স্টার জলসার (Star Jalsa) পর্দায় আসতে চলেছে ‘বিগ বস’। ২০২৫ সালের মাঝামাঝি সময় থেকেই শুরু হয়েছিল প্রস্তুতি। আর প্রথম থেকেই নানা জল্পনা শুরু, কারা কারা থাকতে চলেছেন? কী রকম হবে এইবারের শো-এর ধরন?
.jpeg.webp)
শেষ আপডেট: 1 March 2026 14:19
দ্য ওয়াল ব্যুরো: অপেক্ষার অবসান। ফ্লোরে এবার বাংলার বিগ বস (Bigg Boss Bangla)। ‘বিগ বস’ বাংলার প্রোমোর শুটিং শুরু। দ্বিতীয় বার বাংলায় হতে চলেছে এই শো। কারা কারা থাকছেন এই বারের সিজনে, সেই নিয়ে টলিপাড়ায় গুঞ্জন ইতিমধ্যেই তুঙ্গে।
স্টার জলসার (Star Jalsa) পর্দায় আসতে চলেছে ‘বিগ বস’। ২০২৫ সালের মাঝামাঝি সময় থেকেই শুরু হয়েছিল প্রস্তুতি। আর প্রথম থেকেই নানা জল্পনা শুরু, কারা কারা থাকতে চলেছেন? কী রকম হবে এইবারের শো-এর ধরন? এরই মাঝে টলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছিল বিগ বস বাংলার সঞ্চালনার দায়িত্বে থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
সূত্রের খবর ‘স্টার জলসা বিগ বস বাংলা’-এর প্রোমো শুটিং-এর জন্য বর্তমানে সমস্ত চলতি ধারাবাহিকের নায়ক-নায়িকাদের নিয়ে মিটিং করেছে ‘স্টার’।
টলিপাড়ায় গুঞ্জন, আইপিএল এরপর থেকে শুরু হবে এই শোয়ের শুটিং। সূত্র মারফত জানা যাচ্ছে, প্রতিদিন রাত ১০.৩০ থেকে সম্প্রচার হওয়ার সম্ভাবনা রয়েছে এই রিয়্যালিটি শোয়ের। তবে সপ্তান্তে থাকবে বিশেষ চমক, যা এর বরাবরের বিশেষত্ব। শনি-রবি সম্প্রচারের সময়ে পরিবর্তন হয়ে তা হতে পারে রাত ৯.৩০।

খুব শীঘ্রই বিগ বস বাংলার আরও কিছু প্রমো শুটিং হওয়ার কথা। তার আন্দাজ পাওয়া গিয়েছে ২৮ ফেব্রুয়ারি, শনিবার রাতের দিকে "ও মোর দরদরিয়া" ধারাবাহিকে মূখ্য চরিত্র রনিতা দাসের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই। এক বিগ বস লেখা ইনভিটেশান কার্ড-এর ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। রনিতা দাসের পোস্টের ঠিক পর পরই স্টার জলসার আর ধারাবাহিকের মুখ তৃণা সাহাকেও দেখা যায় একই ধরনের পোস্ট করতে। এই পোস্ট-এর থেকেই টেলি পাড়ায় জোর গুঞ্জন শুরু।
সূত্র মারফত জানা গিয়েছে বিগ বস বাংলার এবার অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি এবার থাকতে পারেন বাংলার কিছু জনপ্রিয় কনটেন্টক্রিয়েটরও। তবে সবটাই এখন প্রস্তুতি পর্বে, ফলে সঠিক নামের তালিকা পেতে অনুরাগীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।