Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

Vijay: বিবাহ-বিচ্ছেদ বিতর্কে নীরবতা ভাঙলেন বিজয়! বললেন, 'এত গুরুত্ব দিয়ে ভাবার কিছু নেই'

বিজয়ের স্ত্রী সঙ্গীতা আগে থেকেই বিবাহবিচ্ছেদের মামলা (Divorce Case) করেছেন। অভিযোগ, বিজয়ের একটি বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে এবং সেই কারণেই তিনি মানসিকভাবে অত্যন্ত কষ্ট পেয়েছেন। 

Vijay: বিবাহ-বিচ্ছেদ বিতর্কে নীরবতা ভাঙলেন বিজয়! বললেন, 'এত গুরুত্ব দিয়ে ভাবার কিছু নেই'

থালাপতি বিজয়

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 7 March 2026 23:34

দ্য ওয়াল ব্যুরো: বিতর্ক, স্ত্রীর বিবাহ বিচ্ছেদের মামলা, শেষ ছবির মুক্তি জট- সব মিলিয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন দক্ষিণী সুপারস্টার বিজয় (Thalapathy Vijay Controversy)। 'থালাপতি'র ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এখন জোর চর্চা চলছে। দীর্ঘ ২৬ বছরের দাম্পত্য জীবনের পর তাঁর স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম (Sangeetha Sornalingam) বিবাহবিচ্ছেদের (Vijay Sangeetha Divorce) মামলা করেছেন। কয়েকদিনের মধ্যেই নতুন করে আদালতে আরও একটি আবেদন করেছেন সঙ্গীতা। তবে এনিয়ে দম্পতির কেউই প্রকাশ্যে এতদিন কোনও কথা বলেননি। অবশেষে প্রথমবার মুখ খ ভক্তদের উদ্দেশে বার্তা দিয়েছেন অভিনেতা-রাজনীতিক বিজয়।

এই পরিস্থিতিতেও ভক্তদের শান্ত থাকতে অনুরোধ করেছেন বিজয় (Vijay on Divorce rumors)। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত বিষয় নিয়ে কেউ যেন কষ্ট না পান, তিনি নিজেই সব সামলে নেবেন।

সম্প্রতি আন্তর্জাতিক নারী দিবসের (Women's Day) এক অনুষ্ঠানে নিজের দল টিভিকে-র (Tamilaga Vettri Kazhagam) কর্মী ও সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখেন বিজয়। সেখানেই তিনি চলতি বিতর্ক নিয়ে কথা বলেন। তিনি জানান, ব্যক্তিগত সমস্যাগুলি নিয়ে ভক্তদের চিন্তা করার দরকার নেই। মানুষের সমস্যার দিকেই সবাইকে মন দিতে বলেন তিনি।

বিজয়ের স্ত্রী সঙ্গীতা আগে থেকেই বিবাহবিচ্ছেদের মামলা (Divorce Case) করেছেন। অভিযোগ, বিজয়ের একটি বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে এবং সেই কারণেই তিনি মানসিকভাবে অত্যন্ত কষ্ট পেয়েছেন। এই অভিযোগের ভিত্তিতেই তিনি ডিভোর্সের আবেদন করেন।

এবার নতুন করে আদালতে একটি আবেদন করে সঙ্গীতা জানিয়েছেন, মামলার শুনানি চলাকালীন তিনি যেন তাঁদের বাড়িতেই থাকতে পারেন সেই অনুমতি দেওয়া হোক। তিনি ব্রিটিশ নাগরিক হওয়ায় ভারতে তাঁর নিজস্ব কোনও বাড়ি নেই বলেও আদালতকে জানিয়েছেন। বিকল্প হিসেবে থাকার ব্যবস্থা বা স্থায়ী ভরণপোষণের দাবিও করেছেন তিনি।

উল্লেখ্য, ১৯৯৯ সালের অগস্ট মাসে বিজয় ও সঙ্গীতার বিয়ে হয়। তাঁদের দুই সন্তান রয়েছে- ছেলে জেসন সঞ্জয় (Jason Sanjay) এবং মেয়ে দিব্যা শাশা (Divya Shasha)। এরই মধ্যে অভিনেতার শেষ ছবি 'জন নয়গণ'-এর (Jana Nayagan) মুক্তিও অনিশ্চয়তার মুখে পড়েছে। ছবিটি নিয়ে সেন্সর বোর্ডের সঙ্গে জটিলতা তৈরি হওয়ায় এখনও মুক্তির তারিখ স্পষ্ট নয়।

এদিকে, বিবাহ-বিচ্ছেদ বিতর্কের মধ্যেই চেন্নাইয়ের একটি বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় বিজয় ও তৃষা কৃষ্ণনকে। অভিযোগ, এই অভিনেত্রীর সঙ্গেই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন অভিনেতা।

বিজয় ও তৃষার জুটি বহুদিন ধরেই দর্শকদের কাছে জনপ্রিয়। ২০০৪ সালে ‘গিল্লি’ ছবিতে প্রথম তাঁদের রসায়ন দর্শকের মন জয় করে। এরপর ‘থিরুপাচি’, ‘আথি’ এবং ‘কুরুভি’-র মতো একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। তবে তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জনও নতুন নয়। শোনা যায়, ২০০৮ সালের পর একসঙ্গে ছবি করা বন্ধ করে দেন তাঁরা। কারণ, তাঁদের ঘনিষ্ঠতার জল্পনা নাকি প্রভাব ফেলেছিল বিজয়ের সংসারে। সেই সময় অভিনেতার পরিবারের তরফে তৃষার সঙ্গে কাজ না করার শর্তও দেওয়া হয়েছিল বলে খবর। যদিও সেই সময় দুই তারকাই দাবি করেছিলেন, সবটাই গুজব—তাঁরা কেবলই ভাল বন্ধু।


```