Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

মন্দাকিনীকে কামনার দেবী করে গড়ে তোলেন রাজ কাপুর, রাতারাতি স্টার হন অ্যাংলো-কন্যা ইয়াসমিন

রাজ কাপুরকে সমালোচকরা বলেছিলেন রাজ শুধুমাত্র খোলামেলা দৃশ্য দেখিয়ে ছবি হিট করাতে চান। উত্তরে রাজ বলেছিলেন 'বিখ্যাত শিল্পীরা যখন খোলামেলা ছবি আঁকেন তখন তা দৃষ্টিকটু লাগে না? তাহলে তো 'খাজুরাহো' মন্দিরকে অস্বীকার করতে হয়!' 

মন্দাকিনীকে কামনার দেবী করে গড়ে তোলেন রাজ কাপুর, রাতারাতি স্টার হন অ্যাংলো-কন্যা ইয়াসমিন

মন্দাকিনী

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 30 July 2025 16:19

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

মীরাটের এক অচেনা টিনএজার মেয়ে রাতারাতি বলিউড তারকা হয়ে গিয়েছিলেন। রূপকথার গল্পের মতো এগিয়ে ছিল তাঁর শুরুর জীবন। সেই কিশোরীর নাম মন্দাকিনী। যদিও এই নাম তাঁকে দিয়েছিলেন স্বয়ং রাজ কাপুর। মন্দাকিনীর আসল নাম ছিল ইয়াসমিন জোসেফ। আজ অভিনেত্রীর জন্মদিন।

বাবা বিট্রিশ আর মা মুসলমান। অ্যাংলো ভারতীয় পরিবারে ইয়াসমিনের জন্ম হয় ১৯৬৩-র ৩০ জুলাই।  ‘রাম তেরি গঙ্গা মইলি’ ছবির নায়িকা চরিত্রের নাম ছিল 'গঙ্গা'। সেই যৌন আবেদনময়ী চরিত্রে ইয়াসমিনকে দেখেই কাস্ট করেন রাজ কাপুর। কিন্তু ভারতীয় দর্শকরা একজন অ্যাংলো মুসলিম মেয়েকে এই ছবির নায়িকা হিসেবে মেনে নেবে না, বুঝেছিলেন রাজ। তাই ইয়াসমিন নাম বদলে মন্দাকিনী নাম করে দেন রাজ কাপুর।

Ram Teri Ganga Maili की एक्ट्रेस ने कहा उस जमाने में अभिनेत्रियां ऐसे चेंज  करती थी कपड़े… - Dabang News Today

যদিও ‘রাম তেরি গঙ্গা মইলি’ তে প্রথমে এই নায়িকা গঙ্গার রোলে পদ্মিনী কোলাপুরীকে নিতে চেয়েছিলেন রাজ কাপুর। কিন্তু অত ছোট বয়সে চুম্বন দৃশ্যে কাজ করতে চাননি পদ্মিনী। তাই তিনি ফিরিয়ে দেন রাজ কাপুরের প্রস্তাব।

মাত্র ১৬ বছর বয়সে মন্দাকিনী রাজ কাপুরের চোখে পড়ে যান। মন্দাকিনী যখন রাজের সঙ্গে দেখা করতে যান তখন চূড়িদার-কামিজ পরে গিয়েছিলেন। রাজ তাঁকে দেখে মুগ্ধ হন। রাজ মন্দাকিনীকে বলেছিলেন 'তুমি যদি ওয়েস্টার্ন পোশাক পরে আসতে তাহলে তোমাকে নিতাম না। ভারতীয় চরিত্রে এই পোশাকেই তোমাকে দেখে মুগ্ধ হলাম।'

Waterfall Scene: That scene of 'Ram Teri Ganga Maili'.. which created a  ruckus, the actress bathing under the waterfall and… - informalnewz

