসময়ই দর্শকদের এক অন্য অভিজ্ঞতা দিয়ে থাকে– গা ছমছমে ভাব, অজানা আতঙ্ক, আর রহস্যময় প্লট। বলিউডে এমন বহু হরর সিনেমা হয়েছে যা মূলত হলিউডের বিখ্যাত ছবির অনুপ্রেরণায় তৈরি। তেমনই কিছু বলিউডের ভৌতিক ছবিকে ঘিরে, যা হলিউডের ছায়ায় গড়ে উঠেছে। তবে, বলিউডের ভৌতিক ছবিগুলি শুধু হলিউডের ছায়া অনুসরণই করেনি, বরং ভারতীয় সংস্কৃতি ও আবহাওয়ায় মিশিয়ে দর্শকদের সামনে এক নতুন রূপে উপস্থাপন করেছে। কখনও ডাইনি, কখনও ডিবুক, আবার কখনও ফাউন্ড ফুটেজ—সব মিলিয়ে হিন্দি হরর সিনেমা এক অনন্য ঘরানা গড়ে তুলেছে।

কোহরা (১৯৬৪) – ‘রেবেকা’ থেকে অনুপ্রাণিত দ্যাফনে ডু মরিয়ের বিখ্যাত উপন্যাস ‘রেবেকা’র হিন্দি রূপ ‘কোহরা’। নববিবাহিতা এক নারী তাঁর স্বামীর অতীতের রহস্যে জড়িয়ে পড়ে। রহস্যময় এক অদৃশ্য নারীর উপস্থিতি এবং তার সঙ্গে ফেলে আসা অতীত—সব মিলিয়ে এক জমাটি গা ছমছমে গল্প।

নয়না (২০০৫) – ‘দ্য আই’ এর ছায়া চোখ প্রতিস্থাপনের পর অতিপ্রাকৃত দৃশ্য দেখা শুরু করে নয়না। এই গল্পটি চিনের হরর ক্লাসিক ‘দ্য আই’-এর হুবহু ভারতীয় সংস্করণ, যেখানে এক নতুন চোখে ধরা দেয় অদ্ভুত সব ছায়া ও আত্মা।

রাগিনী এমএমএস (২০১১) – ‘প্যারানরমাল অ্যাক্টিভিটি’ এর ফাউন্ড ফুটেজ ফর্মুলা একটি কাপল উইকেন্ড ট্রিপে যায়, কিন্তু সেই ভ্রমণ হয়ে ওঠে এক দুঃস্বপ্ন। ক্যামেরাবন্দি হয় ভৌতিক সব ঘটনা। হলিউডের ‘প্যারানরমাল অ্যাক্টিভিটি’-এর আদলে তৈরি এই ছবি বলিউডে ফাউন্ড ফুটেজ হররের এক সফল প্রয়াস।

ডিবুক (২০২১) – ‘দ্য পজেশন’ অনুপ্রেরণায় এক রহস্যময় বাক্স, যার মধ্যে লুকিয়ে এক প্রাচীন ইহুদি আত্মা—ডিবুক। এই ছবির কেন্দ্রে রয়েছে এক দম্পতি, যাদের জীবনে নেমে আসে অশুভ শক্তির আগমন। ‘দ্য পজেশন’-এর রিমেক বললেই চলে একে।

ভূত পুলিশ (২০২১) – ‘ঘোস্টবাস্টার্স’ ও ‘জম্বিল্যান্ড’-এর মিশ্রণ ভূতের ভয় নয়, বরং মজা! দুই ভাই ভূত তাড়ানোর কাজ করেন, আর সেই কাজে হাসি-কান্না দুই-ই মেশে। এই ছবি ‘ঘোস্টবাস্টার্স’-এর অনুপ্রেরণায় তৈরি, যেখানে হররের সঙ্গে হিউমারের চমৎকার মেলবন্ধন ঘটেছে।

ভীরানা (১৯৮৮) – ‘দ্য মৌসোলিয়েম’ অনুপ্রাণিত এক ক্লাসিক এক ভয়ংকর ডাইনি আর তার তাণ্ডবের গল্প বয়ন করা হয়েছে ‘বীরানা’ ছবিতে। এক পুরনো প্রাসাদ, এক ভয়ঙ্কর আত্মা—সব মিলিয়ে ‘দ্য মৌসোলিয়েম’-এর ঘরানায় তৈরি এক নিখাদ হরর সিনেমা।

১৯২০ (২০০৮) – ‘দ্য এক্সরসিস্ট’-এর বলিউড রূপ এক নবদম্পতি আর এক ভূতের আগমন, যার মধ্যে রয়েছে ভয়ানক আত্মা প্রবেশ আর তান্ত্রিক সাধনার চিত্র। ‘দ্য এক্সরসিস্ট’ যেমন বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছিল, তেমনই ‘১৯২০’ হিন্দি সিনেমায় নতুন ধারার সূচনা করে।

রাজ (২০০২) – ‘হোয়াট লাইজ বিনিথ’ এর হিন্দি প্রতিচ্ছবি এক দম্পতির বিয়ের সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা, কিন্তু তাদের ঘরেই বাস করছে এক অতৃপ্ত আত্মা। ধীরে ধীরে উন্মোচিত হয় স্বামীর লুকানো পাপ। ‘হোয়াট লাইজ বিনিথ’-এর মতোই, ‘রাজ’ এক সফল সাইকোলজিক্যাল হরর সিনেমা।