Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

কুমার গৌরব, রাজেন্দ্র কুমার পুত্র, রাজ কাপুরের মেয়ে, বিজয়েতাকে মন দিয়েও শেষে বিয়ে করেন নার্গিস কন্যাকে

বলিউডের দুই প্রভাবশালী তারকা পরিবারের মধ্যে চুক্তি হয় তাঁদের ছেলেমেয়ের মধ্যে বিয়ে হবে। রাজ কাপুরের কন্যা রিমা কাপুরের সঙ্গে রাজেন্দ্র কুমার ঠিক করেন তাঁর ছেলে কুমার গৌরবের বিয়ে দেবেন। 

কুমার গৌরব, রাজেন্দ্র কুমার পুত্র, রাজ কাপুরের মেয়ে, বিজয়েতাকে মন দিয়েও শেষে বিয়ে করেন নার্গিস কন্যাকে

শেষ আপডেট: 11 July 2025 19:55

দ্য ওয়াল ব্যুরো: স্টারকিড হয়েও অনেকে বলিউডে দীর্ঘস্থায়ী ছাপ রেখে যেতে পারেন না। তাঁদের মধ্যে একজন কুমার গৌরব। যার অভিনয় জীবনের থেকেও প্রেম জীবন বেশি বর্ণময়। সুন্দর রূপের জোরে একের পর এক তরুণী তাঁর কাছে বহ্নিপতঙ্গের মতো ধরা দিয়েছে। আর কপাল পুড়েছে প্রতিটি মেয়ের, শেষ হয়েছে সেইসব নায়িকার কেরিয়ার। রূপকুমার গৌরব নিজেও কিন্তু কেরিয়ারে বেশিদূর এগোতে পারেননি।

কুমারের জন্মগত নাম মনোজ তুলি। বাবা রাজেন্দ্র কুমারই শুধু নন, মামাবাড়ির দিক থেকেও বলিউড-সংযোগ ছিল মনোজের। দুই পরিবারের পদাঙ্ক অনুসরণ করে অভিনয় শুরু করেন মনোজ। অভিনয় জীবনে পা রেখে তাঁর নতুন নাম হয় কুমার গৌরব।

When Rajendra Kumar Thought His Son Kumar Gaurav Would Never Make It As An  Actor | Bollywood News - News18

বলিউডের দুই প্রভাবশালী তারকা পরিবারের মধ্যে চুক্তি হয় তাঁদের ছেলেমেয়ের মধ্যে বিয়ে হবে। রাজ কাপুরের কন্যা রিমা কাপুরের সঙ্গে রাজেন্দ্র কুমার ঠিক করেন তাঁর ছেলে কুমার গৌরবের বিয়ে দেবেন। তখনও কুমার নিজের পায়ে দাঁড়াননি। কিন্তু ক্ষমতাশালী দুই পরিবার বিয়ের চুক্তি করে ফেলেন। রিমা কাপুর কিন্তু মন থেকেই ভালবেসেছিলেন কুমার গৌরবকে। বাগদানের কদিন পরেই বিয়ে ভেস্তে যায় রিমা-কুমারের।

এই বিয়ে ভাঙার পেছনে ছিল কুমার গৌরবের দ্বিতীয় প্রেমে পড়া। তখন ছেলেকে ফিল্মে নিয়ে আসেন রাজেন্দ্র কুমার। ছেলেকে নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে নিজেই প্রযোজনা করেন 'লাভস্টোরি' ছবি। বিপরীতে নবাগতা নায়িকা বিজয়েতা পণ্ডিত। যিনি ছিলেন অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিতের বোন।

Vijayta Pandit reveals Kumar Gaurav 'swore' he would only marry her even  after he got engaged to Raj Kapoor's daughter | Bollywood - Hindustan Times

'লাভস্টোরি'র শুটিং করতে গিয়ে মন বিনিময় হয় কুমার গৌরব আর বিজয়েতা পণ্ডিতের। বিজয়েতার প্রেমে হাবুডুবু গৌরব খেলেও রাজেন্দ্র কুমার পছন্দ করেননি এই প্রেম। আসলে ভীষণ ভাবে স্টেটাস পার্থক্য হয়ে গিয়েছিল। রাজেন্দ্র কুমারের নয়নের মণি তখন কাপুর পরিবার। তিনি বলেওছিলেন ছেলেকে যার তার সঙ্গে মিশে সময় নষ্ট কর না। এটা তোমার কেরিয়ার গড়ার সময়।'
কিন্তু কুমার গৌরব-বিজয়েতার প্রেমের গুঞ্জনে ভেঙে যায় রিমার সঙ্গে কুমারের বিয়ে।

संजय दत्त का करियर संवारने वाले Kumar Gaurav आज कहां गायब हैं, किस एक गलती  ने डुबाया करियर? - Sanjay Dutt brother in law Kumar Gaurav birthday know  about love story actor

এরপরও ভেঙে যায় বিজয়েতার সঙ্গে কুমারের প্রেম। এদিকে ‘লভ স্টোরি’ ছবিতে কুমার এবং বিজয়েতার জুটি দর্শকের মনে ধরেছিল। পর্দায় তাঁদের সম্পর্কের রসায়ন সকলের পছন্দ হয়। ফলে, পরিচালক-প্রযোজকেরা তাঁদের দু’জনকে একসঙ্গে অভিনয়ের প্রস্তাব দিতে থাকেন। কিন্তু ততদিনে সম্পর্কে ধুলো পড়েছে দু'জনের। রাজেন্দ্র কুমার যখন চান না তখন বিজয়েতা সরে আসেন এই সম্পর্ক থেকে এবং বাতিল করে দেন কুমার গৌরবের সঙ্গে সব ছবির অফার।

বিজয়েতা তখন বুঝতে পেরে গিয়েছেন ততদিনে কুমারের মন পড়েছে সুনীল দত্ত ও নার্গিস কন্যা নম্রতার উপর।

salman khan - “the only actor to achieve stardom after rajesh khanna was kumar  gaurav, i, myself am not even 10% of the star kumar gaurav was.” :  r/BollyBlindsNGossip

শেষমেশ বিজয়েতার হাত ছেড়ে নম্রতার সঙ্গেই বিয়ে করে নেন কুমার গৌরব। এদিকে রাজ কাপুর মেনে নিতে পারেননি তাঁর পুরনো প্রেম নার্গিসের মেয়ের সঙ্গে রাজেন্দ্র কুমারের ছেলের বিয়ে। ভীষণ আঘাত পান রাজ কাপুর।

রিমা কাপুর, বিজয়েতা পণ্ডিত দু'জনেই সারা জীবনেও ভুলতে পারেননি কুমার গৌরবকে। কুমার গৌরব কিন্তু শেষ অবধি নিজের কেরিয়ার গড়তে না পেরে ব্যবসা জগতে চলে যান।


```