Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

গান গাওয়ার বদলে ঋত্বিকের ছবিতে অভিনয় করতে চেয়েছিলেন দেবব্রত, সঙ্গে চেয়েছিলেন সুপ্রিয়াকে


'কোমল গান্ধার' ছবিতে দেবব্রত বিশ্বাসের গাওয়া ‘আকাশ ভরা সূর্য তারা’ গানটার কথা আজও কি ভুলতে পেরেছে সারা বিশ্ব? যারা বাংলা ভাষা জানেও না তাদেরও এ গান মনে রেশ রেখে যাবে। অনিল চট্টোপাধ্যায়ের লিপে সর্বশ্রেষ্ঠ গান হয়ে আছে আজও 'আকাশ ভরা সূর্য তারা'। 

গান গাওয়ার বদলে ঋত্বিকের ছবিতে অভিনয় করতে চেয়েছিলেন দেবব্রত, সঙ্গে চেয়েছিলেন সুপ্রিয়াকে

গ্রাফিক্স -দিব্যেন্দু দাস

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 22 August 2025 18:49

দ্য ওয়াল ব্যুরো: দেবব্রত বিশ্বাস (Debabrata Biswas) রবীন্দ্রনাথের গানের এক প্রতিষ্ঠান। তাঁর কণ্ঠের গান প্রাতিষ্ঠানিক রবীন্দ্রনাথকে (Rabindranath Tagore) ছাড়িয়ে এক নতুন রবীন্দ্রনাথকে আবিষ্কার করেছে চিরকাল। আজ সেই প্রবাদপ্রতিম জর্জ বিশ্বাসের জন্মদিন।

দেবব্রত বিশ্বাসের রবীন্দ্রসঙ্গীত বরেণ্য পরিচালক ঋত্বিক ঘটকের ছবিকে সমৃদ্ধ করেছে বারবার। 'মেঘে ঢাকা তারা'র 'যে রাতে মোর দুয়ারগুলি' ভাবুন!

Tribute to Debabrata Biswas – Georgeda the Legendary Singer


বিশেষত ঋত্বিকের ছবি সকল স্তরের দর্শকের জন্য কোনওদিনই ছিল না। কিন্তু তাঁর ছবিতে দেবব্রত বিশ্বাসের গান পৌঁছৈ গিয়েছিল একদম প্রান্তিক স্তরের মানুষের মধ্যেও। দেবব্রত বিশ্বাসের গায়কিতে যেন অভিনয় উঠে আসত। 
তবে একবার দেবব্রত বিশ্বাস ঋত্বিক ঘটকের কাছে গান গাইবার বিনিময়ে তাঁর ছবিতে অভিনয় করতে চেয়েছিলেন। নইলে তিনি গান গাইবেন না পণ করে বসেছিলেন। কোন গানের জন্য এমন বায়না করেন স্বয়ং জর্জ বিশ্বাস?

ঋত্বিক তখন তৈরি করছেন 'কোমল গান্ধার'। তাঁর ছবিতে দেবব্রত বিশ্বাসের গান খুব জরুরি। একটি দৃশ্যে অনিল চট্টোপাধ্যায়ের লিপে দেবব্রত বিশ্বাসের গান ছাড়া ছবি হবে না। ঋত্বিকের পছন্দ মতো রবীন্দ্রনাথের গান দেবব্রত ছাড়া কেউ গাইতে পারবে না। ঋত্বিক পৌঁছে গেলেন বন্ধু জর্জের কাছে। কিন্তু গান গাইবার বদলে দেবব্রত ঋত্বিককে দিলেন আর এক শর্ত। দেবব্রত বলে বসলেন 'না, তুমার সিনেমায় আমি গান গামু না।'

Life of Debabrata Biswas, a Rabindra Sangeet exponent who puts his own  style in the singing - Anandabazar

আকাশ থেকে পড়লেন ঋত্বিক। 
দেবব্রতর ইচ্ছে তিনি ঋত্বিকের ছবিতে অভিনয়ও করবেন। তাঁর বক্তব্য, 'আমারে দিয়া গান করাইতে যুদি চাও আমারে পার্ট দেওয়া লাগব। আমি ভালোই অভিনয় করি…'। অগত্যা রাজি হলেন ঋত্বিক; কথা বলারই পার্ট দেবেন তাঁকে। শুনে তো খুশিতে একেবারে লাফিয়ে উঠলেন তিনি। ঋত্বিক ঘটকের ছবিতে অভিনয় করবেন বলে কথা! 

যেদিন গান রেকর্ডিং হবে, সেদিন আরেক কাণ্ড। সকাল দশটা বেজে গেল, দেবব্রত তখনও বাড়ি থেকে রেকর্ডিংএর জন্য বেরচ্ছেন না। ছোটবোন জিজ্ঞেস করলেন, 'কী রে যাবি না স্টুডিওতে?' উত্তর না দিয়ে দেবব্রত বসেই রইলেন।

Komal Gandhar (1961) - IMDb

এদিকে রেকর্ডিয়ের সময় পেরিয়ে যাচ্ছে। শেষ অবধি স্টুডিও ছেড়ে স্বয়ং ঋত্বিক চলে এলেন দেবব্রতর বাড়ি। 
কেন দেরি হচ্ছে ঋত্বিকের! শরীর খারাপ নাকি! না ঋত্বিককে এবার অন্য শর্ত দিলেন দেবব্রত। 'কোমল গান্ধার’ ছবির নায়িকা সুপ্রিয়া দেবীর সঙ্গে একই দৃশ্যে তাঁকে দেখাতে হবে।
সুপ্রিয়ার সঙ্গেই অভিনয় করবেন তিনি।

মজা করে রাগত স্বরে দেবব্রত বলেছিলেন ঋত্বিককে 'না হইলে আমারে তুমি চাকর-বাকরের পার্ট দিয়া দিবা।”

শেষ পর্যন্ত রাজি হন ঋত্বিক। কারণ দেবব্রতর গান ছাড়া তো ছবি হবে না!

শেষ অবধি ঋত্বিকের সঙ্গে বাড়ি থেকে বেরোন দেবব্রত বিশ্বাস।

Ritwik Ghatak and his 'Partition Trilogy' - East India Story

'কোমল গান্ধার' ছবিতে দেবব্রত বিশ্বাসের গাওয়া ‘আকাশ ভরা সূর্য তারা’ গানটার কথা আজও কি ভুলতে পেরেছে সারা বিশ্ব? যারা বাংলা ভাষা জানেও না তাদেরও এ গান মনে রেশ রেখে যাবে। অনিল চট্টোপাধ্যায়ের লিপে সর্বশ্রেষ্ঠ গান হয়ে আছে আজও 'আকাশ ভরা সূর্য তারা'। রবীন্দ্রনাথের এই গান আরও সকল শ্রেণীতে কালজয়ী হয়ে রইল দেবব্রত কণ্ঠে ঋত্বিকের দৃশ্যায়নে।


```