তথাগত বরাবরই সামাজিক মাধ্যমের পাতায় ভীষন রকম সক্রিয়। তিনি সমাজের সব রকম সমস্যা নিয়ে সব সময় প্রতিবাদ করেছেন, সে রাস্তায় নেমে হোক বা সমাজ মাধ্যমের পাতায়। এসকল ক্ষেত্রে প্রতিবাদ করতে তাঁকে সর্বদা দেখা যায়।

শেষ আপডেট: 1 March 2026 17:45
দ্য ওয়াল ব্যুরো: পথকুকুরদের নিয়ে বরাবরই নানান বার্তা শেয়ার করে থাকেন অভিনেতা-পরিচালক তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)। সামনেই দোল উৎসব (Holi Celebration), আর তাতেই বেশ কিছু পথকুকুরকে নাজেহাল হতে হয়। এবার তাই দোলের আগেই সুপ্রিম কোর্টের নির্দেশ জানিয়ে ভিডিয়ো বানালেন তিনি। সাধারণ মানুষের কাছে হাত জোর করে কী আার্জি জানালেন পরিচালক অভিনেতা তথাগত?
তথাগত বরাবরই সামাজিক মাধ্যমের পাতায় ভীষন রকম সক্রিয়। তিনি সমাজের সব রকম সমস্যা নিয়ে সব সময় প্রতিবাদ করেছেন, সে রাস্তায় নেমে হোক বা সমাজ মাধ্যমের পাতায়। এসকল ক্ষেত্রে প্রতিবাদ করতে তাঁকে সর্বদা দেখা যায়।
তথাগত বরাবরই পশু প্রেমী। নিজের পোষ্যদের সঙ্গে বিভিন্ন আদুরে মুহূর্ত সর্বদাই শেয়ার করে থাকেন সমাজ মাধ্যমের পাতায়। তিনি সর্বদায় পশুদের নিরাপত্তা নিয়ে সবর হন। কুকুরদের উপর হওয়া অত্যাচার এর প্রতিবাদ করে "পারিয়া" ছবিটি বানিয়েছিলেন।
দোলের আগেই অভিনেতা রয়েছেন বেশ চিন্তায়। কারণ অবলা প্রানীদের সুরক্ষা। দোলের দিন রাস্তা ঘাটে মানুষ যে সকল রঙ-এর ব্যাবহার করেন, তা পথ ককুর, বিড়ালদের জন্য একেবারেই উপযোগী নয়। এই বিষয়ে তিনি সর্বদাই সরব থাকেন, কিন্তু তাতে লাভ হয় না সেভাবে। তা নিয়ে বেশ হতাশ অভিনেতা।
চলতি বছরে দোল যাত্রার আগেই রবিবার দুপুরে একটি ভিডিও নিজের সামাজ মাধ্যমের পাতায় পোস্ট করেন তিনি, সেই ভিডিওতে সকলের উদ্দেশে কাতর আর্জি জানিয়েছেন। মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করেছেন।
ভিডিওটির মধ্যে তিনি বলেছেন, "দোল উৎসবটি মানুষের, আমরা একে অপরকে রঙ মাখাবো, আনন্দ করবো, এই রঙটি শুধু মানুষের স্কিনের জন্য উপযোগী, আনন্দ করে পথ পশুদের গায়ে দেবে না ওই রঙ ওদের ত্বকের জন্য উপযোগী নয়, এতে ওদের স্কিনের সমস্যা হতে পারে। তিনি আরও বলেন সুপ্রিম কোর্টের রায় অনুসারে পশুদের গায়ে রঙ দেওয়া অপরাধ।" তিনি ভিডিওর শেষে হাত জোড় করে তাই সকলের কাছে অনুরোধ করেছেন, যাতে পরিবেশ সুন্দর ও সচেতন থাকে, প্রাণীরাও স্বস্তিতে থাকতে পারে।