রাজ আরও বলেছিলেন মন্দাকিনীকে 'তোমার তো ছোট ভাইবোন আছে, ওদের কখনও কোলে করে দুধ খাইয়েছ?' মন্দাকিনী বলেছিলেন 'হ্যাঁ আমাদের তো মধ্যবিত্ত পরিবার আমি তো রোজই ভাইবোনকে খাওয়াই।'

‘রাম তেরি গঙ্গা মইলি’ ছবিতে দুটি সাহসী দৃশ্য ছিল। সাদা শাড়িতে মন্দাকিনীর স্নান আর বুকে করে স্তন পান করানোর দৃশ্য। দুটি দৃশ্যতেই অভিনয় করে ঝড় তুলেছিলেন মন্দাকিনী। রাতারাতি এক অচেনা কিশোরী মেয়ে তামাম ভারতের মাথা ঘুরিয়ে দেন। এক মুহুর্তে রীতিমত সেক্স সিম্বল হয়ে গিয়েছিলেন মন্দাকিনী। ফিল্মফেয়ার পুরস্কারে শ্রেষ্ঠ নায়িকার নাম উঠে যায় মন্দাকিনীর।

রাজ কাপুরকে সমালোচকরা বলেছিলেন রাজ শুধুমাত্র খোলামেলা দৃশ্য দেখিয়ে ছবি হিট করাতে চান। উত্তরে রাজ বলেছিলেন 'বিখ্যাত শিল্পীরা যখন খোলামেলা ছবি আঁকেন তখন তা দৃষ্টিকটু লাগে না? তাহলে তো 'খাজুরাহো' মন্দিরকে অস্বীকার করতে হয়!'

39 years of Ram Teri Ganga Maili: 80 के दशक की सबसे विवादित फिल्म थी 'राम  तेरी गंगा मैली', झरने में नहाने वाले सीन पर हुआ था खूब विवाद - 39 years

আরও কয়েকটি বাণিজ্যসফল ছবিতে অভিনয় করেন মন্দাকিনী। মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘ড্যান্স ড্যান্স’, আদিত্য পাঞ্চোলির সঙ্গে ‘কাহা হ্যায় কানুন’ এবং গোবিন্দার সঙ্গে ‘পেয়ার কারকে দেখো’ এর মধ্যে উল্লেখযোগ্য। কিন্তু তাঁর প্রথম ছবির মতো বাকিগুলো এত চর্চিত ছিল না।

বরং তাঁর ব্যক্তিগত জীবন বেশি চর্চিত ছিল। কুখ্যাত গ্যাংস্টার ও আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে রীতিমতো তোলপাড় হয়েছিল সেই সময়।

Bollywood Poster | Sunil Dutt| Vintage Prints | Raj Kapoor | Madhubala |  Sholay | Black & White lobby cards|Shammi Kapoor| Dev Anand |Madhubala |  Helen|Fearless Nadia|Homi Wadia|patience Cooper|J.F. Madan|Alam Ara

তবে ফিল্ম আর রহস্য জীবন থেকে মুক্তি পেতে আধ্যাত্মিক জীবনে চলে যান মন্দাকিনী। এছাড়া তাঁর আর মুক্তির পথ ছিল না। তিনি দালাই লামার শিষ্যত্ব গ্রহণ করেন। পরে তিনি বৌদ্ধধর্মের এক প্রাক্তন সন্ন্যাসীকে বিয়ে করেন। তাঁর নাম কাগিউর টি রিনপোচ ঠাকুর। স্বামীর পদবি অনুসরণ করে তিনি তাঁর নামের শেষে ঠাকুর পদবি যোগ করেন। তিনি নিজেকে এখন ইয়াসমিন জোসেফ ঠাকুর নামেই পরিচয় দিয়ে থাকেন। বিয়ের পর তাঁদের একটি পুত্র ও কন্যাসন্তান হয়। তাঁর ছেলের নাম রাব্বিল, মেয়ের নাম রাব্বে ইয়ান্না। তবে ইদানিং কালে আবার প্রকাশ্যে এসেছেন অভিনেত্রী। নানা অ্যাওয়ার্ড শোতে দেখা যায় তাঁকে।


```